টানা দর বৃদ্ধি পাচ্ছে আইসিবি ইসলামিক ব্যাংকের

১১/২৬/২০১৭ ১১:৩১:০০ PM |
স্টাফ রিপোর্টারঃ টানা দর বৃদ্ধি পাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংকের। গত সাত কার্যদিবসে শেয়ারটির দর ২.৯০ টাকা বা ৫৫.৭৭% বৃদ্ধি পেয়েছে। ১৫ই নভেম্বর ২০১৭ তারিখে শেয়ারটির সর্বশেষ দর ছিল ৫.২০ টাকা। যা আজ (২৬.১১.২০১৭) দিন শেষে ৮.১০ টাকায় উন্নিত হয়েছে। আজ দিন শেষে শেয়ারটির কোন বিক্রেতা ছিল না।  তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ০.৪২ টাকা।
Read more…

বৃহস্পতিবার ব্যাংক খোলা

১১/১২/২০১৩ ১১:৫৮:০০ PM |
বাংলাদেশ ব্যাংকসহ  বৃহস্পতিবার খোলা থাকবেসব ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বার্ষিক পঞ্জিকায় (ক্যালেন্ডার) ১৪ নভেম্বর, বৃহস্পতিবার পবিত্র আশুরা উপলক্ষ্যে তফসিলি ব্যাংকগুলোর জন্য ছুটি ঘোষনা করা হলেও তা পরিবর্তন করে নতুন সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। 
আশুরা উপলক্ষ্যে শুক্রবার ব্যাংক বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক বছরের শুরুতে ব্যাংকের ছুটির দিনগুলো নির্ধারণ করে একটি পঞ্জিকা (ক্যালেন্ডার) প্রকাশ করে থাকে। তাতে ১৪ নভেম্বর বৃহস্পতিবার আশুরা উপলক্ষ্যে ছুটি উল্লেখ করা হয়।
কিন্তু চাঁদ দেখা সাপেক্ষে ১৫ নভেম্বর শুক্রবার আশুরা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবারের সার্কুলারে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার আশুরা উপলক্ষ্যে সকল তফসিলি ব্যাংকের শাখা বন্ধ থাকবে। 
১৮৮১ সালের নেগোসিয়েবল ইনষ্ট্রুমেন্ট এ্যাক্ট এর ২৫ ধারা অনুযায়ী এ সার্কুলার জারি করা হয়েছে।


Read more…

ওয়ান ব্যাংকের সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন

১০/০৮/২০১৩ ১১:০৬:০০ PM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ওয়ান ব্যাংকের সাব-অর্ডিনেটেড ফ্লোটিং রেট বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। 

মঙ্গলবার বিএসইসি’র ৪৯৭তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। 
 
বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়ান ব্যাংক ২২০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড ফ্লোটিং রেট বন্ড ছাড়বে। এর মেয়াদ হবে ইস্যুর তারিখ থেকে ৭ বছর।



প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বর্তমান শেয়ারহোল্ডার ব্যতিত করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং উচ্চ আয়কারী ব্যক্তিই শুধুমাত্র এ বন্ডটি কিনতে পারবে। 
উল্লেখ্য, অফার ডকুমেন্ট অনুযায়ী এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ওয়ান ব্যাংক লিমিটেড টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালীকরণ কাজে ব্যয় করবে। প্রতিটি সাব-অর্ডিনেটেড ফ্লোটিং রেট বন্ড এর অভিহিত মূল্য ১০ লাখ টাকা। ৬ মাসের গড় এফডিআর হার এর সঙ্গে ৩ শতাংশ যোগে এই বন্ডের কুপন রেট হবে ।
Read more…

ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে নতুন কমার্শিয়াল পেপার

১০/০৮/২০১৩ ১০:০৮:০০ PM |
দেশের শীর্ষ স্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের জন্য কমার্শিয়াল পেপারের (সিপি) ব্যবস্থা করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

পেপারগুলো এসিআই গ্রাহকদের অনুকূলে ইস্যু করা হয়েছে। সম্প্রতি, রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরি।

এ ছাড়াও এতে উপস্থিত ছিলেন এসিআই’র ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, ইবিএল এমডি ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, মিডল্যান্ড ব্যাংকের এমডি এ কে এম শহিদুল হক, কনফিডেন্স স্টিল লিমিটেডের এমডি ইমরান করিম, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি ওয়াকার এ. চৌধুরী, টেকনো ভেনচার লিমিটেডের পরিচালক মির্জা গোলাম ইরফান প্রমুখ।
ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরি এসিআই-ইবিএল’র নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘আর্থিক বাজারের উন্নয়নে কমার্শিয়াল পেপারের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ রকম উদ্যোগ সংশ্লিষ্টদের বিকল্প খাতে বিনিয়োগে আগ্রহী করে তুলবে।’

আলী রেজা ইফতেখার জানান, ইবিএল দেশের আর্থিক বাজার উন্নয়নের স্বার্থে নতুন নতুন সেবা উদ্ভাবন প্রচেষ্টা অব্যাহত রাখবে।

বাংলাদেশের আর্থিক বাজারে কমার্শিয়াল পেপার নতুন হলেও আর্থিক ইন্সট্রুমেন্ট হিসেবে বিশ্বব্যাপী অনেক আগেই বহুল প্রচলিত। 
Read more…

‘দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না’

৯/০৩/২০১৩ ১২:০০:০০ AM |

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে সম্প্রতি করা ক্ষমতাসীন সরকারের কয়েকজন মন্ত্রী ও নেতার কিছু মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের নির্বাচিত পরিচালকরা।


গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাচিত বোর্ড সদস্য তাহসিনা খাতুন ৯ নির্বাচিত পরিচালকের পক্ষে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ৮৪ লাখ সদস্যের নির্বাচিত প্রতিনিধি হিসেবে উল্লেখ করেন।

ইউনূস সম্পর্কে এ ধরনের বক্তব্যকে ‘আক্রমণাত্মক’, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘বিষোদগারমূলক’ বলেও বিবৃতিতে উল্লেখ করেন তাহসিনা খাতুন।

বিবৃতিতে বলা হয়, দেশের একমাত্র নোবেল বিজয়ীকে জনসমক্ষে হেয় করার, তার সম্মান নষ্ট করার অপচেষ্টা যে প্রকারান্তরে জাতি হিসেবে আমাদের নিজেদেরকেই ছোট করা- তা বোঝার ক্ষমতাও বোধ হয় এসব নেতা-মন্ত্রীদের নেই। 

আমরা এই নেতা-মন্ত্রীদের প্রতি আহ্বান জানাচ্ছি- জাতিকে আর ছোট করবেন না। দেশের প্রকৃত সমস্যাগুলো সমাধানের প্রতি মনোযোগী হোন, নইলে দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না।

বিবৃতিতে বলা হয়, একজন মন্ত্রী জনসভায় বলেছেন যে, ড. ইউনূস নাকি সুদখোর এবং মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত। দেশের বর্তমান সরকার প্রধানও ইতিপূর্বে ড. ইউনূসকে আকারে ইঙ্গিতে সুদখোর বলেছেন। 

বিবৃতিতে প্রশ্ন তোলা হয়, কিন্তু ড. ইউনূসতো ব্যাংকের মালিক নন, তাহলে তিনি সুদখোর হলেন কিভাবে? সুদ খেলে মালিকরা খেতে পারেন। সে হিসেবে সরকারই বরং তার অংশ নিচ্ছে।

তাছাড়া বাংলাদেশ ব্যাংক, পিকেএসএফ, গ্রামীণ ব্যাংক রিভিউ কমিটি- সকলেই এই মত ব্যক্ত করেছে যে, বাংলাদেশে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্রামীণ ব্যাংকই সবচেয়ে কম সুদ নিয়ে থাকে। মন্ত্রী মহোদয় নিশ্চয়ই এটা জানেন। এরপরও ড. ইউনূস সম্পর্কে এ ধরনের সস্তা বক্তব্য যে একান্ত উদ্দেশ্যপ্রণোদিত, তা বলার বলার অপেক্ষা রাখে না। 

বিবৃতিতে আরও দাবি করা হয়, গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূস বিষয়ে গত দুই বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও এনবিআর তদন্ত করেছে ও করছে এবং এ পর্যন্ত মানিলন্ডারিং, অর্থ আত্মসাৎ বা তহবিল অপব্যবহার জাতীয় কোনো অনিয়ম তারা খুঁজে পায়নি। 

গ্রামীণ ব্যাংক বা ড. ইউনূস প্রতিষ্ঠিত ‘গ্রামীণ’ নামের কোনো কোম্পানীতে ড. ইউনূসের কোনো শেয়ার বা অংশীদারিত্বও নেই। এরপরও জনসভায় এ ধরনের কথা বলাটা ড. ইউনূস সম্পর্কে ব্যক্তিগত বিষোদগার ছাড়া আর কিছু নয় বলেও মন্তব্য করা হয় বিবৃতিতে।

তাহসিনা খাতুন বলেন, সরকার সম্প্রতি গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচন বিধি পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। গ্রামীণ ব্যাংকের বর্তমান পরিচালক নির্বাচনী বিধি দু’দশকেরও বেশি সময় ধরে ব্যাংকের ৮৪ লাখ সদস্যের প্রতিনিধিত্ব নিশ্চিত করে আসছে এবং ব্যাংকের জন্য একটি কার্যকর, দায়িত্বশীল ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে সহায়তা করেছে। সরকার নতুন যে নির্বাচনী বিধি চালু করতে চাচ্ছে, তাতে গ্রামীণ ব্যাংকে শুধু রাজনীতিই নয়, দুর্নীতিও ঢুকবে, ধ্বংস হয়ে যাবে এই ব্যাংক বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। 

তার দাবি, আমরা এই প্রস্তাবিত নির্বাচনী বিধির তীব্র বিরোধিতা করছি এবং এটা কার্যকর না করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, একজন মন্ত্রী বলেছেন, ড. ইউনূস রাজনীতিবিদ, তবে রাজনীতিবিদের পোষাক পরেন না।

মন্ত্রীর কথায় মনে হচ্ছে, এদেশে দু’ধরনের মানুষ আছেন- যারা রাজনীতি বিষয়ে কথা বলতে পারবেন ও যারা রাজনীতি বিষয়ে কথা বলতে পারবেন না। একটি গণতান্ত্রিক দেশে জনগণই সকল ক্ষমতার উৎস এবং দেশ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে কথা বলার অধিকার যেকোনো নাগরিকের আছে। 

মন্ত্রী জণগণের মধ্যে যে বিভাজন তৈরি করেছেন তাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা জনগণ সম্পর্কে তার উন্নাসিক ও নেতিবাচক মনোভাবই প্রকাশ করে বলেও মন্তব্য করা হয় বিবৃতিতে।

অপর একজন মন্ত্রী বলছেন, ড. ইউনূস নাকি খানকাহ শরীফ খুলে বসেছেন, হেকিমি দাওয়াই দিচ্ছেন। 

সে প্রসঙ্গ তুলে গ্রামীণ ব্যাংকের এই নারী পরিচালক বলেন, এখন থেকে প্রায় ৪০ বছর আগে বাংলাদেশের এক কোনে এক অজ পাড়াগাঁয়ে পায়ে হেঁটে হেঁটে ড. ইউনূস গ্রামের দরিদ্র মানুষদের সংগঠিত করেছেন। গ্রামের বাজারে, চায়ের দোকানে গরিব মানুষদের সঙ্গে মিটিং করেছেন, গরিব মহিলাদের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন।

তাদের সমস্যার কথা শুনেছেন, সমাধানের উপায় খুঁজেছেন। কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখলে ছুটে গেছেন। তারই পরিণতি আজকের এই গ্রামীণ ব্যাংক। 

রাজধানীতে সুরম্য অট্টালিকায় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে মিটিং করে গ্রামীণ ব্যাংকের জন্ম হয়নি, যার মডেল আজ পৃথিবীর প্রায় সকল দেশে অনুসরণ করা হচ্ছে। ড. ইউনূসের ‘হেকিমি দাওয়াই’ ছাড়া নোবেল বিজয়ী এই প্রতিষ্ঠানের জন্ম হতো না।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ড. ইউনূস বলেছেন, নির্দলীয় সরকার ছাড়া এই মুহূর্তে দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তার এই বক্তব্যকে ক্ষমতাসীন দলের কোনো কোনো মন্ত্রী সরকার বিরোধিতা, সংবিধান বিরোধিতা, এমনকি রাষ্ট্র বিরোধিতা বলে তাকে জেলে পাঠানোরও সুপারিশ করেছেন! এই মন্ত্রীরা জানেন না বা জানতে চান না যে, দেশের অধিকাংশ মানুষের মতামতই ড. ইউনূসের কথায় প্রতিফলিত হয়েছে।

একজন মন্ত্রী বলেছেন, ড. ইউনূস জাতির কোন দুর্যোগে কখনো এগিয়ে যান না। শহীদ মিনার বা স্মৃতিসৌধে যান না। তিনি রানা প্লাজায়ও যাননি।

তাহসিনা এ বক্তব্যের জবাবে বলেন, আমরা অবাক হয়ে যাই মন্ত্রী মহোদয়ের অপপ্রচারে। ড. ইউনূস আজীবন ব্যক্তিগত প্রচার এড়িয়ে চলেছেন। শহীদ মিনার ও স্মৃতিসৌধে তার ছবি অনেকেই দেখেছেন, পত্রিকায়ও এসব ছবি ছাপা হয়েছে। দেশের প্রতিটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তার ও তার গ্রামীণ ব্যাংকের অবদান আছে। রানা প্লাজা দুর্ঘটনার পর পরই তিনি সেখানে ত্রাণ কর্মসূচি গ্রহণ করেছেন, শ্রমিকদের দীর্ঘ মেয়াদী কল্যাণের জন্য উদ্যোগ নিয়েছেন। তার লেখা প্রবন্ধ দেশে ও বিদেশের পত্রিকায় ছাপানো হয়েছে। এ বিষয়ে তিনি আন্তর্জাতিক উদ্যোগও সৃষ্টি করেছেন। 

দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই মন্ত্রীরা এসব চোখে দেখেন না, অথচ বর্তমান রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য ড. ইউনূস যখন কথা বলতে গেলেন তখন তারা তাকে ‘রাজনৈতিক’, ‘দলীয়’, এমনকি ‘রাষ্ট্রদ্রোহী’ বানিয়ে ফেলতেও কুণ্ঠাবোধ করলেন না!

কোনো কোনো মন্ত্রী বলছেন, ড. ইউনূসের জন্য নাকি এদেশে বিদেশি সাহায্য আসছে না। তার জন্য নাকি পদ্মাসেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধ হয়ে গেছে। কোন কারণে বিশ্ব ব্যাংক পদ্মাসেতুতে অর্থায়ন থেকে বিরত হলো সে ‘আবুল কাহিনী’ দেশের কার না জানা আছে?

তারপরও ড. ইউনূসের কাঁধে দায়িত্ব চাপানোর যে চেষ্টা সেটা যে খুবই অসহায় চেষ্টা, তা বুঝতে কারো দেরি হয়নি বলেও মন্তব্য করা হয় বিবৃতিতে।

তিনি বলেন, ড. ইউনূস গ্রামীণ ব্যাংক তৈরি করে এদেশের লাখ লাখ দরিদ্র পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন এবং এদেশের লাখ লাখ দরিদ্র নারীর ক্ষমতায়নের পথ প্রশস্ত করেছেন। তার গ্রামীণ ব্যাংকের জন্য এদেশ নোবেল পুরস্কার অর্জন করেছে। তার সম্পর্কে কোনো কটূক্তি বা তার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমরা এদেশের নারী সমাজের পক্ষ থেকে এর তীব্র বিরোধিতা করছি। 

Read more…

বাংলাদেশ ব্যাংকের নীট মুনাফা ৪১৫২ কোটি টাকা

৮/২৬/২০১৩ ০২:২২:০০ PM |
বিদায়ী ২০১২-১৩ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক চার হাজার ১৫২ কোটি টাকা মুনাফা করেছে। আগের বছরের তুলনায় ৭.৬১ শতাংশ বেশি মুনাফা হয়েছে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। গত ১৯ আগস্ট বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১২-২০১৩ অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদন করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের মতো এবারও আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (ইন্টারন্যাশনাল ফাইন্যানশিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস) অনুসারে আর্থিক বিবরণী প্রস্তত করা হয়েছে। প্রস্তুতকৃত বিবরণী ব্যাংক কর্তৃপক্ষ ও বহি:নিরীক্ষক প্রতিষ্ঠান দিয়ে স্বাক্ষরিতও হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক আয় করেছে মোট পাঁচ হাজার ৫৩৩ কোটি ৩১ কোটি টাকা। ব্যয় করেছে এক হাজার ৩৮০ কোটি ৯৪ লাখ টাকা। নিট মুনাফা করেছে চার হাজার ১৫২ কোটি ৩৭ লাখ টাকা। নিট মুনাফা থেকে সরকারকে হস্তান্তরযোগ্য মুনাফার পরিমাণ চার হাজার ৭২ কোটি টাকা। ২০১১-১২ অর্থবছরে সরকারের কোষাগারে হস্তান্তরিত মুনাফার পরিমাণ ছিল তিন হাজার ৬৭৪ কোটি ২৩ লাখ টাকা।
- See more at: http://sharenews24.com/index.php?page=details&nc=48&news_id=28215#sthash.dc1DDwnL.dpuf
বিদায়ী ২০১২-১৩ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক চার হাজার ১৫২ কোটি টাকা মুনাফা করেছে। আগের বছরের তুলনায় ৭.৬১ শতাংশ বেশি মুনাফা হয়েছে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। গত ১৯ আগস্ট বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১২-২০১৩ অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদন করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের মতো এবারও আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (ইন্টারন্যাশনাল ফাইন্যানশিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস) অনুসারে আর্থিক বিবরণী প্রস্তত করা হয়েছে। প্রস্তুতকৃত বিবরণী ব্যাংক কর্তৃপক্ষ ও বহি:নিরীক্ষক প্রতিষ্ঠান দিয়ে স্বাক্ষরিতও হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক আয় করেছে মোট পাঁচ হাজার ৫৩৩ কোটি ৩১ কোটি টাকা। ব্যয় করেছে এক হাজার ৩৮০ কোটি ৯৪ লাখ টাকা। নিট মুনাফা করেছে চার হাজার ১৫২ কোটি ৩৭ লাখ টাকা। নিট মুনাফা থেকে সরকারকে হস্তান্তরযোগ্য মুনাফার পরিমাণ চার হাজার ৭২ কোটি টাকা। ২০১১-১২ অর্থবছরে সরকারের কোষাগারে হস্তান্তরিত মুনাফার পরিমাণ ছিল তিন হাজার ৬৭৪ কোটি ২৩ লাখ টাকা।
- See more at: http://sharenews24.com/index.php?page=details&nc=48&news_id=28215#sthash.dc1DDwnL.dpuf
বিদায়ী ২০১২-১৩ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক চার হাজার ১৫২ কোটি টাকা মুনাফা করেছে। আগের বছরের তুলনায় ৭.৬১ শতাংশ বেশি মুনাফা হয়েছে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। গত ১৯ আগস্ট বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১২-২০১৩ অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদন করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের মতো এবারও আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (ইন্টারন্যাশনাল ফাইন্যানশিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস) অনুসারে আর্থিক বিবরণী প্রস্তত করা হয়েছে। প্রস্তুতকৃত বিবরণী ব্যাংক কর্তৃপক্ষ ও বহি:নিরীক্ষক প্রতিষ্ঠান দিয়ে স্বাক্ষরিতও হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক আয় করেছে মোট পাঁচ হাজার ৫৩৩ কোটি ৩১ কোটি টাকা। ব্যয় করেছে এক হাজার ৩৮০ কোটি ৯৪ লাখ টাকা। নিট মুনাফা করেছে চার হাজার ১৫২ কোটি ৩৭ লাখ টাকা। নিট মুনাফা থেকে সরকারকে হস্তান্তরযোগ্য মুনাফার পরিমাণ চার হাজার ৭২ কোটি টাকা। ২০১১-১২ অর্থবছরে সরকারের কোষাগারে হস্তান্তরিত মুনাফার পরিমাণ ছিল তিন হাজার ৬৭৪ কোটি ২৩ লাখ টাকা।
- See more at: http://sharenews24.com/index.php?page=details&nc=48&news_id=28215#sthash.dc1DDwnL.dpuf
বিদায়ী ২০১২-১৩ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক চার হাজার ১৫২ কোটি টাকা মুনাফা করেছে। আগের বছরের তুলনায় ৭.৬১ শতাংশ বেশি মুনাফা হয়েছে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। গত ১৯ আগস্ট বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১২-২০১৩ অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদন করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের মতো এবারও আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (ইন্টারন্যাশনাল ফাইন্যানশিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস) অনুসারে আর্থিক বিবরণী প্রস্তত করা হয়েছে। প্রস্তুতকৃত বিবরণী ব্যাংক কর্তৃপক্ষ ও বহি:নিরীক্ষক প্রতিষ্ঠান দিয়ে স্বাক্ষরিতও হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক আয় করেছে মোট পাঁচ হাজার ৫৩৩ কোটি ৩১ কোটি টাকা। ব্যয় করেছে এক হাজার ৩৮০ কোটি ৯৪ লাখ টাকা। নিট মুনাফা করেছে চার হাজার ১৫২ কোটি ৩৭ লাখ টাকা। নিট মুনাফা থেকে সরকারকে হস্তান্তরযোগ্য মুনাফার পরিমাণ চার হাজার ৭২ কোটি টাকা। ২০১১-১২ অর্থবছরে সরকারের কোষাগারে হস্তান্তরিত মুনাফার পরিমাণ ছিল তিন হাজার ৬৭৪ কোটি ২৩ লাখ টাকা।
- See more at: http://sharenews24.com/index.php?page=details&nc=48&news_id=28215#sthash.dc1DDwnL.dpuf
বিদায়ী ২০১২-১৩ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক চার হাজার ১৫২ কোটি টাকা মুনাফা করেছে। আগের বছরের তুলনায় ৭.৬১ শতাংশ বেশি মুনাফা হয়েছে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। গত ১৯ আগস্ট বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১২-২০১৩ অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদন করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের মতো এবারও আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (ইন্টারন্যাশনাল ফাইন্যানশিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস) অনুসারে আর্থিক বিবরণী প্রস্তত করা হয়েছে। প্রস্তুতকৃত বিবরণী ব্যাংক কর্তৃপক্ষ ও বহি:নিরীক্ষক প্রতিষ্ঠান দিয়ে স্বাক্ষরিতও হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক আয় করেছে মোট পাঁচ হাজার ৫৩৩ কোটি ৩১ কোটি টাকা। ব্যয় করেছে এক হাজার ৩৮০ কোটি ৯৪ লাখ টাকা। নিট মুনাফা করেছে চার হাজার ১৫২ কোটি ৩৭ লাখ টাকা। নিট মুনাফা থেকে সরকারকে হস্তান্তরযোগ্য মুনাফার পরিমাণ চার হাজার ৭২ কোটি টাকা। ২০১১-১২ অর্থবছরে সরকারের কোষাগারে হস্তান্তরিত মুনাফার পরিমাণ ছিল তিন হাজার ৬৭৪ কোটি ২৩ লাখ টাকা।
- See more at: http://sharenews24.com/index.php?page=details&nc=48&news_id=28215#sthash.dc1DDwnL.dpuf
বিদায়ী ২০১২-১৩ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক চার হাজার ১৫২ কোটি টাকা মুনাফা করেছে। আগের বছরের তুলনায় ৭.৬১ শতাংশ বেশি মুনাফা হয়েছে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। গত ১৯ আগস্ট বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১২-২০১৩ অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদন করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের মতো এবারও আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (ইন্টারন্যাশনাল ফাইন্যানশিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস) অনুসারে আর্থিক বিবরণী প্রস্তত করা হয়েছে। প্রস্তুতকৃত বিবরণী ব্যাংক কর্তৃপক্ষ ও বহি:নিরীক্ষক প্রতিষ্ঠান দিয়ে স্বাক্ষরিতও হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক আয় করেছে মোট পাঁচ হাজার ৫৩৩ কোটি ৩১ কোটি টাকা। ব্যয় করেছে এক হাজার ৩৮০ কোটি ৯৪ লাখ টাকা। নিট মুনাফা করেছে চার হাজার ১৫২ কোটি ৩৭ লাখ টাকা। নিট মুনাফা থেকে সরকারকে হস্তান্তরযোগ্য মুনাফার পরিমাণ চার হাজার ৭২ কোটি টাকা। ২০১১-১২ অর্থবছরে সরকারের কোষাগারে হস্তান্তরিত মুনাফার পরিমাণ ছিল তিন হাজার ৬৭৪ কোটি ২৩ লাখ টাকা।
- See more at: http://sharenews24.com/index.php?page=details&nc=48&news_id=28215#sthash.dc1DDwnL.dpuf
Read more…

যমুনা ব্যাংকের নানা অনিয়ম

৭/২৩/২০১৩ ০২:১২:০০ AM |

অনিয়ম, দুর্নীতি, পরিচালনা পর্ষদের বেপরোয়া সিদ্ধান্ত, ভুয়া ঋণপত্র (এলসি) খোলা, ঋণ জালিয়াতি ও অস্তিত্বহীন বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করে ঝুঁকির মধ্যে পড়েছে বেসরকারি খাতের যমুনা ব্যাংক। পর্যায়ক্রমে দেউলিয়া হওয়ার পথে হাঁটছে ব্যাংকটি। 

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, উর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় না থাকায় ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। হচ্ছে নানা অনিয়মও। পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দূরত্ব ও মতপার্থক্যের সুযোগ নিচ্ছে মধ্যবর্তী অন্য আরেকটি দল। যারা পদাধিকার বলে নয়, বিশৃঙ্খলার সুযোগে অনৈতিক সুবিধা নিচ্ছে। 

সূত্র জানায়, একমাত্র দুর্বল ব্যবস্থাপনার কারণেই যমুনা ব্যাংকটিতে চরম বিশৃঙ্খলা চলছে। আর ঝুঁকিতে পড়তে যাচ্ছে ব্যাংকটির আমানত।  
জানা গেছে, যমুনা ব্যাংকের মাধ্যমে বিতর্কিত বিসমিল্লাহ গ্রুপের কয়েকটি অঙ্গ প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার বেশি রফতানি দেখিয়ে অতিরিক্ত নগদ অর্থ তুলে নিয়েছে। জালিয়াতির মাধ্যমে বিসমিল্লাহ গ্রুপ যমুনা ব্যাংক থেকে ১৬৩ কোটি ৭৯ লাখ টাকা ঋণ হিসেবে হাতিয়ে নিয়েছে। এর বিপরীতে ব্যাংকের কাছে পর্যাপ্ত জামানত নেই বলে জানা গেছে। 

এ ঘটনায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোজাম্মেল হোসেন ও দিলকুশার শাখা ব্যবস্থাপককে বাধ্য হয়ে সাময়িকভাবে বরখাস্ত করতে হয়েছে। ব্যাংকের গুলশান শাখায় সম্প্রতি চেক জালিয়াতির ঘটনাও ঘটেছে। এ অবস্থার মধ্যে ব্যাংকটিতে অনিয়ম জালিয়াতি বেড়েই চলেছে। ফলে ব্যাংকটি পর্যায়ক্রমে ঝুঁকির মধ্যে পড়ছে। 

সূত্র জানায়, সম্প্রতি ভুয়া এলসি ও শুল্কমুক্ত পণ্য আমদানি বাবদ প্রায় আট কোটি টাকা আত্মসাৎ করেছে ব্যাংকের কর্মকর্তারা।এ অভিযোগে ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

অভিযুক্তরা হলেন- যমুনা ব্যাংকের শান্তিনগর শাখার সাবেক ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (বর্তমানে যমুনা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ) মো. বেলাল হোসেন, একই শাখার এভিপি একেএম শাহ আলম এবং সাবেক এফএভিপি (বর্তমানে যমুনা ব্যাংক প্রধান কার্যালয়ের এভিপি) বিপ্লব কুমার চক্রবর্তী। 

সূত্র মতে, মেসার্স রায়হান প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠান  এই ব্যাংকের মাধ্যমে ১৩টি এলসি খোলে। এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইউসুফ হোসাইন ২০১১ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৩টি এলসি খোলেন। এর মধ্যে দুটি এলসির টাকা প্রায় দেড় বছর পর পরিশোধ করা হলেও বাকি ১১টি এলসির বিপরীতে ৪ কোটি ৬৫ লাখ ২২ হাজার ২৪৮ টাকা আত্মসাৎ করে ব্যাংক কর্তৃপক্ষ। 

এমনকি এসব ক্ষেত্রে মঞ্জুরিপত্রের শর্তভঙ্গ করে এলসি খোলা হয়েছে। এছাড়া শুল্কমুক্ত পণ্য আমদানির নামে প্রতিষ্ঠানের এমডি ৩ কোটি ৩৬ লাখ ৪৩ হাজার ৩০ টাকা আত্মসাৎ করেছেন বলে বাংলাদেশ ব্যাংক জানতে পেরেছে। অভিযুক্ত চারজন পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে মোট ৮ কোটি ১ লাখ ৬৫ হাজার ২৭৮ টাকা জাল কাগজপত্র তৈরির মাধ্যমে আত্মসাৎ করেন। 

কেন্দ্রীয় ব্যাংকের সূত্র মতে, যমুনা ব্যাংকের অন্য অনিয়মগুলোর মধ্যে রয়েছে অবৈধভাবে কোটি কোটি টাকা ঋণ অনুমোদন,শাখায় হিসাব খোলার আগেই ঋণ অনুমোদন, একই পরিবারভুক্ত একাধিক প্রতিষ্ঠানে নামে-বেনামে কোটি কোটি টাকা ঋণ অনুমোদন, শাখার বিরূপ মন্তব্য সত্ত্বেও ঋণ অনুমোদন এবং ব্যাংকের সক্ষমতার চেয়ে বেশি ঋণ বিতরণ। 

সূত্র জানায়, সম্প্রতি কয়েকটি ব্যাংকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সঙ্গে বাংলাদেশ ব্যাংকে দাখিলকৃত প্রতিবেদনের বিস্তর অনিয়ম পাওয়া গেছে। এসব ব্যাংকের মধ্যে যমুনা ব্যাংকও রয়েছে। যমুনা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে যে প্রতিবেদন দাখিল করেছে নিরীক্ষিত প্রতিবেদনের সঙ্গে তার বেশিরভাগ তথ্যেরই কোনো মিল নেই। 

ব্যাংকের এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদের কেউ মুখ খুলতে রাজি নন। তবে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ম. মাহফুজুর রহমান সম্প্রতি বলেন, ‘কোনো ব্যাংক অনিয়ম করে পার পাবে না। যেসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পরিপালন করছে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংক পিছপা হবে না। 
Read more…

ওয়ান ব্যাংকের ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

৭/১০/২০১৩ ১২:৪৭:০০ AM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংকের পরিচালকের হাতে থাকা ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালক মিসেস ফরহাত ইয়াসমিন বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার বিক্রি করবেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্তমানে এ পরিচালকের কাছে প্রতিষ্ঠানটির ১ কোটি ২৪ লাখ ৬২ হাজার ৬৪৬টি শেয়ার রয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
Read more…

এবছর সরকারী ব্যাংক ঋণের পরিমান ত্রিশ হাজার কোটি ছাড়ানোর আশঙ্কা

৭/০৯/২০১৩ ০৪:২৭:০০ PM |
 চলতি অর্থ বছরে (২০১১-২০১২) ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ ত্রিশ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ব্যাংকিং খাতে তীব্র তারল্য সঙ্কট থাকার পরও এ খাত থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা কমছে না। ইতি মধ্যে চলতি অর্থবছরের পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ব্যাংক ব্যবস্থা থেকে প্রায় ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। 

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, সর্বশেষ হিসেব অনুযায়ী ব্যাংক ব্যবস্থায় সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৮০৫ কোটি টাকা। অথচ সরকার এর লক্ষ মাত্রা নির্ধারণ করেছিলো ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা। অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস থেকে মোট ঋণের লক্ষ্যমাত্রা রেখেছে প্রায় আটাশ হাজার কোটি টাকা।

অর্থনীতিবিদদের মতে, ব্যাংকিং খাত থেকে সরকারের অতিমাত্রায় ঋণ গ্রহণের ফলে মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে, বেসরকারি খাতে বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে এবং ঝুঁকির মধ্যে পরছে ব্যাংকিং খাত সহ পুরো আর্থিক খাত। সরকারকে দ্রুত বিকল্প উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পরামর্শ দেন বিশিষ্ট গবেষকরা। অর্থনীতির পরিভাষায়, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজার থেকে এক টাকা ধার করে সরকারকে দিলে অর্থনীতিতে টাকার সরবরাহ বাড়ে সাড়ে চার টাকা।


সূত্র বলছে, সরকার শুধুমাত্রা ট্রেজারি বিল ও বন্ড বিক্রি করে তফসিলি ব্যাংক থেকে এই সময়ে ঋণ নিয়েছে ৭ হাজার ৯৯৬ কোটি টাকা। যার পরিমাণ গত অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ।
Read more…

রোজায় ব্যাংকে লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

৭/০৯/২০১৩ ১২:১৭:০০ AM |
রমজান মাসে ব্যাংক খাতের অফিস ও লেনদেনের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রোজায় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন। তবে দাপ্তরিক কার্যক্রম চলবে বিকাল ৪টা পর্যন্ত।
মাঝে দুপুরে সোয়া ১টা  থেকে  দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে অন্যান্য সময়ের মতো রমজানেও নামাজের বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনসহ গ্রাহক  সেবা অব্যাহত রাখতে হবে।
বর্তমানে ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত দাপ্তরিক কর্মকাণ্ড চলে। আর লেনদেন চলে বিকাল ৪টা পর্যন্ত। এর আগে গত ২৪ জুন সরকার রমজান মাসে সরকারি অফিস-আদালতে কাজের সময়সূচি  ঘোষণা  করে।
সে অনুযায়ী রোজায় সকাল সাড়ে ৯টায় অফিস শুরু হয়ে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে। মাঝখানে  বেলা  সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট নামাজের বিরতি থাকবে।
Read more…

বনানীতে মিডল্যান্ড ব্যাংকের নতুন শাখা

৭/০৯/২০১৩ ১২:০০:০০ AM |

বনানী ১১ নম্বর সড়কের ১০৬, হংকং সাংহাই টাওয়ারে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংকের আরেকটি শাখার কার্যক্রম শুরু হয়েছে।


ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত ভাইস চেয়ারপারসন বেগম নিলুফার জাফর উল্লাহ, এমপি শাখাটির শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকার। 



অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহীদুল হক। শুভেচ্ছা বক্তব্য ও ধন্যবাদজ্ঞাপন করেন ব্যাংকের চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকার।



অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত পরিচালক, স্পন্সর শেয়ারহোল্ডার ও শাখা ব্যবস্থাপক জাকির আনাম, গ্রাহক, শুভানুধ্যায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ব্যবসায়ীরা।
Read more…

ইসলামি ব্যাংকিংয়ে নামছে স্ট্যান্ডার্ড ব্যাংক

৭/০৮/২০১৩ ১১:৫৯:০০ PM |

মুনাফার তাড়নায় অভিনব কৌশলের আশ্রয় নিচ্ছে বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। অতি মুনাফার লোভে ইসলামি ব্যাংকিংয়ে যেতে চাইছে প্রতিষ্ঠানটি। এজন্য বাংলাদেশ ব্যাংকে আবেদনও করেছে সম্প্রতি। প্রতিযোগিতায় টিকতে না পেরে সাধারণ ব্যাংকিং আর করতে চায় না ব্যাংকটি। তবে বাংলাদেশ ব্যাংক আবেদনের বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি।

সূত্র জানায়, ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে রয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। তিনি প্রভাব খাটিয়ে এটি করিয়ে দিতে চাইছেন বলে জানা গেছে। এজন্য তিনি বাংলাদেশ ব্যাংকের ওপরে চাপ দিচ্ছেন। বাংলাদেশ ব্যাংক বিষয়টি নিয়ে একমত বিব্রত।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা বাংলানিউজকে জানান, মূলত অতি মুনাফার তাড়না থেকেই বেশ কিছু ব্যাংক ইসলামি ব্যাংকিং শুরু করতে চাইছে। তার মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকও একটি। তাদের একটি আবেদন বাংলাদেশ ব্যাংকে এসেছে। তবে বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি।

ওই কর্মকর্তা আরো বলেন, তবে আপতত দেশে ইসলামি ব্যাংক রয়েছে সাতটি। অনুমোদন পাওয়া ইউনিয়ন ব্যাংকও ইসলামি ব্যাংক করবে। তাই কেন্দ্রীয় ব্যাংক আর নতুন করে এই মুহূর্তে কাউকে ইসলামি ব্যাংকের অনুমোদন নিতে চায় না।

সংশ্লিষ্ট সূত্রগুলো সূত্র বলছে, আবেদনে মুনাফার বিষয়টি প্রকাশ না করলেও সাধারণ ব্যাংকিং থেকে যারাই ইসলামি ব্যাংকিং করতে চাইছে মূলত তিনটি সুবিধা থেকে। এক নম্বরই হচ্ছে, অতি মুনাফা। বাংলাদেশে গত দুই-তিন বছরে ব্যাংকিং খাত টানাপোড়নের মধ্যে দিয়ে গেলে। কিন্তু এমন টানাটানির মধ্যে ভালো মুনাফা করেছে ইসলামি ব্যাংকগুলো। গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে ফুলে-ফেঁপে ‍উঠছে দেশের সবকটি ইসলামি ব্যাংক। গ্রাহককে স্বল্প মেয়াদে অর্থের যোগান দিলেও সুদ চার্জ করে বছরের জন্য। ফলে ইসলামি ব্যাংকগুলোর সঙ্গে দৌড়ে পারছে না সাধারণ বাণিজ্যিক ব্যাংকগুলো। তাদের বার্ষিক মুনাফা প্রতি বছরই বাড়ছে। আর সেই ধারণা থেকেই স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ইসলামি ব্যাংকিং শুরু করতে চায়।

দ্বিতীয়ত, ইসলামি ব্যাংকগুলোর বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সুবিধাসহ সুবিধা ভোগ করে ইসলামি ব্যাংকগুলো। এর মধ্যে নগদ তারল্য সুবিধায় ৫ শতাংশ ছাড়া পায় ইসলামি ব্যাংকগুলো। সাধারণ ব্যাংকগুলোকে যেখানে আমানতের ১৮ শতাংশ রাখতে হয়। সেখানে ইসলামি ব্যাংকগুলো ১৩ শতাংশ রাখার সুযোগ পাচ্ছেন।

তৃতীয়ত, সবচেয়ে বড় কারণ হলো, মানুষের ইসলামি মনোভাবকে ব্যবহার করে মূলত ব্যবসা করা। সেই প্রেক্ষাপট থেকেই স্ট্যান্ডার্ড ব্যাংক এমনটা চাইছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র জানায়, ২০১১ সালেও ব্যাংকটির প্রকৃত অর্থে লোকসানে ছিল। ২০১২ সালেও মুনাফা কমে গেছে। এসব কারণে তারা দ্রুত ইসলামি ব্যাংকিংয়ে যেতে চাইছে। তারা মনে করছে, সাধারণ ব্যাংকিংয়ে হয়তো ভালো করতে পারবে না।

জানা গেছে, ইসলামি ব্যাংক শুরু করলেও রাতারাতি এমনটি হয়তো বাংলাদেশ ব্যাংক করতে দেবে না। কারণ তাদের মেয়াদি অনেক আমানত ও ঋণ সুদের হিসাবে থাকবে।

এ ব্যাপারে স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন মোবাইল ফোনে জানান, তিনি জার্মানিতে রয়েছেন। দেশে আসার পর কথা বলবেন।
Read more…

ব্যাংকে অলস পড়ে আছে ৭০ হাজার কোটি টাকা!

৭/০৩/২০১৩ ০৮:২২:০০ PM |

রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই অশান্ত হয়ে উঠছে। এতে ব্যবসায়ীরা দারুণ শঙ্কিত। নির্বাচনের আগে বিনিয়োগ করে কেউ পুঁজির ঝুঁকি নিতে চাইছেন না। তাই, বিনিয়োগে ভাটা পড়েছে। ব্যাংকগুলোতে অলস টাকার পাহাড় জমছে। উচ্চ সুদের কারণে কেউ ঋণও নিতে চাইছে না। 

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, নতুন বিনিয়োগ না হওয়ায় ব্যাংকিং খাতে ৭০ হাজার ছয়শ ৪৪ কোটি টাকা অলস পড়ে আছে। এটি মোট তারল্যের (মোট নগদ মুদ্রা) প্রায় ১২ শতাংশ বেশি।

ব্যবসায়ীরা বলছেন, দেশে বিনিয়োগের পরিবেশ নেই। তাই, তারা হাত গুটিয়ে বসে আছেন। নগদ টাকা যাদের কাছে আছে, তারা তা ব্যাংকে রেখে দিয়েছেন। তাই, ব্যাংকগুলোতে তারল্য (নগদ মুদ্রা) বাড়ছে।

সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে ব্যাংকিং খাতে অলস টাকা ছিল ৬০ হাজার কোটি। ২০১২ সালের ডিসেম্বরে ছিল ৫৮ হাজার কোটি। ডিসেম্বরের পর থেকে প্রতিমাসেই ব্যাংকগুলোয় তারল্য বাড়ছে। 

তারল্য বাড়ার পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ব্যাংকে অব্যবহৃত টাকা ছিল ৬১ কোটি ৭০ লাখ, মার্চে ৬৬ কোটি, এপ্রিলে ৬৯ কোটি, মে মাসে ৬৯ কোটি ৫০ লাখ টাকা। সবশেষ জুনে তারল্য দাঁড়িযেছে ৭০ কোটি ছয়শ ৪৪ লাখ টাকায়।

সূত্র জানায়, প্রত্যেক তফসিলি ব্যাংকেই সব মিলিয়ে তার তলবি ও মেয়াদী দায়ের ১৯ শতাংশ তারল্য জমা রাখতে হয় কেন্দ্রীয় ব্যাংকের কাছে। কিন্তু, অতিরিক্ত তারল্য থাকার কারণে ব্যাংকগুলো তারল্য রেখেছে প্রায় ৩১ শতাংশ।  

জানা যায়, মহাজোট সরকারের সাড়ে চার বছরের বেশির ভাগ সময়ই তারল্য সংকটে ভুগেছে ব্যাংকগুলো। 

এবারই প্রথম উল্টো চিত্র দেখা যাচ্ছে। ২০০৯ থেকে ২০১২ সালের পুরো সময়জুড়েই ছিল ঋণ সংকট। ব্যবসায়ীদের ঋণ দেওয়ার জন্য পর্যাপ্ত তহবিল ছিল না ব্যাংকে। ব্যাংকে টাকার জন্য ঘুরে হতাশ হতে হয়েছে অনেক ব্যবসায়ীকেই।

বিনিয়োগ না হওয়ার কারণ সম্পর্কে এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বাংলানিউজকে বলেন, “অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশে ব্যবসায়ীরা বিনিয়োগ করবে কীভাবে! যেখানে প্রকাশ্যে চাঁদবাজি করছে ছাত্র সংগঠনগুলো! আমরা মনে করি না, বিনিয়োগের কোনো পরিবেশ বর্তমানে আছে। তাই, অলস টাকার পরিমাণ দিন দিন বাড়ছে।” 

এফবিসিসিআই-এর সহ-সভাপতি হেলাল উদ্দিন বাংলানিউজকে বলেন, “এটি নির্বাচনী বছর। 
অপরদিকে, ব্যাংকের উচ্চ সুদের হার। কীভাবে বিনিয়োগ করবো আমরা? এই অবস্থায় সম্ভব না। বিনিয়োগ করতে গেলে সে সম্পদ দেখিয়ে বিনিয়োগ করতে হয়, তা শেষ হয়ে যাবে। এটি কোনো ব্যবসায়ীই চায় না। 

এক ব্যবসায়ীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “একজন ব্যবসায়ীর কাছে আমি জানতে চাইলাম বিনিয়োগ করছেন না কেন? তিনি বললেন- বিনিয়োগ করছি না মানে! করছি তো। ব্যাংকে টাকা রেখে দিয়েছি। এটাই তো বিনিয়োগ।” 

হেলাল উদ্দিন আরো বলেন, “বিত্তবানদের হাতে ব্যাংকগুলো জিম্মি হয়ে পড়েছে। ব্যাংকিং খাত লুটেরাদের হাতে চলে গেছে। বিভিন্ন সময় ক্ষমতাসীনরা এ সব ব্যাংকের অনুমোদন করিয়ে নিয়েছে। তারা একটি সিন্ডিকেট। তাদের সঙ্গে পারা সম্ভব নয়।”

হেলাল উদ্দিন জানান, ব্যাংকের সুদের হার ২০ থেকে ২২ শতাংশ। এ সুদে কেউ বিনিয়োগ যাবে। নির্বাচনী বছরে অনিশ্চয়তার কারণেও অনেকে বিনিয়োগে অনীহা দেখাচ্ছেন।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সাবেক সভাপতি একে আজাদ তার মেয়াদের পুরো সময় প্রকাশ্যে ঋণ সংকটের কথা বলেছেন। এনিয়ে তিনি দেন-দরবারও করেছেন কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে। কিন্তু, ২০১৩ সালের চিত্রটি পুরোপুরি উল্টো। ঋণ দেওয়ার জন্য ব্যবসায়ীদের পেছনে ঘুরছে ব্যাংকগুলো। কিন্তু, বড় অঙ্কের ঋণ নেওয়ার ব্যবসায়ী খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে, ব্যাংকিং খাতে জমেছে বিপুল অঙ্কের বাড়তি তারল্য। 

জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে অনেকটা সংযত মুদ্রানীতি দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ব্যক্তিখাতে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৮ শতাংশের কিছু বেশি। কিন্তু, সবশেষ হিসাব মতে, তা ১৩ শতাংশের কাছাকাছি অবস্থান করছে। 

ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক এই পরিস্থিতিতে কেউ তারা ঝুঁকি নিয়ে আর কোনো বড় বিনিয়োগে এ মুহূর্তে যেতে চাইছেন না। নির্বাচনের বছরে সহিংসতা থাকবে। নতুন নির্বাচিত সরকার গঠন হলেই তারা বিনিয়োগে যাবেন। 

এদিকে, ব্যাংকের কর্মকর্তারা বলছেন, উচ্চ সুদ, অবকাঠামো সংকট, রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে ব্যাংক থেকে ঋণ নেওয়ার আগ্রহ হারিয়েছেন বেসরকারি খাতের উদ্যোক্তারা। এ কারণে দেশের ব্যাংকগুলোয় পড়ে থাকা অলস টাকার পরিমাণ দিন দিন বাড়ছে। 

ব্যবসায়ীদের বিনিয়োগে আগ্রহ হারানোর প্রমাণ মেলে মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানি চিত্র দেখেও। 

চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম ১০ মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ঋণপত্র নিষ্পত্তিভিত্তিক মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে ১৮ দশমিক ০৯ শতাংশ। শিল্পের কাঁচামাল আমদানি কমেছে ৫ দশমিক ১১ শতাংশ। মধ্যবর্তী পণ্য আমদানি কমেছে ৯ দশমিক ৫২ শতাংশ। বিবিধ শিল্পের যন্ত্রপাতি আমদানি কমেছে ৯ দশমিক ৫৮ শতাংশ।
Read more…

নুরুল ইসলাম খলিফা ইসলামী ব্যাংকের ডেপুটি ডিরেক্টর নিযুক্ত

৭/০৩/২০১৩ ০৮:০৬:০০ PM |


বিশিষ্ট ব্যাংকার নূরুল ইসলাম খলিফা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি উইং এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

বুধবার ব্যাংকটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। 



এর আগে নূরুল ইসলাম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্পোরেট বিনিয়োগ বিভাগ ও মানব সম্পদ বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) ডিরেক্টর জেনারেলের দায়িত্ব পালন করেন।



নূরুল ইসলাম খলিফা ১৯৮৫ সালের ২৯ এপ্রিল ইসলামী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দেন। তিনি ব্যাংকের খুলনা জোন প্রধানের দায়িত্বসহ বগুড়া, বরিশাল ও কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। 



তিনি ব্যাংকিং ও অর্থনীতি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার, কনফারেন্স ও ওয়ার্কশপে অংশগ্রহণ করতে ফিলিপাইন, হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য সফর করেন। তিনি বরিশালের গৌরনদী উপজেলার সাকোকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন।
Read more…

শেয়ার উপহার নেবেন যমুনা ব্যাংকের পরিচালক

৭/০৩/২০১৩ ০১:৪৬:০০ AM |

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংকের পরিচালক রেজাউল করিম আনসারী প্রতিষ্ঠানটির সাত লাখ চার হাজার পাঁচশ’ ৪২টি শেয়ার তার স্ত্রী ও তিন ছেলের কাছ থেকে লেনদেন প্রক্রিয়ার বাইরে উপহার হিসেবে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অনুমোদন দিলে ৩০ কার্যদিবসের মধ্যে উপহার হিসেবে শেয়ার গ্রহণ করার কার্যক্রম সম্পন্ন করা হবে।

মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, রেজাউল করিম আনসারী সাত লাখ চার হাজার পাঁচশ’ ৪২টি শেয়ারের মধ্যে তার স্ত্রী মরিয়ম আখতারের কাছ থেকে দুই লাখ ৭৯ হাজার একশ’ ১১টি শেয়ার উপহার হিসেবে নেবেন।

বাকি শেয়ারে নেবেন তিন ছেলের কাছ থেকে। এরমধ্যে মো. মাহমুদুল করিম আনসারীর (কোম্পানির একজন উদ্যোক্তা) কাছ থেকে একলাখ ৮২ হাজার তিনশ’ ২৮টি, মো. মমতাজুল করিম আনসারীর (কোম্পানির একজন উদ্যোক্তা) কাছ থেকে একলাখ ৮২ হাজার তিশ’ ২৮টি এবং মো. রেদয়ানুল করিম আনসারীর কাছ থেকে ৬০ হাজার ৭সাতশ’ ৭৫টি শেয়ার উপহার হিসেবে নেবেন যমুনা ব্যাংকের পরিচালক।
Read more…

তিন ব্যাংকের রেটিং প্রকাশ

৭/০৩/২০১৩ ০১:৪০:০০ AM |

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক, ইউসিবিএল ও সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং তথ্য প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার ঢাক স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

ডিএসই’র ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড (সিআরএসএল) ২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীতি হিসাব ও অন্যান্য তথ্য পর্যলোচনা করে প্রাইম ব্যাংককে দীর্ঘ মেয়াদের জন্য ‘এএ’ ও স্বল্প মেয়াদের জন্য ‘এসটি-২’ রেটিং প্রদান করেছে।

একই রেটিং প্রতিষ্ঠান ২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীতি হিসাব ও অন্যান্য তথ্য পর্যলোচনা করে ইউসিবিএলকে দীর্ঘ মেয়াদের জন্য ‘এ+’ ও স্বল্প মেয়াদের জন্য ‘এসটি-২’ রেটিং প্রদান করেছে।

সাউথইস্ট ব্যাংকের রেটিং প্রদান সংক্রান্ত কাজও করেছে সিআরইসএল। এ রেটিং প্রতিষ্ঠানটি ২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীতি হিসাব ও অন্যান্য তথ্য পর্যলোচনা করে সাউথইস্ট ব্যংককে দীর্ঘমেয়াদের জন্য ‘এএ-’ ও স্বল্প মেয়াদের জন্য ‘এসটি-২’ রেটিং প্রদান করেছে।
Read more…

বিদেশি বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মতামত প্রদান

৬/৩০/২০১৩ ১২:১৩:০০ AM |
পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে তালিকাভুক্ত ও তালিকাবর্হিভূত সিকিউরিটিজের মূলধন, মূলধনী লাভ, লভ্যাংশ ইত্যাদি প্রত্যাবাসনের বিষয়ে মতামত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত ১৩ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে মতামত দেয়া হয়। 

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিভাগের উপ-মহাব্যবস্থাপক জগন্নাথ চন্দ্র ঘোষ স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, বৈদেশি মুদ্রা লেনদেন নীতিমালা-২০০৯ ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং তালিকাবর্হিভূত সিকিউরিটিজের মূলধন, মূলধনী লাভ, লভ্যাংশ ইত্যাদি প্রত্যাবাসনের বিষয়ে বিএসইসির ১৪ দফা সুপারিশের প্রেক্ষিতে এ মতামত দেয়া হলো।

চিঠিতে বিএসইসি’র প্রণীত ৪ নম্বর সুপারিশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, তালিকাভুক্ত কোম্পানিতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রত্যাবাসন সুবিধা আগাম অনুমোদনের প্রয়োজন নেই। কিন্তু তালিকাভুক্ত কোম্পানি না হলে আগে থেকে অনুমোদন লাগবে। যেহেতু তাদের কোনো মার্কেট নেই। 

এছাড়া করারোপের বিষয়ে বলা হয়েছে, তালিকাভুক্ত ও তালিকাবর্হিভূত কোম্পানির ক্ষেত্রে করারোপ ও প্রত্যাবাসন সুবিধা এবং ব্যক্তি বিদেশি বিনিয়োগকারীর লভ্যাংশের ওপর কর হ্রাস করা হলে রেমিটেন্সের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। যা বিদ্যমান বৈদেশিক বিনিয়োগ নীতিমালার পরিপন্থীও।

বিএসইসি’র ৬ নম্বর সুপারিশের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে মূলধনী আয়, লভ্যাংশ, সুদ, ওপেন-অ্যান্ড বা মেয়াদহীন মিউচ্যুয়াল ফান্ডে প্রত্যাবাসন সুবিধা নন রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট (এনআইটিএ) লেনদেনের ক্ষেত্রে বহাল রয়েছে।

এছাড়া আরো বলা হয়, বাংলাদেশের পুঁজিবাজার বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত। শেয়ার ইস্যুর মাধ্যমে যেন বৈদেশিক মুদ্র ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সহজেই আনা যায় সে বিষয়টি নজরে রাখতে হবে। তবে শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা অবশ্যই টাকায় রূপান্তর করতে হবে।

প্রবাসী, প্রাইভেট বা পাবলিক লিমেটেড কোম্পানি (শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়), দেশি থেকে প্রবাসী, প্রবাসী থেকে দেশি, প্রবাসী থেকে প্রবাসীদের শেয়ার ইস্যু ও হস্তান্তরের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক বিনিয়োগ বিভাগকে অবশ্যই ১৪ দিনের মধ্যে অবগত করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের মতামতে আরো বলা হয়, এক প্রবাসী অন্য প্রবাসীর কাছে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ব্যাংকিং নিয়ম-নীতি মেনে চলা হয় তাহলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতির দরকার হবে না। 

এছাড়া চিঠিতে বিএসইসির ৮ নম্বর সুপারিশের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক বিনিয়োগের এডি শাখার অনুমতি ছাড়া স্থানীয় ব্রোকারেস হাউজে এ ধরনের লেনদেনের অনুমোদন রয়েছে। তবে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক এডি বিভাগ থেকে অনুমতি নিতে হবে যে সংশ্লিষ্ট কোম্পানি ওই বিদেশি ব্রোকারেজ হাউসের প্রতিনিধি।

গত মাসে বিএসইসি’র সঙ্গে বিদেশি বিনিয়োগের বিষয়ে একটি বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ। তিনি বলেন, এছাড়া বিএমবিএ সদস্যরা বিদেশি বিনিয়োগের বিষয়ে কিছু সুপারিশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিএসইসি’র কাছে শিগগিরই এসব সুপারিশ জমা দেয়া হবে।’


জানা যায়, গত ২৭ ডিসেম্বর ২০১২ কমিশনের ৪৬২তম সভায় বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সদস্যরা হলেন, কমিশনের নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও পরিচালক মাহবুবুল আলম। কমিটি চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এ-সংক্রান্ত ১৪টি সুপারিশ কমিশনে জমা দেয়।

সুপারিশগুলো হলো-

১. মার্চেন্ট ব্যাংকগুলোকে (পোর্টফোলিও ম্যানেজার) বিদেশি ও প্রবাসী বাংলাদেশিদের কাছে তাদের পোর্টফোলিও ব্যবস্থাপনা সেবা দেয়ার পাশাপাশি সিকিউরিটিজ কাস্টডিয়াল সার্ভিসের অনুমোদন দেয়া যেতে পারে।

২. সময়োপযোগী বিনিয়োগ সিদ্ধান্ত নিতে বিদেশি বিনিয়োগকারীদের পেশাগত তথ্য সেবা প্রদান ও অনলাইনে সঠিক তথ্য প্রদানে মার্চেন্ট ব্যাংকার ও স্টক ব্রোকারদের পৃথক গবেষণা বিভাগ গঠন করতে হবে।

৩. বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বন্ড মার্কেট, এসএমই মার্কেট, ইসলামিক মার্কেট ও ডেরিভেটিভ মার্কেটের মতো পৃথক বাজার গঠন করতে হবে।

৪. করারোপ ও প্রত্যাবাসন সুবিধার জন্য তালিকাভুক্ত নয় এমন বন্ড, অ্যাসেট ব্যাকড সিকিউরিটিজ, ওপেন-অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট তালিকাভুক্ত সিকিউরিটিজ হিসাবে গণ্য করা। এছাড়া ব্যক্তি বিদেশি বিনিয়োগকারীর লভ্যাংশের ওপর কর হ্রাস করা যেতে পারে।

৫. বাংলাদেশে কর্মরত প্রতিষ্ঠিত বহুজাতিক কোম্পানির অন্তুর্ভুক্ত বিদেশি ব্যাংক, রপ্তানিমুখী স্থানীয়, বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ও যৌথ মালিকানাধীন কোম্পানিগুলোকে (ইপিজেডের কোম্পানিসহ) শেয়ারবাজারে তালিকাভুক্তির ব্যাপারে উৎসাহিত করা যেতে পারে। এটার জন্য তাদেরকে সংশ্লিষ্ট নিয়ন্ত্রকের মাধ্যমে আর্থিক প্রণোদনা দেয়া যেতে পারে।

৬. নিবন্ধিত বেসরকারি কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানিতে বিনিয়োগে উৎসাহিত করতে প্রচলিত কোম্পানি আইন, ১৯৯৪ এর সংশোধন বা সংযোজন বা পরিমার্জন করা যেতে পারে। তালিকাবর্হিভূত কোম্পানির ক্ষেত্রে মূলধনী আয়, লভ্যাংশ, সুদ, ওপেন-অ্যান্ড বা মেয়াদহীন মিউচ্যুয়াল ফান্ড এবং তালিকাবর্হিভূত বন্ডের ক্ষেত্রে প্রত্যাবাসন সুবিধা দেয়া যেতে পারে।

৭. সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোকে বিদেশি ফান্ড (তহবিল) ও বিদেশি পেনশন ফান্ড ব্যবস্থাপনা করার অনুমতি দেয়া যেতে পারে।

৮. দেশিয় ব্রোকারেজ হাউস/পোর্টফলিও ম্যানেজমেন্ট/ফান্ড ম্যানেজমেন্টকারীদের সঙ্গে বিদেশি স্টক ব্রোকার/ইনভেস্টমেন্ট ব্যাংকার্স বা ফান্ড ম্যানেজার্সের শেয়ার লেনেদেনে অনুমোদন দেয়া যেতে পারে।
৯. বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরীক্ষক ও আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা বাড়াতে গুরুত্ব দিতে হবে।

১০. সাধারণ বিনিয়োগকারীদের বাজার সম্পর্কে ধারণা দিতে মার্চেন্ট ব্যাংকার, স্টক ব্রোকার ও স্টক এক্সচেঞ্জগুলোকে ফাইন্যান্সিয়াল এডুকেশন বিভাগ গঠন কতে হবে।

১১. নতুন কোম্পানি তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারী ও প্রবাসীদের জন্য বিশেষ কোটা বরাদ্দ রাখা যেতে পারে।

১২. সুপ্রতিষ্ঠিত তালিকাভুক্ত কোম্পানিগুলো যেন বিদেশি বাজারের বন্ড/এবিএস/সুসাক/ডিপোজিটরি রিসিপ্টের মতো আকৃষ্ট হয় সে জন্য উদ্যাগ নিতে হবে।

১৩. নিম্নমানের বা দুর্বল মৌলভিত্তির শেয়ারগুলোকে বাদ দিতে হবে। 


১৪. কমিশন, স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংক, স্টক ব্রোকার ও তালিকাভুক্ত সব কোম্পানির ওয়েবসাইটে বিদেশি বিনিয়োগ-সংক্রান্ত হালনাগাদ তথ্য সম্বলিত নির্দিষ্ট জায়গা (কর্নার) থাকতে হবে। যেখানে অনাবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা পরামর্শ ও অভিযোগ দিতে পারবে।
Read more…

ADS