ডিএসই’র নতুন সিএফও জিয়াউল হাসান খান

৬/১২/২০১৩ ১১:১০:০০ PM |
Ziaul Hasan Khan
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসাবে কাজে যোগ দিয়েছেন এ কে এম জিয়াউল হাসান খান। বুধবার সকালে তিনি ডিএসইতে কাজে যোগদান করেন। 

প্রসঙ্গত, ডিএসই’র সিএফও সুভ্রকান্তি চৌধুরীর স্থলে জিয়াউল হাসান খান যোগদান করেছেন। শ্রভ্রকান্তি চৌধুরি সেন্ট্রাল ডিপোজিটরী অব বাংলাদেশ (সিডিবিএল) লিমিটেডে প্রত্যার্পন করেছেন। 

জানা গেছে, জিয়াউল হাসান খান হিসাব নিরীক্ষা এবং কর বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘ ২১ বছর ধরে কাজ করছেন। 

তিনি আইসিএবি থেকে পাশ করা একজন প্রফেশনাল কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং আইসিএবি’র একজন সদস্য। হিসাব বিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেন তিনি।

ইনিস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইংল্যান্ড ওয়ালস থেকে ইন্টারন্যাশনাল রিপোর্টিং স্ট্যান্ডার্ডের ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যাপ্লিকেশনের ওপর তিনি একজন সার্টিফাইড এক্সপার্ট। 

তার জিএএপি (জেনারালি এক্সেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপল) এবং স্থানীয় আইন বিশেষ করে কোম্পানি আইন, পুঁজিবাজার সম্পর্কিত আইন ইত্যাদি বিষয়ে ব্যবহারিক অভিজ্ঞতা রয়েছে।
Read more…

পরিচালক নির্বাচনের জন্য এক্সিম ব্যাংকের এজিএম ২৬ জুন

৬/১২/২০১৩ ১০:২৪:০০ PM |
মাননীয় সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের নির্দেশনা অনুযায়ী, কোম্পানি জানিয়েছে যে, কোম্পানির ১২তম এজিএম (৩১ ডিসেম্বর, ২০১০ সমাপ্ত অর্থ বছরের জন্য) যা শুধুমাত্র ৪ নং এ্যাজেন্ডা অর্থাৎ পরিচালক নির্বাচনের জন্য নতুন করে ২৬.০৬.২০১৩ তারিখ সকাল ১১:০০ টায় ইমান্যুয়েলস-ব্যানকুয়েট হল, হাউজ # ৪, রোড # ১৩৪-১৩৫, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেটঃ ১০.০৪.২০১১।  এই এজিএম ০৯.০৬.২০১১ তারিখে অনুষ্ঠিত ১২তম এজিএমের একটি অপরিবর্তিত অংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
Read more…

দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন

৬/১২/২০১৩ ১০:০৫:০০ PM |

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন "জেড" ক্যাটাগরি থেকে "এ" ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। এছাড়া ইঞ্জিনিয়ারিং খাতের কেঅ্যান্ডকিউ বিদ্যমান "বি" ক্যাটাগরি থেকে "জেড" ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। এই দুইটি শেয়ারই ১৩ই জুন ২০১৩ থেকে নতুন ক্যাটাগরিতে লেনদেন হবে। 

Read more…

সাবমেরিন ক্যাবলের আইআইজি কার্যক্রম জুলাইতে শুরু

৬/১২/২০১৩ ০৯:৩০:০০ PM |
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে কার্যক্রম (আইআইজি) আগামী ১লা জুলাই মাস থেকে বাণিজ্যিক ভাবে শুরু করতে যাচ্ছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ গতকাল এক সভায় এই সংক্রান্ত বিষয়টি অনুমোদন দেয়। 


সূত্রঃ ঢাকা স্টক এক্সচেঞ্জ
Read more…

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস এর আইপিও অনুমোদন

৬/১২/২০১৩ ০৯:১৬:০০ PM |
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড এর প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিচিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কমিশনের ৪৮২ তম সভায় আজ এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। 

কোম্পানিটি ১০ টাকা মূল্য মানের মোট ১.৪০ কোটি সাধারন শেয়ার ফেস ভ্যালুতে ছেড়ে বাজার থেকে মোট ১৪ কোটি টাকা সংগ্রহ করবে। প্রাথমিক গনপ্রস্তাব এর মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যাংক থেকে গৃহীত ঋণ এবং আইপিও'র খরচ খাতে ব্যয় হবে। 

৩০শে জুন ২০১২ সালের আর্থিক বিবরণী অনুযায়ী বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড এর নেট অ্যাসেট ভ্যালু ১৩.০৭ টাকা এবং শেয়ার প্রতি আয় ২.৫৮ টাকা। 

জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড এর ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। 
Read more…

সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ডের লেনদেন শুরু বুধবার

৬/১২/২০১৩ ১১:১৩:০০ AM |
আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ডের লেনদেন আগামীকাল ১২ই জুন ২০১৩ বুধবার শুরু হবে। কোম্পানিটির লেনদেন "এ" ক্যাটাগরি তে হবে।

মিউচুয়াল ফান্ডের ট্রেডিং কোড হচ্ছে "ICBSONALI1" এবং ডিএসই কোম্পানি কোড # ১২১৯৩
Read more…

শ্যামল ইকটিকে ৫ লাখ টাকা জরিমানা

৬/১২/২০১৩ ১০:২৪:০০ AM |
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সিকিউরিটিজ আইন ভঙ্গ করার দ্বায়ে শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডকে ৫ (পাঁচ) লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কমিশনের ৪৮২তম সভায় আজ এই সিদ্ধান্ত গৃহীত হয়।  

যে সমস্ত কারনে শ্যামোল ইকুইটি কে জরিমানা করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে; একত্রে নগদ ৫ (পাঁচ) লাখ টাকার বেশী জমা নেয়া; মার্জিন চুক্তিপত্র ছাড়া কাস্টমারের অ্যাকাউন্ট এ ঋণ সুবিধা প্রদান করা; ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালকদের কোডে মার্জিন ঋণ সুবিধা প্রদান করা; কাস্টমারের কাছ থেকে গৃহীত অর্থ ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত হিসাবে জমা করা।

Read more…

সেন্ট্রাল ফার্মায় ৩৮ গুণ আবেদন জমা

৬/১১/২০১৩ ০২:০৫:০০ AM |
পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) দশ লাখ ৫৭ হাজার আবেদন জমা পড়েছে। যা নির্ধারিত সীমার ৩৭ দশমিক ৭৫ বা প্রায় ৩৮ গুণ বেশী। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। 
এর আগে গত ২৭ মার্চ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) ৪৭৩তম কমিশন সভায় সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইপিও আবেদন অনুমোদন দেয়া হয়। বিএসইসি অনুমোদন অনুসারে ২৬ মে থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে ৩০ মে পর্যন্ত চলে। তবে প্রবাসী বিনিয়োগকারীরা সুযোগ দেয়া হয় ৮ জুন পর্যন্ত।
সূত্রে জানা গেছে, কোম্পানির আইপিওতে সাধারণ ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কাছ থেকে ১০ লাখ এবং প্রবাসী বিনিয়োগকারীদের (এনআরবি) কাছ থেকে ৫৭ হাজার আবেদন জমা পড়েছে। তবে মিউচ্যুয়াল ফান্ড খাতে আবেদনের সংখ্যা জানা যায়নি। এ হিসাবে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির আইপিওতে ৩৭ দশমিক ৭৫ গুণ আবেদন জমা পড়েছে। কোম্পানির আইপিওতে সাধারণ কোটায় ১৬ হাজার ৮০০টি, ক্ষতিগ্রস্ত কোটায় পাঁচ হাজার ৬০০টি, এনআরবি কোটায় দুই হাজার ৮০০টি এবং মিউচ্যুয়াল ফান্ড কোটায় দুই হাজার ৮০০টি লট বরাদ্দ দেয়া হবে। কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে ১৪ কোটি টাকা উত্তোলন করবে।





Read more…

মালেকের সাবসিডিয়ারি কোম্পানির উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত

৬/১১/২০১৩ ০১:৫৯:০০ AM |
মালেক স্পিনিংয়ের সাবসিডিয়ারী কোম্পানি তিতাস স্পিনিং অ্যান্ড ডেনিম কোম্পানি লিমিটেডের বোর্ড সভায় ডেনিম ফেব্রিকের উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য প্রাক্কলিত ২০ কোটি টাকা ব্যয়ে ২৪টি রেপিয়ার লুম মেশিন এবং ১২টি এয়ার জেট লুম মেশিন স্থাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত বিএমআরই এর ফলে কোম্পানির বাৎসরিক উৎপাদন ক্ষমতা ৪০ লাখ গজ হতে ৭৫ লাখ গজে উন্নিত হবে। প্রাক্কলিত বিনিয়োগ ২০ কোটি টাকা ব্যাংক হতে টার্ম লোন গ্রহণের মাধ্যমে করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
Read more…

ডিএসই'র ার পরিচালক নির্বাচিত

৬/১১/২০১৩ ০১:৫৫:০০ AM |
পরবর্তী ছয় মাসের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে যুক্ত হতে যাচ্ছে ৪টি নতুন মুখ। সোমবার সদস্যদের সরাসটি ভোটে ডিএসইতে ৪জন পরিচালক নির্বাচিত করা হয়েছে। এরা হলেন- শহিদুল্লাহ সিকিউরিটিজের শরীফ আনোয়ার হোসাইন , বিঅ্যান্ডবি এন্টারপ্রাইজের আজিজুল হক ,মর্ডান সিকিউরিটিজের খুজিস্তা নূর-ই- নাহরিন, শাহেদ সিকিউরিটিজের আবদুল খালেক শাহেদ ।

শহিদুল্লাহ সিকিউরিটিজের শরীফ আনোয়ার হোসেন ১৪৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন। এরপর ভোট পেয়েছেন বিঅ্যান্ডবি এন্টারপ্রাইজের আজিজুল হক ১৪৪ ভোট ,মর্ডান সিকিউরিটিজের খুজিস্তা নূর-ই- নাহরিন ১২৯ ভোট আর শাহেদ সিকিউরিটিজের আবদুল খালেক শাহেদ ১০২ ভোট।
পরাজিত অপর প্রার্থীদের মধ্যে মঞ্জুর উদ্দিন আহমেদ ৮৮, লুৎফর রহমান বাদল ৮২, দস্তগির মোহাম্মদ আদিল ৬৪ এবং শামীম আফজাল ৩৩ ভোট পেয়েছেন।
ভোট গণনা শেষে রাতে নির্বাচত কমিশনার অধ্যাপক আবুল হাসেম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ডিএসইর কার্যলয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ২৪০ জন ভোটারের মধ্যে ২০০ জন ভোট দিয়েছেন।


ডিএসই’র নির্বাচনে এবারে অংশগ্রহণকারী ৮ প্রার্থী হলেন- লতিফ সিকিউরিটিজের লুৎফর রহমান বাদল, ডেসা সিকিউরিটিজের শামীম আফজাল, আদিল সিকিউরিটিজের দস্তগির মোহাম্মাদ আদিল, এম অ্যান্ড জেড সিকিউরিটিজের মঞ্জুর উদ্দিন আহমেদ, শহিদুল্লাহ সিকিউরিটিজের শরীফ আনোয়ার হোসাইন, মডার্ন সিকিউরিটিজের খুজিস্তা নূরই নাহরিন, বিঅ্যান্ডবি এন্টারপ্রাইজের আজিজুল হক, এবং শাহেদ সিকিউরিটিজের শাহেদ আবদুল খালেক।

২৪০ সদস্যের ভোটের মধ্যে ২০০টি ভোট কাস্ট করা হয়। এরমধ্যে ৩টি ভোট পদ্ধতিগত কারণে বাতিল হয় বলে ডিএসইর নির্বাচন কমিশন জানান


প্রসঙ্গত, ডিএসই’র পরিচালনা পর্ষদের মোট সদস্য সংখ্যা ২৪ জন। এর মধ্যে ১২ পরিচালক সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হন। বাকি ১২ জন বিভিন্ন পর্যায় থেকে মনোনীত হন। নির্বাচিত পরিচালকদের মধ্যে প্রতিবছর ৪ জন অবসর গ্রহণ করেন এবং ওই চারটি পদে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচিত সকল পরিচালকের ভোটে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচন করা হয়।

আগামী ১৫ জুন ডিএসই’র বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত করা হবে। 
মেয়াদ পূর্ণ হওয়ায় ডিএসইর বর্তমান সভাপতি রকিবুর রহমানসহ সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসান, খাজা গোলাম রসূল এবং শরীফ আতাউর রহমান এ বছর অবসরে যাবেন। শূন্য পদ পূরণের জন্য এই চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হলো।
Read more…

ইউনাইটেড ইনসিওরেন্স এবং ইন্টারন্যাশনাল ফাইনান্স এর ক্যাশ ডিভিডেন্ড ব্যাংক অ্যাকাউন্ট-এ পাঠানো হয়েছে

৬/০৯/২০১৩ ১১:৩৩:০০ PM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইউনাইটেড ইনসিওরেন্স এবং আর্থিক খাতের ইন্টারন্যাশনাল লিজিং ২০১২ সালের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্ট-এ পাঠিয়ে দিয়েছে। 
ইউনাইটেড ইনসিওরেন্স ২০১২ সালের জন্য ৭.৫০% নগদ এবং ১০.১৯% স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। নগদ লভ্যাংশ গত ১৪ই মে ব্যাংক অ্যাকাউন্ট এ পাঠানো হয়েছে এবং স্টক লভ্যাংশ ২৭শে বিও অ্যাকাউন্ট এ পাঠানো হয়েছে। 

অন্যদিকে, আর্থিক খাতের ইন্টারন্যাশনাল ফাইনান্স ২০১২ সালের জন্য ৫% নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হয় গত ১৬ই মে ২০১৩ তারিখে। নগদ লভ্যাংশ গত ৫ই জুন ব্যাংক অ্যাকাউন্ট এ পাঠানো হয়েছে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট-এ অনলাইন ব্যবস্থা নেই, তাদেরকে প্রিন্টারস বিল্ডিং (১৪ তলা), ৫ রাজউক এভিনিউ, ঢাকা-১০০০ তে অবস্থিত কোম্পানির অফিস থেকে ডিভিডেন্ড ওয়ারেন্ট আগামী ১১জুন থেকে ১৩জুন ২০১৩ তারিখ সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে সংগ্রহ করতে বলা হয়েছে। 
Read more…

ন্যাশনাল ব্যাংক "বি" ক্যাটাগরিতে অবনিত

৬/০৯/২০১৩ ১০:৩০:০০ PM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেড "বি" ক্যাটাগরিতে অবনিত হয়েছে। আগামীকাল ১০ই জুন হতে কোম্পানিটির শেয়ার "বি" ক্যাটাগরিতে লেনদেন হবে। 

ন্যাশনাল ব্যাংক ২০১২ সালের জন্য শেয়ার হোল্ডারদের জন্য ৬% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় অনুমোদন করা হয়।


Read more…

পপুলার লাইফ ইনসিওরেন্স এর লভ্যাংশ ঘোষণা

৬/০৯/২০১৩ ০৯:৪২:০০ PM |
শেয়ার বাজারে অন্তর্ভুক্ত বীমা খাতের পপুলার লাইফ ইনসিওরেন্স কোম্পানি ২০১২ সালের জন্য শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ৩২% নগদ (শেয়ার প্রতি ৩.২০ টাকা নগদ) এবং ৫% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। 

রেকর্ড ডেট আগামী ১৮.০৬.২০১৩।  

পপুলার লাইফ এর বার্ষিক সাধারণ সভা আহবান করেছে আগামী ২২ অগাস্ট ২০১৩ ইন্সিটিউট অব ইঞ্জিনিয়ারস বাংলাদেশ, ১৬০/এ, কাকরাইল, ঢাকা।

কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস ৩.৭০ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য ৭১৫.৪১ টাকা।


Read more…

বাজেটের পর দুই শেয়ার বাজারেই বড় দরপতন

৬/০৯/২০১৩ ০৯:২৩:০০ PM |
অনেক প্রত্যাশা থাকলেও বাজেটের পরের কার্যদিবসই দেশের উভয় শেয়ারবাজারে বড় ধরণের দর পতন হয়েছে। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্য সূচক কমেছে ১৪৫ পয়েন্ট। তবে, এ পতনের যৌক্তিক কোনো কারণ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। 

তাদের মতে, বাজেটে পুঁজিবাজারের জন্য বেশ কিছু ইতিবাচক প্রস্তাবনা রয়েছে। এছাড়া ৯০০ কোটি টাকা পুন:অর্থায়নের বিষয়টিও স্পষ্ট। সুতরাং এতো পতনের যৌক্তিক কারণ নেই। অপরদিকে, স্বাভাবিক কারেকশনের বিষয়টিও প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন বিশ্লেষকরা। 
এদিকে অনেকে মনে করছেন, এটা পরিকল্পিত দর পতন। বাজার সম্পর্কে সাধারণ বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গি অন্যদিকে নিতে কোনো চক্র পরিকল্পিত দর পতন ঘটিয়ে থাকতে পারে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণই এখন বুদ্ধিমানের কাজ হবে বলে অভিজ্ঞ বিনিয়োগকারীরা মনে করছেন। 

রোববার দিনশেষে ডিএসই’র ব্রড ইনডেক্স ১৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৮৮২ পয়েন্টে আর সাধারণ সূচক (পুরাতন) ১৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪১৩৩ পয়েন্টে। ডিএসইতে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে ২০০ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৪৩১ কোটি ৭৪ লাখ টাকায়। এদিন ডিএসইতে মোট ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ২৫৬টির আর অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানির শেয়ারের। 

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ২৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৭৬৬৯ পয়েন্টে। সিএসইতে মোট ১৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬টির, কমেছে ১৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪২ কোটি ৭২ লাখ টাকা।

Read more…

কাল পরিচালক এবং ১৫ জুন ডিএসই সভাপতি পদে নির্বাচন

৬/০৯/২০১৩ ০৯:১১:০০ PM |
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক নির্বাচন আগামীকাল ১০ জুন, সোমবার অনুষ্ঠিত হবে।
কাল পরিচালক পদে নির্বাচনের পর আগামী ১৫ জুন ডিএসই’র ৫১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিনই নির্বাচিত পরিচালকরা সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হবে।

সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ডিএসই ভবনে।

ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্য হতে আগ্রহী চারটি পদের জন্য চূড়ান্তভাবে মোট ৮ প্রার্থী অংশ নিচ্ছেন।

নির্বাচনে অংশ নেবেন যে ৮ জন , তাঁরা হলেন- ডেসা সিকিউরিটিজের শামীম আফজাল, আদিল সিকিউরিটিজের দস্তগির মোহাম্মাদ আদিল, এম অ্যান্ড জেড সিকিউরিটিজের মঞ্জুর উদ্দিন আহমেদ, শহিদুল্লাহ সিকিউরিটিজের শরীফ আনোয়ার হোসাইন, মডার্ন সিকিউরিটিজের খুজিশতা নূরই নাহরিন, বি অ্যান্ড বি এন্টারপ্রাইজের আজিজুল হক, লতিফ সিকিউরিটিজের লুৎফর রহমান বাদল এবং শাহেদ আবদুল খালেক।

ডিএসই’র বর্তমান পরিচালকদের মধ্যে বর্তমান সভাপতি রকিবুর রহমান, সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসান, পরিচালক খাজা গোলাম রসুল এবং শরীফ আতাউর রহমান এবছর অবসরে যাবেন। শূন্য পদ পূরণের জন্য এই চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে স্টক এক্সচেঞ্জের চারজন নতুন পরিচালক নির্বাচিত হবেন। ডিএসই’র পরিচালনা পরিষদের মোট সদস্য সংখ্যা ২৪। এর মধ্যে ১২ পরিচালক সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হন। বাকি ১২ জন বিভিন্ন পর্যায় থেকে মনোনীত হন।
Read more…

রোববার ন্যাশনাল ব্যাংকের এজিএম

৬/০৯/২০১৩ ০১:২০:০০ AM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ৯ জুন, রোববার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটির এজিএম বেলা ১১টায়, গ্রান্ড বল রুম, রেডিসান ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, এয়ারপোর্ট রোড, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এজিএমে প্রতিষ্ঠানটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হতে পারে। 

গত ৩০ এপ্রিল প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানিটি এদিন আরো ঘোষনা করে গতবছর কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১.০৫ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মুল্য ১৫.৭৬ টাকা। এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ছিলো গত ১৪ মে। এর আগের বছর প্রতিষ্ঠানটি ৬৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল।
Read more…

বাজেটে না থাকলেও শেয়ারবাজারে পুন:অর্থায়ন হবে :অর্থমন্ত্রী

৬/০৯/২০১৩ ০১:১৮:০০ AM |
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন- পুঁজিবাজারে পুনঃঅর্থায়নের নয়শ’ কোটি টাকার যোগান সরকারের ক্যাপিটাল অ্যাকাউন্ট বা চলতি হিসাব থেকে দেওয়া হবে। এটা বাজেটে না থাকলেও বাস্তবায়ন হবে। অর্থমন্ত্রীর এ কথার মাধ্যমেপুঁজিবাজারে পুন:অর্থায়ন নিয়ে সকল সংশয় দূ হলো।

শুক্রবার বিকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “পুঁজিবাজারে পুনঃঅর্থায়ন কোনো অনুদান বা বিশেষ বরাদ্দ নয়। তাই বাজেটে এ তহবিলের প্রস্তাব করা হয়নি। এমনকি বাজেট বক্তৃতায়ও এ নিয়ে আলোচনা করা হয়নি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ব্যাংক সরাসরি ওই তহবিল গঠন করলে তা মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে। এ কারণে সরকারের চলতি হিসাব থেকে এ অর্থ দেওয়ার প্রস্তাব করেছে কেন্দ্রীয় ব্যাংক।”

এর আগে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় পুন:অর্থায়ন বিষয়টি না থাকায় গুজব ছড়ায় সরকর এটি বাতিল করছে। শুক্রবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও বাজেটে অর্থমন্ত্রীর বক্তৃতায় পুঁজিবাজারে ৯’শ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের বিষয়টি উল্লেখ না করায় বিস্ময় প্রকাশ করেন।

শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সংস্থাটির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টচার্য বিস্ময় প্রকাশ করেন।
Read more…

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী::পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ আছে

৬/০৯/২০১৩ ০১:১০:০০ AM |
পুঁজিবাজারের কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখা হয়েছে। শুক্রবার বিকালে ওসমানী স্মৃতি মিলনায়নে বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ কথা বলেন। এ সময় তিনি বলেন, কর দেয়ার মাধ্যমে শেয়ারবাজারে কালো টাকা সাদা করার সুযোগ আছে। অর্থনীতি বিটের এক সিনিয়র সাংবাদিকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী আরো বলেন, প্রতি বছর এ সুযোগ দেয়া হয়, সেটা পুঁজিবাজার হোক আর অন্য সেক্টরে হোক অব্যাহত থাকবে।

এর আগে বৃহষ্পতিবার অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় আবাসন খাতে কালোটাকা সাদা করার সুযোগ দেয়ার কথা উল্লেখ করেন। তিনি গতকালের বক্তৃতায় শেয়ারবাজারে কালো টাকা সাদা করা যাবে কি-না আলোচনায় না এনে এড়িয়ে যান। তবে আজ তিনি বিষয়টি পরিস্কার করেন।

অর্থমন্ত্রীর এ ঘোষণার মাধ্যমে গতকাল থেকে কয়েকটি গণমাধ্যমের প্রকাশিত সংবাদ ভুল প্রমাণিত হলো। পাশাপাশি অর্থমন্ত্রীর আজকের এ ঘোষণার মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ারবাজারের প্রতি আস্থা ফিরবে। 

আবাসন খাতে গত বছরের ‘বিপর্যয়’ মোকাবেলায় প্লট ও ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অপ্রদর্শিত আয় বৈধ করার এই ‘বিশেষ সুযোগ’ দেয়া হয়েছে গতকাল সংসদে বলেন-অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

২০১৩ -২০১৪ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে এবং এবার জমি ও বাড়ি কেনাও এর আওতায় এসেছে।

আবাসন খাতে গত বছরের ‘বিপর্যয়’ মোকাবেলায় প্লট ও ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অপ্রদর্শিত আয় বৈধ করার এই ‘বিশেষ সুযোগ’ দেয়া হয়েছে সংসদে বলেন-অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 

বর্তমান আইন অনুযায়ী, অপ্রদর্শিত আয়ে যে করহার প্রযোজ্য তার সঙ্গে ১০ শতাংশ অর্থাৎ আয়ের আড়াই শতাংশ কর দিয়ে তা বিনিয়োগ বা বৈধ করা যায়।
অর্থ আইন-২০১৩ তে বলা হয়েছে টাকার কোনো উৎস জানা হবে না। আয়কর অধ্যাদেশের ১৯ (ই) ধারা সংশোধন করে এই সুযোগ দেয়া হয়েছে।

“অপ্রদর্শিত আয়কে বিনিয়োগে ব্যবহার করার জন্য এদেশে বহুবার নানা ধরনের সুবিধা প্রদান করা হয়েছে। কিন্তু তাতে কখনো তেমন ফল পাওয়া যায়নি,” বাজেট বক্তৃতায় বলেছেন অর্থমন্ত্রী।
Read more…

ডিএসই ও সিএসইর সম্পদ ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা

৬/০৬/২০১৩ ০১:২১:০০ PM |
মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথককরণ (ডিমিউচ্যুয়ালাইজেশন) সম্পন্ন না হওয়া পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের সম্পদ ও সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে
আজ বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক এ নির্দেশনা জারি করা হয়
কমিশন সূত্র নির্দেশনার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে এ নির্দেশনা জরুরিভিত্তিতে আজই দুই স্টক এক্সচেঞ্জে পাঠানো হবে

সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ ঢাকায় ২০০ কোটি টাকার জমি কেনার সিদ্ধান্ত নিয়েছিল
Read more…

পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠনে সরকারের সম্মতি : প্রধান হবেন জেলা জজ

৬/০৬/২০১৩ ১২:৩৬:০০ AM |
একজন জেলা জজকে প্রধান করে পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠনে প্রাথমিক সম্মতি দিয়েছে সরকারের জন প্রশাসন মন্ত্রণালয়। ঢাকা বিভাগীয় শহরে এই ট্রাইব্যুনাল স্থাপন করা হবে। এ সংক্রান্ত জনবল ও বেতন কাঠামোও নির্ধারণ করেছে জন প্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সুপারিশে প্রাথমিক সম্মতি দিয়ে জন প্রশাসন মন্ত্রণালয় তা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর তা পুনরায় জন প্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয় থেকে আদেশ জারী করা হলে ট্রাইব্যুনাল গঠন প্রক্রিয়া শুরু হবে। 

এদিকে এ ট্রাইব্যুনালের খসড়া প্রবিধান তৈরির লক্ষে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে এ বিষয়ে গঠিত কমিটির মেয়াদ আরো ২ মাস বাড়ানো হয়েছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কমিটি সব কাজ শেষ করবে। 

প্রসঙ্গত, ট্রাইব্যুনালের খসড়া প্রবিধান তৈরির লক্ষে বিএসইসি’র কমিশনার আব্দুস সালাম শিকদারের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয় গত ৬ মার্চ। কমিটিকে ৩০ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল সংক্রান্ত খসড়া প্রবিধান তৈরির সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে খসড়া তৈরি না করতে পারায় কমিটির সময় বাড়ানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। 

এ বিষয়ে বিএসইসি’র মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন ‘ট্রাইব্যুনাল কমিটির মেয়াদ জুলাই মাস পর্যন্ত বাড়ানো হয়েছে।’ 

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে জাতীয় সংসদে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (সংশোধন) এ্যাক্ট; ২০১২ পাস হয়। এরপর ১০ ডিসেম্বর এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়। এই আইনে একজন জেলা জজ বা একজন অতিরিক্ত জেলা জজকে প্রধান করে পুঁজিবাজার ট্রাইব্যুনাল গঠনের বিধান করা হয়। সরকার জেলা জজ নিয়োগ দেবে।
Read more…

ADS