পুঁজিবাজারে আসছে ৪৯টি কোম্পানি

৭/১০/২০১৩ ১২:৪২:০০ AM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে ৪৯টি কোম্পানি পাইপলাইনে রয়েছে
এ কোম্পানিগুলো আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে প্রায় ৫ হাজার টাকা উত্তোলণের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অনুমোদনের জন্য আবেদন করেছেবিএসইসির সূত্রে এ তথ্য পাওয়া গেছে
জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে ৪৯টি কোম্পানির আবেদন (প্রাথমিক গণপপ্রস্তাব-আইপিও) জমা রয়েছে বিএসইসিতেএর মধ্যে ১৩টির আইপিও প্রস্তাব প্রিমিয়াম ছাড়াপ্রিমিয়ামযুক্ত হলো বাকি ৩৬টি কোম্পানি
প্রিমিয়াম ছাড়া কোম্পানিগুলো হলো-শুরু ওয়াইড ইন্ডাস্ট্রিজ ১০ টাকার ফেস ভ্যালুতে এক কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে ১৪ কোটি টাকা, মোজ্জাফর হোসাইন স্পিনিং মিলস ১০ টাকার ফেস ভ্যালুতে দুই কোটি ৭০ লাখ ৫০ হাজার শেয়ার ছেড়ে ২৭ কোটি ৫০ লাখ টাকা, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম ১০ টাকার ফেস ভ্যালুতে এক কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে ১৪ কোটি টাকা, তুগং-হাই নিটিং ১০ টাকার ফেস ভ্যালুতে তিন কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ৩৫ কোটি টাকা, ফাইবার সাইন ১০ টাকার ফেস ভ্যালুতে এক কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা, হা-ওয়েল টেক্সটাইল বিডি ১০ টাকার ফেস ভ্যালুতে দুই কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা, বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক ১০ টাকার ফেস ভ্যালু ও এক টাকা প্রিমিয়ামসহ ১১ টাকায় ১০ কোটি শেয়ার ছেড়ে ১১০ কোটি টাকা, খুলনা প্রিটিং ১০ ফেস টাকার ভ্যালুতে চার কোটি শেয়ার ছেড়ে ৪০ কোটি টাকা উত্তোলন করবে
এ ছাড়া হামপেল রি কোম্পানি বিডি ১০ টাকার ফেস ভ্যালুতে দুই কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে ২৪ কোটি টাকা, এএফসি এগ্রো বুটিক ১০ টাকার ফেস ভ্যালুতে দুই কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে ২৪ কোটি টাকা, খান ব্রাদার্স পিপি ওভেন ১০ টাকার ফেস ভ্যালুতে দুই কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা, ন্যাশনাল ফাইন্যান্স ১০ টাকার ফেস ভ্যালুতে এক কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা বাজার থেকে উত্তোলনের জন্য বিএসইসির কাছে আবেদন করেছে
বিনিয়োগকারীরা জানায়, সম্প্রতি পুঁজিবাজারে শেয়ারের চাহিদা বাড়ছেচাহিদা অনুযায়ী শেয়ার সরবরাহ করা না গেলে শেয়ারমূল্য মৌলভিত্তির বাইরে চলে যেতে পারে
বাজারমূল্য স্থিতিশীল রাখার স্বার্থে নিয়মিত বিরতিতে মৌলভিত্তিসম্পন্ন শেয়ারের সরবরাহ জরুরি হয়ে পড়েছেবর্তমান পরিস্থিতিতে প্রিমিয়াম ছাড়া আইপিও প্রস্তাবগুলো অগ্রাধিকার পাওয়ার দাবি তাদের
কোম্পানির প্রিমিয়াম নেওয়ার মধ্যে আইনগত কোনো বাধা নেই উল্লেখ করে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন,কোম্পানির প্রিমিয়াম নেওয়ার মধ্যে আইনগত কোনো বাধা নেইতবে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় বিএসইসিকে কিছুটা কৌশল অবলম্বল করার পরামর্শ দেন তিনি
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি আহসানুল ইসলাম টিটু রাইজিংবিডিকে জানান, বিনিয়োগকারীদেও স্বার্থ মাথায় রেখে নিয়ন্ত্রক সংস্থাকে আইপিওর বিষয়টি নিয়ে কাজ করা উচিত
তবে কিছু ভালো আইপিও বাজারে আসলে নতুন বিনিয়োগকারি বাজারে আসেএকই সাথে পুরানো বিনিয়োগকারিরা দাতের লোকসান পুষিয়ে নিতে পারে
কোন কোম্পানি কোন ফরম্যাটে আসবে তা তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে

Read more…

এবছর সরকারী ব্যাংক ঋণের পরিমান ত্রিশ হাজার কোটি ছাড়ানোর আশঙ্কা

৭/০৯/২০১৩ ০৪:২৭:০০ PM |
 চলতি অর্থ বছরে (২০১১-২০১২) ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ ত্রিশ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছেব্যাংকিং খাতে তীব্র তারল্য সঙ্কট থাকার পরও এ খাত থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা কমছে নাইতি মধ্যে চলতি অর্থবছরের পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ব্যাংক ব্যবস্থা থেকে প্রায় ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার 

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, সর্বশেষ হিসেব অনুযায়ী ব্যাংক ব্যবস্থায় সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৮০৫ কোটি টাকাঅথচ সরকার এর লক্ষ মাত্রা নির্ধারণ করেছিলো ১৮ হাজার ৯৫৭ কোটি টাকাঅভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস থেকে মোট ঋণের লক্ষ্যমাত্রা রেখেছে প্রায় আটাশ হাজার কোটি টাকা

অর্থনীতিবিদদের মতে, ব্যাংকিং খাত থেকে সরকারের অতিমাত্রায় ঋণ গ্রহণের ফলে মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে, বেসরকারি খাতে বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে এবং ঝুঁকির মধ্যে পরছে ব্যাংকিং খাত সহ পুরো আর্থিক খাতসরকারকে দ্রুত বিকল্প উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পরামর্শ দেন বিশিষ্ট গবেষকরাঅর্থনীতির পরিভাষায়, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজার থেকে এক টাকা ধার করে সরকারকে দিলে অর্থনীতিতে টাকার সরবরাহ বাড়ে সাড়ে চার টাকা


সূত্র বলছে, সরকার শুধুমাত্রা ট্রেজারি বিল ও বন্ড বিক্রি করে তফসিলি ব্যাংক থেকে এই সময়ে ঋণ নিয়েছে ৭ হাজার ৯৯৬ কোটি টাকাযার পরিমাণ গত অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ
Read more…

৩ কোম্পানির নগদ লভ্যাংশ ব্যাংক হিসাবে

৭/০৯/২০১৩ ১২:৫৮:০০ AM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওর্য়াক পদ্ধতির মাধ্যমে ক্রেটিড করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি টি হলো: এসিআই ফর্মূলেশন, ন্যাশনাল ব্যাংক এবং যমুনা ব্যাংক।

জানা গেছে, যমুনা ব্যাংকের যে যেসব শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে লভ্যাংশ ক্রেডিট করা সম্ভব হয়নি তাদের লভ্যাংশ ওয়ারেন্টস ৪ জুলাই থেকে কোম্পানির শেয়ার বিভাগ, হাদি ম্যানশন, চতুর্থ তলা, ২ দিলকুশা বাণিজ্যিক এলাকা থেকে অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করতে বলা হয়েছে।
Read more…

‘জেড’ ক্যাটাগরিতে যাচ্ছে ফ্যামিলি টেক্স

৭/০৯/২০১৩ ১২:৫৬:০০ AM |
পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত ফ্যামিলি টেক্স কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১২ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা না করায় কোম্পানিটি জেড ক্যাটাগরির আওতায় চলে যাচ্ছেফলে এ কোম্পানিতে বিনিয়োগ করে বিনিয়োগকারীদের হতাশা বেড়েছেতাই এ ধরণের দুর্বল কোম্পানিকে তালিকাভুক্ত না করার জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আহ্বান জানিয়েছেন বিনিয়োগকারীরা 

জানা যায়, আগামী ৪ আগষ্ট এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহবান করা হয়েছেএদিন বিনিয়োগকারীদের সম্মতিক্রমে নো ডিভিডেন্ড অনুমোদন পেলে কোম্পানিটি জেড ক্যাটাগরির আওতায় চলে যাবে 

বিএসইসির আইপিও সংক্রান্ত চিঠি অনুযায়ী, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির পূর্বেই এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১২ সমাপ্ত অর্থ বছরের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি বলে ১৮ জুন তথ্য প্রকাশ করে 

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) এক কর্মকর্তা বলেন, এজিএমে নো ডিভিডেন্ড অনুমোদন হলে কোম্পানিটি জেড ক্যাটাগরিতে চলে যাবেআর শেয়ারহোল্ডাররা যদি তা অনুমোদন না দেন কিংবা অন্য কোনো সিদ্ধান্ত আসে তবে ক্যাটাগরির ক্ষেত্রেও পরিবর্তন আসবে 

ডিএসইর আরেক কর্মকর্তা বলেন, বর্তমান নিয়মনীতি অনুযায়ি কোম্পানির ঘোষিত লভ্যাংশে যদি আর কোনো পরিবর্তন না আসে তাহলে কোম্পানিটি জেড ক্যাটাগরিতে যাবে

এদিকে চলতি বছর একাধিক কোম্পানি তালিকাভুক্ত হয়েছেএর মধ্যে প্রায় সবগুলো কোম্পানিই ২০১২ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছেআর লভ্যাংশ প্রদানের কারণে প্রায় সবগুলো কোম্পানি এন থেকে কিংবা বি ক্যাটাগরিতে উন্নীত হয়েছে 


যেমন গোল্ডেন হার্ভেষ্ট কোম্পানিটি লেনদেনে আসার আগের দিন ২০১২ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ লভ্যাংশ প্রদানের ঘোষণা দেয়যা এজিএমে শেয়ারহোল্ডাররা অনুমোদন করেনযে কারণে কোম্পানিটি এন থেকে ক্যাটাগরিতে উন্নীত হয়েছেশুধু হতাশ করেছে পদ্মা লাইফ এবং ফ্যামিলি টেক্স 
Read more…

রোজায় ব্যাংকে লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

৭/০৯/২০১৩ ১২:১৭:০০ AM |
রমজান মাসে ব্যাংক খাতের অফিস ও লেনদেনের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক
বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রোজায় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেনতবে দাপ্তরিক কার্যক্রম চলবে বিকাল ৪টা পর্যন্ত
মাঝে দুপুরে সোয়া ১টা  থেকে  দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবেতবে অন্যান্য সময়ের মতো রমজানেও নামাজের বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনসহ গ্রাহক  সেবা অব্যাহত রাখতে হবে
বর্তমানে ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত দাপ্তরিক কর্মকাণ্ড চলেআর লেনদেন চলে বিকাল ৪টা পর্যন্ত এর আগে গত ২৪ জুন সরকার রমজান মাসে সরকারি অফিস-আদালতে কাজের সময়সূচি  ঘোষণা  করে
সে অনুযায়ী রোজায় সকাল সাড়ে ৯টায় অফিস শুরু হয়ে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবেমাঝখানে  বেলা  সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট নামাজের বিরতি থাকবে
Read more…

ব্যবসা সম্প্রসারণ করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

৭/০৯/২০১৩ ১২:১২:০০ AM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
 
জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত কোম্পানির নতুন কারখানায় দু’টি নতুন বিস্কুট প্লান্ট (ইউনিট-৬ এবং ইউনিট-৭) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন পরিচালনা পর্ষদ। নতুন দু’টি লাইন স্থাপনের মাধ্যমে কোম্পানি ক্রিম স্যান্ডউইচ বিস্কুটসহ গুণগত মানসম্পন্ন নতুন নতুন আরও বিস্কুট উৎপাদনে সক্ষম হবে।যা বাজারে কোম্পানির উৎপাদিত পণ্যের ক্রমবর্ধমান চাহিদাকে পূরণ করতে সহায়ক হবে।
 
কোম্পানির বিস্কুট কারখানায় দুইটি লাইনের জন্য আমেরিকান প্রস্তুতকারী প্রতিষ্ঠান পির্টাস স্যান্ডউইচিং-এর তৈরি ক্রিম মেকিং অ্যান্ড স্যান্ডউইচিং মেশিনারিসহ প্রয়োজনীয় অত্যাধুনিক মেশিনারিজ ও যন্ত্রপাতি ইতালি ও ভারতের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে আমদানি করা হবে। নতুন স্থাপিত ৬ ও নং ৭ লাইনের জন্য সামগ্রিক প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ৬২ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা।

এর মধ্যে ৩৫ কোটি টাকা বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণের মাধ্যমে সংগ্রহ করা হবে।আর অবশিষ্ট ২৭ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা কোম্পানির নিজস্ব উৎস হতে নেওয়া হবে।
 
দু’টি নতুন প্লান্টের যৌথ উৎপাদন ক্ষমতা হবে বাৎসরিক ৩০ হাজার টন। নতুন স্থাপিত লাইন দুইটি ২০১৪ সালের ফেব্রুয়ারি বা মার্চে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে।
Read more…

ডিএসইতে লেনদেন প্রায় হাজার কোটি টাকা

৭/০৯/২০১৩ ১২:০৮:০০ AM |

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্যসূচক তেমন একটা না বাড়লেও বেড়েছে লেনদেনের পরিমাণ। 

রোববার ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৮৫৮ কোটি টাকা। সোমবার দিনশেষে লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৯৯১ কোটি টাকায়। সিএসইতে রোববার লেনদেন হয়েছিল ৬৪ কোটি টাকা।সোমবার লেনদেন হয় ৭৩ কোটি টাকা।
 
এদিন লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক প্রায় ২৩ পয়েন্ট বাড়ে। ১০টা ৪০ মিনিটে সূচক প্রায় ২৫ পয়েন্ট বাড়ে। ১০টা ৪৫ মিনিট থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। এ সময় সূচক ১৭ পয়েন্ট বাড়ে, ১০টা ৫০ মিনিটে সূচক ১৫ পয়েন্ট বাড়ে, ১০টা ৫৫ মিনিটে ১৫ পয়েন্ট বাড়ে। এরপর বেলা ১১টায় সূচক ৯ পয়েন্ট বাড়ে, দুপুর ১২টায় সূচক ২২ পয়েন্ট বাড়ে। দুপুর ১টায় সূচক ১১ পয়েন্ট বাড়লেও লেনদেন শেষে সূচক প্রায় ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৯ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে, ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ২৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬০০ পয়েন্টে।
 
লেনদেন শেষে ডিএসইতে ৯৬টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে প্রায় ১ পয়েন্ট।লেনদেন হয়েছে ৯৯১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- ইউনাইটেড এয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ সাবমেরিন কেবল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, আফতাব অটোমোবাইল, ইউনিক হোটেল, তিতাস গ্যাস এবং কনফিডেন্স সিমেন্ট।
 
অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক (সিএসই) ০ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪১৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ৭৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
Read more…

শেয়ারবাজারে পুনঃঅর্থায়নে নীতিমালা কমিটি

৭/০৯/২০১৩ ১২:০৩:০০ AM |
শেয়ারবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়াগকারীদের জন্য সরকারের পুনঃঅর্থায়ন তহবিলের অর্থ ছাড়ের জন্য নীতিমালা প্রণয়ন করা হচ্ছে
অর্থ মন্ত্রণালয়ের সুপারিশে নীতিমালা প্রণয়নের জন্য রোববার পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্চ কমিশনের (বিএসইসি) সদস্য আরিফ খানকে কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নীতিমালা প্রণয়নের পর আইসিবির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এই তহবিলের প্রথম কিস্তি হিসেবে ৩০০ কোটি টাকা সংশ্লিষ্টদের মধ্যে বণ্টন করা হবে
তিনি বলেন, “পুনঃঅর্থায়ন তহবিলের টাকা কেন্দ্রীয় ব্যাংকেই গচ্ছিত রয়েছেএটা যেকোনো সময় ছাড় করা হবেতবে তার আগে এই টাকা বণ্টনের নীতিমালা করা হচ্ছেএ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে কোন কোন মার্চেণ্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কাদের বেশি মার্জিন ঋণ আটকে রয়েছে- তার ভিত্তিতে সহায়তার নীতিমালা করা হবে এ অর্থ ঋণ হিসেবে দেওয়া হবে না ফান্ড ম্যানেজার হিসেবে বরাদ্দ দেয়া হবে তাও থাকবে নীতিমালায়ঋণ হিসেবে দিলে সুদের হারও বিবেচনা করবে কমিটি
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় ব্যাংক আইসিবিকে ৫ শতাংশ সুদে এই অর্থ ঋণ দেবেআইসিবি ৬ শতাংশ সুদে মার্চেণ্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউজকে ঋণ দেবেমার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউজগুলো সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যে ১০ শতাংশ সুদে ঋণ আকারে বরাদ্দ দেবে এতে মার্জিন ঋণে আটকে থাকা বিনিয়োগকারীদের লোকসান কমাতে কিছুটা ভূমিকা রাখবেএছাড়াও বাজারে টাকার সরবরাহ বাড়বে, যা পুঁজিবাজারে লেনদেন বৃদ্ধিতে সহোযোগিতা করবে
১০ লাখ টাকার নিচে ক্ষতিগ্রস্ত ৯ লাখ ৫৩ হাজার ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ৯০০ কোটি টাকা পুনঃঅর্থায়নের সিদ্ধান্ত নেয় সরকার, যা তিন কিস্তিতে বাজেট বরাদ্দ থেকে দেয়া হবে বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের প্রায় ১২ হাজার কোটি টাকার মার্জিন ঋণ আটকে আছে

Read more…

বনানীতে মিডল্যান্ড ব্যাংকের নতুন শাখা

৭/০৯/২০১৩ ১২:০০:০০ AM |

বনানী ১১ নম্বর সড়কের ১০৬, হংকং সাংহাই টাওয়ারে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংকের আরেকটি শাখার কার্যক্রম শুরু হয়েছে।


ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত ভাইস চেয়ারপারসন বেগম নিলুফার জাফর উল্লাহ, এমপি শাখাটির শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকার। 



অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহীদুল হক। শুভেচ্ছা বক্তব্য ও ধন্যবাদজ্ঞাপন করেন ব্যাংকের চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকার।



অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত পরিচালক, স্পন্সর শেয়ারহোল্ডার ও শাখা ব্যবস্থাপক জাকির আনাম, গ্রাহক, শুভানুধ্যায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ব্যবসায়ীরা।
Read more…

ইসলামি ব্যাংকিংয়ে নামছে স্ট্যান্ডার্ড ব্যাংক

৭/০৮/২০১৩ ১১:৫৯:০০ PM |

মুনাফার তাড়নায় অভিনব কৌশলের আশ্রয় নিচ্ছে বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। অতি মুনাফার লোভে ইসলামি ব্যাংকিংয়ে যেতে চাইছে প্রতিষ্ঠানটি। এজন্য বাংলাদেশ ব্যাংকে আবেদনও করেছে সম্প্রতি। প্রতিযোগিতায় টিকতে না পেরে সাধারণ ব্যাংকিং আর করতে চায় না ব্যাংকটি। তবে বাংলাদেশ ব্যাংক আবেদনের বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি।

সূত্র জানায়, ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে রয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। তিনি প্রভাব খাটিয়ে এটি করিয়ে দিতে চাইছেন বলে জানা গেছে। এজন্য তিনি বাংলাদেশ ব্যাংকের ওপরে চাপ দিচ্ছেন। বাংলাদেশ ব্যাংক বিষয়টি নিয়ে একমত বিব্রত।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা বাংলানিউজকে জানান, মূলত অতি মুনাফার তাড়না থেকেই বেশ কিছু ব্যাংক ইসলামি ব্যাংকিং শুরু করতে চাইছে। তার মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকও একটি। তাদের একটি আবেদন বাংলাদেশ ব্যাংকে এসেছে। তবে বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি।

ওই কর্মকর্তা আরো বলেন, তবে আপতত দেশে ইসলামি ব্যাংক রয়েছে সাতটি। অনুমোদন পাওয়া ইউনিয়ন ব্যাংকও ইসলামি ব্যাংক করবে। তাই কেন্দ্রীয় ব্যাংক আর নতুন করে এই মুহূর্তে কাউকে ইসলামি ব্যাংকের অনুমোদন নিতে চায় না।

সংশ্লিষ্ট সূত্রগুলো সূত্র বলছে, আবেদনে মুনাফার বিষয়টি প্রকাশ না করলেও সাধারণ ব্যাংকিং থেকে যারাই ইসলামি ব্যাংকিং করতে চাইছে মূলত তিনটি সুবিধা থেকে। এক নম্বরই হচ্ছে, অতি মুনাফা। বাংলাদেশে গত দুই-তিন বছরে ব্যাংকিং খাত টানাপোড়নের মধ্যে দিয়ে গেলে। কিন্তু এমন টানাটানির মধ্যে ভালো মুনাফা করেছে ইসলামি ব্যাংকগুলো। গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে ফুলে-ফেঁপে ‍উঠছে দেশের সবকটি ইসলামি ব্যাংক। গ্রাহককে স্বল্প মেয়াদে অর্থের যোগান দিলেও সুদ চার্জ করে বছরের জন্য। ফলে ইসলামি ব্যাংকগুলোর সঙ্গে দৌড়ে পারছে না সাধারণ বাণিজ্যিক ব্যাংকগুলো। তাদের বার্ষিক মুনাফা প্রতি বছরই বাড়ছে। আর সেই ধারণা থেকেই স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ইসলামি ব্যাংকিং শুরু করতে চায়।

দ্বিতীয়ত, ইসলামি ব্যাংকগুলোর বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সুবিধাসহ সুবিধা ভোগ করে ইসলামি ব্যাংকগুলো। এর মধ্যে নগদ তারল্য সুবিধায় ৫ শতাংশ ছাড়া পায় ইসলামি ব্যাংকগুলো। সাধারণ ব্যাংকগুলোকে যেখানে আমানতের ১৮ শতাংশ রাখতে হয়। সেখানে ইসলামি ব্যাংকগুলো ১৩ শতাংশ রাখার সুযোগ পাচ্ছেন।

তৃতীয়ত, সবচেয়ে বড় কারণ হলো, মানুষের ইসলামি মনোভাবকে ব্যবহার করে মূলত ব্যবসা করা। সেই প্রেক্ষাপট থেকেই স্ট্যান্ডার্ড ব্যাংক এমনটা চাইছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র জানায়, ২০১১ সালেও ব্যাংকটির প্রকৃত অর্থে লোকসানে ছিল। ২০১২ সালেও মুনাফা কমে গেছে। এসব কারণে তারা দ্রুত ইসলামি ব্যাংকিংয়ে যেতে চাইছে। তারা মনে করছে, সাধারণ ব্যাংকিংয়ে হয়তো ভালো করতে পারবে না।

জানা গেছে, ইসলামি ব্যাংক শুরু করলেও রাতারাতি এমনটি হয়তো বাংলাদেশ ব্যাংক করতে দেবে না। কারণ তাদের মেয়াদি অনেক আমানত ও ঋণ সুদের হিসাবে থাকবে।

এ ব্যাপারে স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন মোবাইল ফোনে জানান, তিনি জার্মানিতে রয়েছেন। দেশে আসার পর কথা বলবেন।
Read more…

১২৫০ কোটি টাকার মিউচ্যুয়াল ফান্ড হবে- গভর্নর

৭/০৮/২০১৩ ১১:৫৫:০০ PM |
ড. আতিউর রহমান
শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আইসিবি’র ট্রাস্টি ব্যবস্থাপনায় ১২৫০ কোটি টাকারমিউচ্যুয়াল ফান্ড গঠন হচ্ছেপুঁজিবাজারের পাশাপাশি শিল্পে বিনিয়োগ ও মুদ্রা বাজার উন্নয়নে ফান্ডটির কার্যক্রম চলবে

সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর রূপসী বাংলা হোটেলে প্রবাসী বিনিয়োগ মিউচ্যুয়াল ফান্ড গঠনের জন্যে রোড-শো ও উদ্যোক্তা নির্বাচন সভায় এক লিখিত বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান এ কথা বলেন

মিউচ্যুয়াল ফান্ড গঠনে উদ্যোক্তা হিসেবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিধিবদ্ধ কর্পোরেশন, রেজিস্ট্রিকৃত ট্রাস্টি ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ড, পাবলিক লিমিটেড কোম্পানী, বীমা কোম্পানী এবং বৈদেশিক ফান্ড অংশগ্রহণ করতে পারবেএটি হবে একটি ওপেন-এন্ডেড ফান্ডযোগ করেন গভর্নর


তিনি বলেন,মিউচ্যুয়াল ফান্ডে প্রাথমিক তহবিলের ৫০০ কোটি টাকার মধ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠানের কাছ থেকে ২০০ কোটি টাকা এবং ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে ৩০০ কোটি টাকা সংগ্রহ করা হবেএর ৫০ শতাংশ তহবিল তালিকাভুক্ত সিকিউরিটিজে, ২০ শতাংশ শিল্প প্রতিষ্ঠানে এবং ৩০ শতাংশ মুদ্রা বাজারে বিনিয়োগ করা হবেসেদিক থেকে এর বিনিয়োগ ঝুঁকিমুক্ত থাকবে বলে আশা করা যায়

এছাড়া গভর্নর তাঁর লিখিত বক্তব্যে বলেন, তালিকাভুক্তমিউচ্যুয়াল ফান্ডগুলোর বর্তমান সম্পদ মূল্য ৮৩ বিলিয়ন কোটি টাকা এবং বাজার মূলধন ২৫৮৮ বিলিয়ন টাকা বলে উল্লেখ্য করেন

তিনি বলেন, বর্তমানে দেশে ৪৯টিমিউচ্যুয়াল ফান্ড রয়েছে যাদের মধ্যে ৭টি ওপেন-এন্ডেড এবং ৪২টি ক্লোজ এন্ডেড মিউচ্যুয়াল ফান্ডতালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর বর্তমান সম্পদ মূল্য হচ্ছে ৮৩ বিলিয়ন কোটি টাকা এবং বাজার মূলধন ২৫৮৮ বিলিয়ন টাকাভিন্ন ভিন্নভাবে বিনিয়োগের উদ্দেশ্যে মিউচুয়াল ফান্ডগুলো বিভি ন্ন ধরণের পরিকল্পনা নিয়ে বাজারে আসেসাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহের আগে মিউচুয়াল ফান্ডকে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কোম্পানী (বিএসইসি)-এর কাছে তালিকাভুক্ত হতে হয়বিএসইসি বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও পুঁজিবাজারকে উন্নত ও নিয়ন্ত্রণ করে থাকে

তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্যে মিউচুয়াল ফান্ড বেশ ভালো একটি উপায়মিউচ্যুয়াল ফান্ড হল এমন একটি ব্যবস্থা যাতে বিনিয়োগকারীদের ইউনিট বরাদ্দ করে তাদের পুঁজি একত্র করা হয় এবং প্রস্তাবপত্রে ঘোষিত নীতিমালা অনুযায়ী সেই তহবিল সিকিউরিটিজ বা শেয়ারে খাটানো হয়মিউচুয়াল ফান্ড ট্রাস্টি ব্যবস্থার মাধ্যমে গঠিত হয় তার মধ্যে থাকে পৃষ্ঠপোষক, ট্রাস্টি, সম্পদ পরিচালনা কোম্পানী ও তত্ত্বাবধায়কট্রাস্টি তৈরি হয় এক বা একাধিক পৃষ্ঠপোষক দ্বারা, যারা কোনো কোম্পানীর উদ্যোক্তাবিএসইসি অনুমোদিত সম্পদ পরিচালনা কোম্পানী মিউচুয়াল ফান্ড রক্ষণাবেক্ষণ করেবিএসইসি’র কাছে তালিকাভুক্ত তত্ত্বাবধায়করা বিভিন্ন পরিকল্পনাধীন শেয়ার নিজেদের কাছে জমা রাখেসম্পদ পরিচালনা কোম্পানীকে পরিচালনা করা ও দেখভাল করার সাধারণ ক্ষমতা পৃষ্ঠপোষকের ওপর ন্যস্ত থাকে

Read more…

Bangladesh Building System IPO Application Form

৭/০৮/২০১৩ ০১:২৫:০০ AM |
Read more…

Fareast Finance & Investment Limited IPO Application Form

৭/০৮/২০১৩ ০১:১২:০০ AM |
Read more…

স্টাইল ক্রাফটের পর্ষদ সভার সময় নির্ধারণ

৭/০৮/২০১৩ ১২:৪৪:০০ AM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্টাইল ক্রাফট কোম্পানির পরিচালনা পর্ষদ সভার সময় নির্ধারণ করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, স্টাইল ক্রাফট কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আগামী ১৩ জুলাই বিকেল ৩টায় অফিস কক্ষে অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন বিবেচনা করে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
Read more…

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

৭/০৮/২০১৩ ১২:৪০:০০ AM |

পুঁজিবাজারের তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১২ সালে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ আগস্ট বেলা সাড়ে ১০টায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, মুক্তিযোদ্ধা সমিতি মিলনায়তন, ১৬০/এ কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। 



এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ জুলাই।
Read more…

সিএসই সভাপতি সেফ’র চেয়ারম্যান নির্বাচিত

৭/০৮/২০১৩ ১২:২০:০০ AM |

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সচেঞ্জ (সেফ)-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৫ জুলাই মুম্বাইয়ে সেফ’র নির্বাহী পর্ষদের সভায় তিনি আগামী দুই বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হন।


জানা গেছে, দক্ষিণ এশিয়াভুক্ত কয়েকটি দেশের স্টক এক্সচেঞ্জের সমন্বয়ে ২০০০ সালের ১৬ জানুয়ারি  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের উদ্যোগে সেফ গঠন করা হয়। ২০০৮ সালের ৮ ডিসেম্বর সেফ সার্কের স্বীকৃতিপ্রাপ্ত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।



সেফভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভুটান, ভারত, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এছাড়াও  মরিশাস, সংযুক্ত আরব আমিরাত এবং কাজাখস্তানের কয়েকটি স্টক এক্সচেঞ্জও এখানে প্রতিনিধিত্ব করে। 



এ সব দেশগুলোর স্টক এক্সচেঞ্জ, কমোডিটি এক্সচেঞ্জ, ক্লিয়ারিং কর্পোরেশন এই সংস্থাটির অন্তর্ভুক্ত। বর্তমানে সেফ-এর সদস্য সংখ্যা ৩৪। ২০০০ সালে সিএসই-র উদ্যোগে সেফ গঠনের ১২ বছর পর সিএসই থেকে সংগঠনটির চেয়ারম্যান নির্বাচিত হলো।



সেফ’র সভায় যোগদানের জন্য গত ২ জুলাই সিএসই সভাপতি আল মারুফ খান ভারতের মুম্বাই যান।
Read more…

ন্যাশনাল হাউজিং এর রাইট শেয়ার বিওতে পাঠানো হয়েছে

৭/০৩/২০১৩ ০৮:৪৪:০০ PM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড রাইট শেয়ার সংশ্লিষ্ট বিনিয়োগকারীর বিও অ্যাকাউন্ট এ পাঠানো হয়েছে। 

ডিএসই সূত্র মতে আজ ৩রা জুলাই এই রাইট শেয়ার বিও অ্যাকাউন্ট এ পাঠানো হয়েছে।
Read more…

জিকিউ বলপেনের ইজিএমের তারিখ পুন:নির্ধারণ

৭/০৩/২০১৩ ০৮:৩৭:০০ PM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের জিকিউ বলপেনের বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছেজানা গেছে, পরিবর্তিত তারিখ অনুযায়ী প্রতিষ্ঠানটির ইজিমে আগামী ৪ আগস্ট অনুষ্ঠিত হবেএর আগে প্রতিষ্ঠানটির ইজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছিলো ২৩ জুলাই

ইজিএমের সঙ্গে প্রতিষ্ঠানটির রেকর্ড ডেটও পরিবর্তন করা হয়েছেপরিবর্তিত তারিখ অনুযায়ী রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ জুলাইআগে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিলো ১৮ জুলাই


উল্লেখ্য কোম্পানির পরিচালনা পর্ষদ এ কোম্পানির অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা থেকে ৫০ কোটি টাকায় উন্নীত করবেএজন্য মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের ধারা নং- ভি এবং এবং আর্টিক্যালস অব অ্যাসোসিয়েশনের ৩ ধারা সংশোধনের উদ্যোগ নেয়া হবেএছাড়া এ কোম্পানির পূর্ব ঘোষিত রাইট শেয়ার সংক্রান্ত সিদ্ধান্ত পরিবর্তন করা হবেপরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার প্রদান করা হবেএজন্য ৭৭ লাখ ৬৩ হাজার ৫৫৮টি (২০ শতাংশ স্টক ডিভিডেন্ডসহ) সাধারণ শেয়ারের বিপরীতে রাইট শেয়ার ছাড়া হবেফেস ভ্যালুর সঙ্গে ৩০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের নির্দেশক মূল্য ধরা হয়েছে ৪০ টাকাএর মাধ্যমে কোম্পানিটি ৩১ কোটি ৫ লাখ ৪২ হাজার ৩২০ টাকা সংগ্রহ করবে 

এর আগে কোম্পানিটি সিদ্ধান্ত নিয়েছিল ৬৪ লাখ ৬৯ হাজার ৬৩২টি সাধারণ শেয়ারের বিপরীতে প্রতিটি ৬০ টাকা মূল্যের রাইট শেয়ার ছাড়বেযেখানে প্রিমিয়াম ধরা হয়েছিল ৫০ টাকা
Read more…

২ কোম্পানির বোনাস বিওতে

৭/০৩/২০১৩ ০৮:৩৩:০০ PM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছেডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

কোম্পানি দুটি হলো: ফেডারেল ইন্স্যুরেন্স এবং মার্কেন্টাইল ইনসিওরেন্স লিমিটেড

জানা গেছে, ফেডারেল ইন্স্যুরেন্স এবং মার্কেন্টাইল ইনসিওরেন্স লিমিটেড ঘোষিত বোনাস শেয়ার ৩ জুলাই বিনিয়োগাকারীদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছে এর আগে ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ফেডারেল ইন্স্যুরেন্স ১২ শতাংশ স্টক এবং মার্কেন্টাইল ইনসিওরেন্স লিমিটেড ১২ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে


যা প্রতিষ্ঠান দুটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়

Read more…

ADS