লভ্যাংশ না দিয়েও সর্বোচ্চ দরে বঙ্গজ

১১/২৬/২০১৭ ১১:৪৩:০০ PM |
স্টাফ রিপোর্টারঃ বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ না দিয়েও আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের বঙ্গজ লিমিটেডের। বাজারে লেনদেনের শুরুতে দর কিছুটা কমলেও বেলা বাড়ার সাথে সাথে শেয়ারটির দর বাড়তে থাকে, এক পর্যায়ে শেয়ারটির দাম ১৪০.০০ টাকায় উঠে যায়। যা গতকাল থেকে ১৩.৭৩% বেশি। দিন শেষে শেয়ারটির দর ১৩৬.৪০ টাকায় শেষ হয়।
Read more…

শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছে আরএসআরএম এর উদ্যোক্তা

১১/২৬/২০১৭ ০৯:০০:০০ PM |
স্টাফ রিপোর্টারঃ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন পুঁজি বাজারে তালিকাভুক্ত প্রকোশল খাতের আরএসআরএম স্টিল লিমিটেডের উদ্যোক্তা পরিচালক জনাব মাকসুদুর রহমান। তিনি ২০ লক্ষ শেয়ার তার মেয়ে জনাবা মদিনা তুন নাহার কে উপহার হিসেবে দিয়েছেন। উল্লেখ্য যে, গত ২৩.১১.২০১৭ তারিখে জনাব মাকসুদুর রহমান এই শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন।
Read more…

রিজেন্ট টেক্সটাইল মিলস লিঃ ক্রেডিট রেটিং প্রকাশ করেছে।

১১/২৫/২০১৭ ১২:৩৭:০০ AM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের রিজেন্ট টেক্সটাইল মিলস লিঃ ক্রেডিট রেটিং রিপোর্ট প্রকাশ করেছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (CRISL) এই রেটিং সম্পন্ন করেছে। তাতে রিজেন্ট টেক্সটাইল মিলস লিঃ এর দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি – ৩’। ৩০শে জুন ২০১৭
পর্যন্ত নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী, ৩০ সেপ্টেম্বর ২০১৭ এর অ-নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক পরিমাণগত এবং পাশাপাশি গুণগত তথ্য বিবেচনায় কোম্পানির অবস্থা স্থিতিশীল প্রতীয়মান হয়েছে।
Read more…

প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার নিয়ে কারসাজির অভিযোগ!

১২/১৬/২০১৩ ১১:৫২:০০ PM |
শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ উঠেছে বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টদের মধ্যে। থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট দরের চেয়ে বেশি দরে শেয়ার লেনদেন হওয়ার কারণেই বিনিয়োগকারীদের মধ্যে এ অভিযোগ উঠেছে। আর ঘোষিত বোনাস শেয়ার ফ্রি করতেই এ কারসাজি করা হয়েছে বলে দাবি তাদের। এতে কোম্পানি কর্তৃপক্ষও জড়িত বলে ধারণা করছেন তারা।

বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টরা অভিযোগ করছেন, গত কিছু দিন থেকেই এ শেয়ারটি নিয়ে কারসাজি করছে বলে স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিনিই শেয়ারটি ‘টপ টেন’র এক নম্বর থেকে তিন নম্বরের মধ্যেই অবস্থান করছে। কারসাজি চক্র জড়িত না থাকলে এভাবে শেয়ারটির লেনদেনে উল্লম্ফন হতে পারে না। এ কারসাজির সাথে কোম্পানির লোকজন সরাসরি জড়িত বলে তারা অভিযোগ করছেন।
রেকর্ড ডেটের আগের কার্যদিবসে ৬৭.৫০ টাকা এবং পরের কার্যদিবসে ৬৬.১০ টাকায় স্থির হয়েছে কোম্পানির শেয়ার দর। মাত্র এক কার্যদিবসের ব্যবধানে কোম্পানির বোনাস শেয়ার প্রায় ফ্রি হয়ে গেছে। আর তালিকাভুক্তির পর এ কোম্পানির শেয়ার দর সর্বোচ্চ ৬৯.৪০ টাকায় উঠেছে। আর ৩.৩০ টাকা বাড়লে সর্বোচ্চ দরের ক্রেতারাও বোনাস ফ্রি হয়ে যাবেন। অর্থাৎ যে দরে শেয়ার কিনেছেন সে দরেই বিক্রি করতে পারবেন। মাঝখানে বোনাস শেয়ারগুলো ফ্রি পাবেন। কারসাজির কারণে এ ধরনের প্রত্যাবর্তন সম্ভব হয়েছে- এমন দাবি বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টদের।


কোম্পানিটি গত ৩০ জুন ২০১৩ অর্থবছরের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। গত ১২ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট ছিল। এর আগের দিন এ কোম্পানির শেয়ার দর ছিল ৬৭.৫০ টাকা। অর্থাৎ থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্টে কোম্পানির শেয়ার দর ৬০.৩০ টাকা হওয়ার কথা। কিন্তু অ্যাডজাস্টমেন্টের পরের কার্যদিবসে এর লেনদেনই শুরু হয় ৬৫ টাকা থেকে। অর্থাৎ শেয়ার দর ৬০.৩০ টাকা হলেও তা লেনদেন হয়েছে ৬৫ টাকায়।
সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করেও লেনদেন শেষে আগের দিনের তুলনায় দর কমেছে। থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট হয়ে দর ও বিক্রেতা কমলেও লেনদেন হয়েছে ২৫ লাখ ৩৯ হাজার ৭৫০টি শেয়ার। দর কমার পরও বড় অঙ্কের শেয়ার লেনদেন হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। অনেকেই কম দরে এ শেয়ার বিক্রি করতে পারে বলে আশঙ্কা করছেন বাজার সংশ্লিষ্টরা।
একটি কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা অতিক্রম করলে সাধারণত আগের দিনের তুলনায় দর বাড়তে দেখা যায়। কিন্তু প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার নিয়ে ঘটেছে ভিন্ন ঘটনা। মূলত রেকর্ড ডেট তথা থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্টের কারণে এমনটি হয়েছে। এদিন এ কোম্পানির শেয়ারের সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা ছিল ৬৬.২০ টাকা। আর আগের কার্যদিবসে কোম্পানির শেয়ারের সর্বশেষ দর ছিল ৬৭.৫০ টাকা। তাই ৬৬.২০ টাকা দরে শেয়ার লেনদেন হলেও আগের দিনের চেয়ে কম দরে লেনদেন হয়েছে।
রেকর্ড ডেটের পরের কার্যদিবসে লেনদেনের এক পর্যায়ে এ শেয়ারের দর ৬৬.১০ টাকায় উঠে যায়। অর্থাৎ মাত্র এক কার্যদিবসের ব্যবধানে কোম্পানির বোনাস প্রায় ফ্রি হয়ে গেছে। বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টরা বিষয়টিকে অস্বাভাবিক হিসেবেই দেখছেন। ইতিমধ্যে কোম্পানির পিই রেশিও ২০.২১ হয়েছে। 
কোম্পানিটির সর্বশেষ কার্যদিবসের লেনদেন পর্যালোচনা করলে দেখা যায়, এদিন কোম্পানির শেয়ারের ওপেন প্রাইস ছিল ৬৫ টাকা আর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা ছিল ৬৬.২০ টাকা। এদিন ৬২.৭০ থেকে ৬৬.২০ টাকায় লেনদেন হয়ে সর্বশেষ দর দাঁড়ায় ৬৬.১০। এর আগের কার্যদিবসে এ শেয়ারের সর্বশেষ দর ছিল ৬৭.৫০ টাকা। সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করেও আগের কার্যদিবসের তুলনায় শেয়ার দর কমেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, ওপেন প্রাইস বা প্রথম লেনদেন কে করেছে, তা বের করা খুব সহজ। আর তা খতিয়ে দেখলেই সব প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব হবে। একটি কোম্পানির শেয়ার অ্যাডজাস্ট হয়ে ৬০.৩০ টাকা হওয়ার কথা থাকলেও প্রথমে সেটি ৬৫ টাকায় কেনার ফলেই তার ওপেন প্রাইস হয়েছে ৬৫ টাকা। এখন এ দরে কে এবং কেন এ শেয়ার কিনেছে তা বের করতে নিয়ন্ত্রক সংস্থার খুব বেগ পেতে হবে না। বিষয়টি খতিয়ে কারণ উদঘাটন করে বিনিয়োগকারীদের সঠিক তথ্য প্রদান করা প্রয়োজন। চোখের সামনে এ ধরনের অস্বাভাবিক আচরণ দেখলে বিনিয়োগকারীরা নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি স্টক এক্সচেঞ্জের প্রতিও আস্থা হারিয়ে ফেলবে।
Read more…

সাপ্তাহিক টার্নওভারের ডেল্টা লাইফ

১২/০৭/২০১৩ ০৮:৪৪:০০ PM |

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন বেড়েছে। গত সপ্তাহে ২০২ কোটি ৭৬ লাখ ৮৪ হাজার টাকায় কোম্পানির ৬৯ লাখ ৪২ হাজার ৫৫০টি শেয়ার লেনদেন হলে কোম্পানিটির সাপ্তাহিত টপটেন টানওভারের শীর্ষে উঠে আসে। কোম্পানির শেয়ারের সর্বশেষ বাজার দর ২৮৯.৪০ টাকা।

গত ২৬ নভেম্বর ৭ বছরের (২০০৫-২০১১) জন্য কোম্পানির ঘোষিত ২১’শ শতাংশ বোনাস শেয়ার বিনিয়োগকারীদের অ্যাকউন্টে পৌঁছেছে। সঙ্গত কারণেই কোম্পানির লেনদেন বেড়েছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। 

ডেল্টা লাইফ ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ৫০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৯৯ কোটি টাকা। রিজার্ভের পরিমান শূন্য। কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০টিতে। কোম্পানির ৯ কোটি ৯০ লাখ শেয়ারের মধ্যে ৩৬.৭৬ শতাংশ পরিচালনা পর্ষদ এবং ৬৩.২৪ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হতে।
Read more…

সাধারণ শেয়ার ইস্সু করবে একটিভ ফাইন কেমিক্যালস

১১/০৬/২০১৩ ১০:৪৫:০০ PM |

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২ কোটি সাধারণ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রাতিষ্ঠানিক কৌশলগত বিনিয়োগকারীদের জন্য এ শেয়ার ইস্যু করা হবে এবং কৌশলগত বিনিয়োগকারীদের সাথে আলোচনা করে এর দর নির্ধারণ করা হবে। এ শেয়ার ছাড়ার ফলে পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণের শর্ত পূরণ হবে। পাশাপাশি কোম্পানির উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে এসব শেয়ার বিক্রির অর্থ ব্যবহার করবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। 

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি) এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এ শেয়ার ইস্যু করা হবে। শেয়ার ইস্যুর বিষয়টি সাধারণ বিনিয়োগকারীদের সম্মতির জন্য প্রতিষ্ঠানটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ১০ ডিসেম্বর, সকাল ১০টায়, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ১৬০/এ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ নভেম্বর।


Read more…

প্রকাশিত সংবাদ সম্পর্কে তাল্লু স্পিনিং মিলের ব্যাখ্যা

১১/০৬/২০১৩ ১০:৩৯:০০ PM |
শেয়ারনিউজে গত ২৬ অক্টোবর তারিখে প্রকাশিত “শেয়ার দর ধরে রাখার জন্য কৃত্রিম মূল্য সংবেদনশীল তথ্য” শীর্ষক সংবাদের ব্যাখ্যা প্রদান করেছে বস্ত্রখাতের তালিকাভুক্ত কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।

ব্যাখ্যায় কোম্পানি কর্তৃপক্ষ জানায়, “তাল্লু স্পিনিং মিলস লিমিটেড শেয়ার দর ধরে রাখার জন্য কোন মূল্য সংবেদনশীল তথ্য পরিবেশন করে না। শুধুমাত্র কোম্পানি আর্থিক বিবরণ উপর ভিত্তি করেই মূল্য সংবেদনশীল তথ্য পরিবেশন করে এবং সব সময় বিনিয়োগকারীদের স্বার্থের প্রতি যত্নবান থাকেন।” 

ব্যাখ্যায় বলা হয়, “তাল্লু স্পিনিং মিলস লিমিটেড একটি পুরাতন ও অত্যন্ত স্বনামধন্য সুতা তৈরীর মিল যাহা ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৯০ সালে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ২০০০ সালে তালিকাভূক্ত হয়। তালিকাভ’ক্তির পর থেকে অদ্যাবধি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং ডিএসই, সিএসই এর প্রত্যেকটি নিয়ম-কানুন, অর্ডার যথাযথভাবে পরিপালন করে আসছে। বার্ষিক প্রতিবেদন, অর্ধবার্ষিক প্রতিবেদন ও কোয়ার্টারলি প্রতিবেদন বা অন্য কোন বিষয়ে নিয়ন্ত্রকসংস্থা বিএসইসি এবং ডিএসই, কখনও কোন আপত্তি করেনি।” 

“তাল্লু স্পিনিং মিলস লিমিটেড ২০১২ সালে বিএসইসি এর সকল নিয়ম মান্য করে ২আর:১ রাইট শেয়ার অনুমোদন করায় ২টি বানিজ্যিক ব্যাংকে ৪০ কোটি টাকা ঋণ পরিশোধ করে তা বিএসইসি-কে ২৯ই অক্টোবর, ২০১২ইং তারিখে অবহিত করে।”

উল্লেখ্য, তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের কারখানা ময়মনসিংহের গৌরীপুরে অবস্থিত। এর মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৬ লাখ ২০ হাজার। এরমধ্যে উদ্যেক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫৯.১১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৫.০৩ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৫.৮৬ শতাংশ শেয়ার।
Read more…

এপেক্স স্পিনিং এবং এপেক্স ফুড এর ডিভিডেন্ড ওয়ারেন্ট বিতরন শুরু

১০/০৯/২০১৩ ১০:৫৬:০০ PM |

পুঁজিবাজারের তালিকাভুক্ত এপেক্স ফুড ও এপেক্স স্পিনিং কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য যে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে তার ওয়ারেন্ট বুধবার থেকে বিতরণ শুরু হয়েছ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়। 

জানা যায়, এ দুই কোম্পানির নগদ ডিভিডেন্ট ওয়ারেন্ট শেয়ারহোল্ডাররা ৯ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত অফিস সময়ে সংগ্রহ করতে পারবে। শেয়ারহোল্ডারদের রাজধানীর গুলশানে কোম্পানির রেজিস্ট্রার্ড অফিস, ৯৯ গুলশান এভিনিউ, রূপায়ন গোল্ডেন এজ (৫ম ও ৬ষ্ঠ ফ্লোর) থেকে এ ডিভিডেন্ট ওয়ারেন্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এপেক্স ফুড: এ কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ দশমিক ৫৪ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯০ দশমিক ৮১ টাকা।
এপেক্স স্পিনিং: এ কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ দশমিক ০১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৩২ টাকা।
Read more…

এসিআই'র উদ্যোগতার শেয়ার গ্রহনের ঘোষণা

১০/০৯/২০১৩ ১০:৫০:০০ PM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের এসিআই লিমিটেডের উদ্যোক্তা এম আনিস উদ দৌলা তার মেয়ে মিস সুশমিতা আনিসের কাছে থেকে ১৪ লাখ ৪০ হাজার শেয়ার আগামী ৩১ অক্টোবরের মধ্যে উপহার হিসাবে গ্রহণের ঘোষণা দিয়েছেন।
Read more…

‘বি’ ক্যাটাগরিতে উঠেছে পদ্মা ইসলামী লাইফ

১০/০৯/২০১৩ ১০:১৯:০০ PM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিবর্তন হয়ে ‘বি’ ক্যাটাগরিতে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ লভ্যাংশ প্রদান করায় প্রতিষ্ঠানটি ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উঠে এসেছে।


আগামীকাল ১০ অক্টোবর, বৃহস্পতিবার থেকে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রম ‘বি’ ক্যাটাগরিতে হবে।
Read more…

ওয়ান ব্যাংকের সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন

১০/০৮/২০১৩ ১১:০৬:০০ PM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ওয়ান ব্যাংকের সাব-অর্ডিনেটেড ফ্লোটিং রেট বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। 

মঙ্গলবার বিএসইসি’র ৪৯৭তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। 
 
বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়ান ব্যাংক ২২০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড ফ্লোটিং রেট বন্ড ছাড়বে। এর মেয়াদ হবে ইস্যুর তারিখ থেকে ৭ বছর।



প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বর্তমান শেয়ারহোল্ডার ব্যতিত করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং উচ্চ আয়কারী ব্যক্তিই শুধুমাত্র এ বন্ডটি কিনতে পারবে। 
উল্লেখ্য, অফার ডকুমেন্ট অনুযায়ী এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ওয়ান ব্যাংক লিমিটেড টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালীকরণ কাজে ব্যয় করবে। প্রতিটি সাব-অর্ডিনেটেড ফ্লোটিং রেট বন্ড এর অভিহিত মূল্য ১০ লাখ টাকা। ৬ মাসের গড় এফডিআর হার এর সঙ্গে ৩ শতাংশ যোগে এই বন্ডের কুপন রেট হবে ।
Read more…

মুনাফা বেড়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের

১০/০৮/২০১৩ ১০:১৪:০০ PM |
সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া বাংলাদেশ বিল্ডিং সিস্টেম কোম্পানির পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি- মার্চ ২০১৩) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। 

প্রতিবেদন অনুযায়ী কোম্পানির মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
 
বাংলাদেশ বিল্ডিং সিস্টেম কোম্পানির ২০১৩ সালের ৩১ মার্চ সমাপ্ত অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০১৩) কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ কোটি ২০ লাখ ১০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ০ দশমিক ৪৪ টাকা।
 
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৮৪ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০ দশমিক ২৮ টাকা।
 
সুতরাং গত বছরের তুলনায় চলতি বছরে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম কোম্পানির মুনাফা বেড়েছে ১ কোটি ৩৫ লাখ ৭০ হাজার টাকা।
 
উল্লেখ্য, বেসিক ইপিএস হিসাব করা হয়েছে আইপিও পূর্ব শেয়ারের ভিত্তিতে। এ ক্ষেত্রে ২০১২ সালের জন্য ৩ কোটি ১৫ লাখ ৩৮ হাজার ৪৬২টি শেয়ারের বিপরীতে এবং ২০১৩ সালের জন্য ৫ কোটি শেয়ারের বিপরীতে ইপিএস হিসাব করা হয়েছে। 

তবে আইপিও পরবর্তী ৬ কোটি ৪০ লাখ শেয়ারের হিসাবে তৃতীয় প্রান্তিকে এ কোম্পানির বেসিক ইপিএস হবে ০ দশমিক ৩৪ টাকা।
 
অন্যদিকে, গত ৯ মাসে (জুলাই ২০১২- মার্চ ২০১৩) কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬ কোটি ৫ লাখ, শেয়ার প্রতি (ইপিএস) আয় হয়েছে ১ দশমিক ২১ টাকা।
 
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৩ কোটি ১০ হাজার, শেয়ার প্রতি (ইপিএস) আয় হয়েছিল ১ দশমিক ৭৬ টাকা।
Read more…

জেএমআই সিরিঞ্জ’র দর বৃদ্ধির কারণ জানতে তদন্ত কমিটি

৭/১৮/২০১৩ ১২:২৯:০০ AM |

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সদ্য তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জ কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ার বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২ জুলাই এ কোম্পানির শেয়ার দাম বাড়ার কারণ জানতে আদেশে জারি করা হয় বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

জানা যায়, মূল্য সংবেদনশীল কোনো তথ্য ছাড়াই দর বেড়েছে জেএমআই সিরিঞ্জ কোম্পানির শেয়ারের। তালিকাভুক্তর পর ধারাবাহিকভাবে ১৫ কার্যদিবস দর বেড়েছে। আবার গত ৪ কার্যদিবস ধারাবাহিক শেয়ারটির দর পতন অব্যাহত রয়েছে। 

বিএসইসি’র আদেশে বলা হয়েছে, ডিএসইতে সদ্য তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জের শেয়ারের দর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেছে বিএসইসি। কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই হঠাৎ এভাবে দর বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে ২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক শামসুর রহমান ও সহকারী পরিচালক আবদুর সেলিম। কমিটিকে আগামী ১৫ কর্যদিবসের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিলের নির্দেশ দেয়া হল।

মূলত অস্বাভাবিক হারে দরবৃদ্ধিতে শেয়ারের দর অনেক বেড়ে যায়। এতে এ শেয়ারে বিনিয়োগের আগ্রহ হারিয়ে ফেলেছেন বিনিয়োগকারীরা। এ কারণে ক্রেতাশূন্য হয়ে পড়েছে। এক্ষেত্রে অনেক বিনিয়োগকারী অস্বাভাবিক দরে কেনা শেয়ার বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে এর মূল্য আয় অনুপাত বা পিই রেশিও ৮৮ দশমিক ৬৬। ১৯ জুন ডিএসইতে লেনদেনের প্রথম দিন ঊর্ধ্বমুখী প্রবণতা থাকায় এর দর দাঁড়ায় ৩৫ টাকা ৫০ পয়সা। টানা ১৫ কার্যদিবস এর দর বৃদ্ধি পায়। 

গত রোববার প্রথম পতনে দর ৯ দশমিক ৯৬ শতাংশ কমে দাঁড়ায় ১২২ টাকা ৫০ পয়সা। মঙ্গলবার এর দর কমে ১১ টাকা। আর বুধবার এ শেয়ারটির দর কমে ৯.৯৭ শতাংশ বা ৯ টাকা। ফলে সর্বশেষ ৮৯.৪০ টাকা লেনদেন হয়। 
Read more…

ব্যবসা সম্প্রসারণ করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

৭/০৯/২০১৩ ১২:১২:০০ AM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
 
জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত কোম্পানির নতুন কারখানায় দু’টি নতুন বিস্কুট প্লান্ট (ইউনিট-৬ এবং ইউনিট-৭) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন পরিচালনা পর্ষদ। নতুন দু’টি লাইন স্থাপনের মাধ্যমে কোম্পানি ক্রিম স্যান্ডউইচ বিস্কুটসহ গুণগত মানসম্পন্ন নতুন নতুন আরও বিস্কুট উৎপাদনে সক্ষম হবে।যা বাজারে কোম্পানির উৎপাদিত পণ্যের ক্রমবর্ধমান চাহিদাকে পূরণ করতে সহায়ক হবে।
 
কোম্পানির বিস্কুট কারখানায় দুইটি লাইনের জন্য আমেরিকান প্রস্তুতকারী প্রতিষ্ঠান পির্টাস স্যান্ডউইচিং-এর তৈরি ক্রিম মেকিং অ্যান্ড স্যান্ডউইচিং মেশিনারিসহ প্রয়োজনীয় অত্যাধুনিক মেশিনারিজ ও যন্ত্রপাতি ইতালি ও ভারতের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে আমদানি করা হবে। নতুন স্থাপিত ৬ ও নং ৭ লাইনের জন্য সামগ্রিক প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ৬২ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা।

এর মধ্যে ৩৫ কোটি টাকা বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণের মাধ্যমে সংগ্রহ করা হবে।আর অবশিষ্ট ২৭ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা কোম্পানির নিজস্ব উৎস হতে নেওয়া হবে।
 
দু’টি নতুন প্লান্টের যৌথ উৎপাদন ক্ষমতা হবে বাৎসরিক ৩০ হাজার টন। নতুন স্থাপিত লাইন দুইটি ২০১৪ সালের ফেব্রুয়ারি বা মার্চে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে।
Read more…