তীব্র সংকটেও শিল্পে গ্যাসের সর্বনিম্ন দাম

১২/০৭/২০১৩ ০৯:২১:০০ PM |
তীব্র সংকটেও বাংলাদেশের শিল্প এশিয়ার মধ্যে সর্বনিম্ন দামে গ্যাস পাচ্ছে। পাশের দেশ ভারতেই এর দাম আট গুণ বেশি। অথচ এরই মধ্যে রিজার্ভের ৪০ শতাংশের বেশি গ্যাস উত্তোলন হয়ে গেছে। নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার না হওয়ায় সংকট ক্রমেই তীব্র হচ্ছে। আমদানির দিকে নজর দিতে শুরু করেছে সরকার।

এদিকে রফতানি খাতে বিশ্ববাজারের সঙ্গে প্রতিযোগিতার অজুহাতে সস্তা শ্রমের পাশাপাশি সস্তা জ্বালানি ব্যবহার করে উদ্যোক্তারা সম্পদের পাহাড় গড়লেও প্রতিনিয়ত চাপে পড়ছে সরকার। গত বছর গ্যাসের দাম এক দফা বাড়ানোর প্রস্তাব উঠলেও শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে যায়।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ২০১৫ সালের পর থেকে গ্যাসের চাপ কমতে শুরু করবে। তাই গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি দাম বাড়ানোর বিষয়টি এখন জরুরি। সরকার আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানিগুলো থেকে প্রতি ইউনিট (হাজার ঘনফুট) গ্যাস কেনে গড়ে ৩ মার্কিন ডলারে। অথচ শিল্পে তা সরবরাহ হয় ইউনিটপ্রতি ২ দশমিক ১৯ ডলার দামে। অন্যান্য খাতেও দামের একই অবস্থা।
সম্প্রতি ‘এনার্জি পলিসি অপশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এতে এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে শিল্পে ব্যবহূত গ্যাসের দামের তুলনামূলক পার্থক্য তুলে ধরা হয়। সিঙ্গাপুরে শিল্পে প্রতি ইউনিট গ্যাসের দাম ২ হাজার ৬৬৭ টাকা ১৬ পয়সা। ভারতে তা ১ হাজার ৩৭৭ টাকা ৮৯ পয়সা, থাইল্যান্ডে ৪৬৯ টাকা ৩৮ পয়সা, ইন্দোনেশিয়ায় ৪৫২ টাকা ২৩ পয়সা, মালয়েশিয়ায় ৩৮৭ টাকা ৮৪ পয়সা ও পাকিস্তানে প্রায় ৩৭৭ টাকা ৯৯ পয়সা আর বাংলাদেশে মাত্র ১৬৫ টাকা ৯৪ পয়সা। সর্বশেষ দাম বাড়ানোর প্রস্তাবে এটি ২২০ টাকা করার কথা বলেছে পেট্রোবাংলা। এ প্রস্তাব অনুমোদিত হলেও দাম সর্বনিম্ন পর্যায়েই থাকবে।
অন্যান্য জ্বালানির দামের সঙ্গেও তুলনা করা হয়েছে এডিবির ওই প্রতিবেদনে। প্রতি ইউনিট গ্যাসের সমপরিমাণ শক্তি উৎপাদনে ২৬ দশমিক ২৮ লিটার ফার্নেস অয়েল প্রয়োজন। এ পরিমাণ তেলের দাম ১ হাজার ৫৭৭ টাকা। একই হিসাবে ২৬ দশমিক ৭৭ লিটার ডিজেলের দাম দাঁড়ায় ১ হাজার ৬৩৩ টাকা।
দাম কম থাকায় শিল্পে ব্যবহারের পাশাপাশি বিপুল পরিমাণ গ্যাস অপচয় হচ্ছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। শিল্পে ব্যবহূত বিভিন্ন যন্ত্রাংশের দক্ষতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। দাম বেশি হলে কারখানার উদ্যোক্তারা গ্যাস ব্যবহারে সচেতন ও দক্ষ হয়ে উঠবেন। কারণ জ্বালানি সাশ্রয়ে পদক্ষেপ না নেয়ায় কারখানায় ব্যবহূত পুরনো বয়লার ও ক্যাপটিভ বিদ্যুেকন্দ্রে প্রতিদিন সরবরাহকৃত গ্যাসের প্রায় ২৪ শতাংশ অপচয় হয়। আবার শিল্পে বয়লারের চেয়ে ক্যাপটিভ বিদ্যুতে ব্যবহূত গ্যাসের দাম আরো কম। বর্তমানে ক্যাপটিভে প্রতি ইউনিট গ্যাসের দাম ১১৮ টাকা ২৬ পয়সা।
শিল্প-কারখানায় বয়লারের জন্য প্রতিদিন সরবরাহ করা হচ্ছে মোট উৎপাদনের ১৭ শতাংশ গ্যাস, যার পরিমাণ ৩৭ কোটি ৪০ লাখ ঘনফুট। এর মধ্যে অপচয় হয় ৩ কোটি ৫৬ লাখ ঘনফুট। আর শিল্পের জন্য অনুমোদিত ক্যাপটিভ বিদ্যুেকন্দ্রে প্রতিদিন সরবরাহ করা হয় ১৬ শতাংশ, যার পরিমাণ ৩৫ কোটি ২০ লাখ ঘনফুট। এক্ষেত্রে অপচয় হয় ১৩ কোটি ৭০ লাখ ঘনফুট গ্যাস অর্থাৎ শিল্পে সরবরাহকৃত ৭২ কোটি ৬০ লাখ ঘনফুটের মধ্যে অপচয় হচ্ছে ১৭ কোটি ২৬ লাখ ঘনফুট গ্যাস।
এ প্রসঙ্গে জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম বণিক বার্তাকে বলেন, শুধু শিল্পে নয়, সব ক্ষেত্রেই গ্যাসের দাম অনেক কম। শিল্পে গ্যাস অপচয়ের অন্যতম প্রধান কারণ স্বল্পমূল্য। তার পরও গ্যাসের দাম যৌক্তিক পর্যায়ে আনা হচ্ছে না। ভোটের রাজনীতির কারণে দলগুলো এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না। তবে টিকে থাকতে হলে অবশ্যই দাম বাড়াতে হবে।
সর্বশেষ ২০০৯ সালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সব ধরনের গ্যাসের দাম ১১ দশমিক ২২ শতাংশ বাড়িয়েছিল। এছাড়া ২০১১ সালে দুই দফায় সিএনজির দাম বাড়িয়ে প্রতি ঘনমিটার ৩০ টাকা করা হয়। গত বছরের ২০ মে সব ধরনের গ্রাহকের জন্য গ্যাসের দাম বাড়াতে বিইআরসির কাছে প্রস্তাব করে পেট্রোবাংলা। বিতরণ কোম্পানির পক্ষ থেকে প্রস্তাব জমা দেয়ার আহ্বান জানায় বিইআরসি। ডিসেম্বরে গণশুনানির দিনও ধার্য করা হয়।
নির্ধারিত সময়ে বিতরণ কোম্পানি প্রস্তাব জমা না দেয়ায় থমকে যায় মূল্যবৃদ্ধির বিষয়টি। এরপর গত এক বছরে এ ব্যাপারে আর কোনো উদ্যোগ নেই।
এ ব্যাপারে পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর বলেন, সামগ্রিক দিক বিবেচনা করেই নিম্নমূল্যে গ্যাস সরবরাহ করা হয়। আপাতত দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা নেই।
প্রসঙ্গত, সারা দেশে আবাসিক গ্রাহক গ্যাস ব্যবহার করেন মোট উৎপাদনের ১১ শতাংশ। শিল্পে ৩৩ শতাংশ (ক্যাপটিভ বিদ্যুত্সহ), বিদ্যুতে ৪২ শতাংশ, সিএনজিতে ৬ ও সার-কারখানায় ৭ শতাংশ গ্যাস ব্যবহূত হয়। বাকিটা যায় চা বাগান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে।

Read more…

খালেদার সঙ্গে এরশাদের ফোনালাপ!

১২/০৭/২০১৩ ০৯:১৬:০০ PM |

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মুঠোফোনে কথা হয়েছে। ফোনালাপে এরশাদ আওয়ামী লীগের বিরুদ্ধে তার ক্ষোভের কথা জানিয়েছেন। অন্যদিকে খালেদা তাকে ১৮ দলের আন্দোলনে শরিক হওয়ার প্রস্তাব দিয়েছেন। দলের একটি ঘনিষ্ঠ সূত্র এ কথা জানিয়েছে।

এরশাদ-খালেদার ফোনালাপ নিয়ে শুক্রবার দিনভর নানা কথা শোনা গেলেও এরশাদ নিজে এবং শীর্ষ নেতারা বিষয়টি অস্বীকার করেছেন। তবে এ সঙ্কটমুহূর্তে জাপাকে পাশে পেতে আওয়ামী লীগ ও বিএনপি দুই দিক থেকেই ম্যানেজ করার প্রচেষ্টা যে চলছে যে বিষয়টি গণমাধ্যম এবং পর্যবেক্ষেক মহলে ব্যাপক আলোচনা চলছে।

তবে শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রেসিডেন্ট পার্কে ব্রিফিংয়ের সময় সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে এরশাদ তা অস্বীকার করেন।

জাপার একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রায় ১১ মিনিটের ওই ফোনালাপে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য রোষাণল থেকে বাঁচতে জাপা চেয়ারম্যান বিএনপি চেয়ারপারসনের আন্তরিক সহায়তা কামনা করেছেন। এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে যে কোনো নির্বাচন বর্জনের সিদ্ধান্তে অনড় থাকার কথাও জানান। জবাবে বিএনপি চেয়ারপারসন জাপার বিপদে প্রকাশ্যে-অপ্রকাশে তার নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট পাশে থাকবে বলে এরশাদকে অভয় দিয়েছেন।

এ ব্যাপারে দলের প্রেসিডেন্ট সদস্য রওশন এরশাদের কাছে জানতে চাইলে তিনিও ফোনআলাপের বিষয়টি অস্বীকার করেন।

এ ব্যাপারে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিলাম। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে স্যার (এরশাদ) ফোনে কথা বলেছেন কি না সে সম্পর্কে আমাকে কিছু বলেননি।’

জাপার অন্যতম এক প্রেসিডিয়াম সদস্য নাম না প্রকাশের শর্তে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই তিনি এরশাদের বাসায় ছিলেন। এমনকি তিনি এবার ঢাকার একটি আসনে জাপার মনোনয়নও পেয়েছিলেন বলে জানান।

তিনি বলেন, ‘স্যার (এরশাদ) দুপুর সাড়ে ১২টার দিকে তার ব্যক্তিগত রবি নম্বর থেকে বিএনপির চেয়ারপারসনের একজন ব্যক্তিগত অফিস স্টাফকে মোবাইল ফোনে কল দিয়ে তার (খালেদা) সঙ্গে কথা বলেছেন।’ খালেদা জিয়ার ওই ব্যক্তিগত স্টাফ জিয়া পরিবারের অন্যতম একজন সদস্য বলেও তিনি জানান।

এরশাদের ওই ঘনিষ্ঠ সূত্র আরো জানিয়েছেন, ফোনালাপে খালেদা জিয়ার কাছে এরশাদ নির্বাচন বর্জনের সিদ্ধান্তে অনড় ও আওয়ামী লীগ সম্পর্কে তার ক্ষোভের কথা জানান। সেসময় এরশাদ বিরোধী দলীয় নেতা ও তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বলেন, তার ওপর সরকার যদি নিপীড়ন চালায় সে ব্যাপারে কঠোর প্রতিবাদ করা হবে। এসময় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া জাপার পাশে থাকার আশ্বাস দেন।

সূত্র মতে, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে না এলেও নির্দলীয় সরকারের দাবিতে চলমান আন্দোলনে সমর্থন দিয়ে জাপাকে মাঠে নামার জন্য এরশাদকে অনুরোধ জানান খালেদা জিয়া। জবাবে এরশাদে বলেন, আরও একটু ভেবে চিন্তে শিগগিরই সিদ্ধান্ত নেবেন তিনি।

সূত্র আরও দাবি করেছে, গত ৩ ডিসেম্বর হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দেয়ার পর ২৬ ঘণ্টা তার বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাইরে ছিলেন। ওইসময় তিনি গুলশান- ১ নম্বরের ১৭ নম্বর সড়কের একটি পুরনো বাড়িতে ছিলেন। ওই বাড়িতে তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত সহকারী বাদশা। সেই রাতেই এরশাদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। গত বুধবার রাতে গ্রেপ্তার হওয়া বিএনপির এই নেতা নির্বাচন বর্জনের সিদ্ধান্তে অনড় থাকতেও এরশাদকে অনুরোধ জানান। তিনি এরশাদের সিদ্ধান্তে অনড় থাকলে ক্ষমতাসীনদের যেকোনও অ্যাকশনের প্রতিবাদে বিএনপি থাকবে বলে আশ্বস্ত করেন। 

এরশাদ খোকার কথা শতভাগ আস্থায় না রেখে তার স্ত্রী বেগম রওশন এরশাদের মাধ্যমে ৩ ডিসেম্বর রাতে খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগ করেন। ওই রাতে রওশন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ফোনে কথা বলে ‘এরশাদ সিদ্ধান্তে অনড় আছেন’ বলে জানিয়ে দেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর এ নিয়ে তৃতীয়বার খালেদা জিয়ার সঙ্গে কথা বললেন এরশাদ। এর আগে গত জুনে প্রথমারের মতো তাদের কথা হয়। গত জুনে সিঙ্গাপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখাও করেন এরশাদ।

স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনে খালেদা জিয়া ১৬ থেকে ২৫ জুন সিঙ্গাপুর ছিলেন। এরশাদও স্বাস্থ্য পরীক্ষার জন্য ১০ জুন সিঙ্গাপুর যান। ১৬ জুন তার দেশে ফেরার কথা থাকলেও তিনি ফেরেন ১৯ জুন। সিঙ্গাপুর অবস্থানকালেই স্ত্রী রওশনকে সঙ্গে নিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এরশাদ।

এরপর দ্বিতীয় দফায় খালেদা-এরশাদ কথা বলেন গত ২৫ আগস্ট। ২৭ আগস্ট এরশাদ তার কনিষ্ঠ ছেলে এরিকের চিকিৎসার প্রয়োজনে এক সপ্তাহের সফরে সিঙ্গাপুর যান। যাওয়ার দু’দিন আগেই তিনি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সূত্র: বা্ংলামেইল।
Read more…

ভোট পেছানো যায় কি না, জানতে চায় জাতিসংঘ

১২/০৭/২০১৩ ০৯:১১:০০ PM |
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নির্বাচনের ঘোষিত তারিখ পেছানো যায় কি না তা জানতে চেয়েছেন সফররত জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ-তারানকো।

একই সঙ্গে নির্বাচনে ‘ইভেন প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা যায় কি না তাও জানতে চেয়েছেন রাজনৈতিক সঙ্কটে অবসানের লক্ষ্য নিয়ে ঢাকা সফরে আসা জাতিসংঘ মহাসচিবের এই দূত।
রাজনৈতিক সঙ্কট অবসানের লক্ষ্য নিয়ে ঢাকা সফরে আসা জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ-তারানকো শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
বিকাল এই বৈঠক শুরু হলে প্রথমে শেখ হাসিনা এবং ফার্নান্দেজ-তারানকোর সঙ্গে তার ব্যক্তিগত কর্মকর্তারা ছিলেন। বিকাল ৪টার কিছু পর বৈঠক শুরু হয়ে পৌনে ৫টা পর্যন্ত চলে বৈঠক।
তবে বিকাল ৪টা ৪৯ মিনিট থেকে ৫টা ৫২ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফার্নান্দেজ-তারানকো একান্তে বৈঠক করেন।
সভাশেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী সাংবাদিকদের বলেন, “খুবই ফ্রেন্ডলি আলোচনা হয়েছে। ফার্নান্দেজ-তারানকো সেক্রেটারি জেনারেলের বিশেষ বার্তা নিয়ে এসেছেন।”
জাতিসংঘ মনে করে বাংলাদেশ উন্নয়ন, গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতার উদাহরণ, বলেন রিজভী।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, তারা (জাতিসংঘ) চায় বাংলাদেশ যেন তাদের স্ট্যাটাস ধরে রাখে। তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ভূয়সী প্রশংসা করেছে। 

বৈঠকের এক পর্যায়ে আসন্ন জাতীয় সংসদের বিষয়টি উঠে এসেছে উল্লেখ করে গওহর রিজভী বলেন, “প্রধানমন্ত্রী সব দলকে নির্বাচনে আনতে যে উদ্যোগ গ্রহণ করেছেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল তার প্রশংসা করেছেন।”

“জাতিসংঘের মহাসচিব তার বার্তায় সংবিধান রিস্টোরের কথা বলেছেন এবং বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হতে পারে। কেয়ারটেকার সরকার নিয়ে আলোচনার দরকার নেই। কিন্তু নির্বাচনে সবার জন্য ইভেন প্লেয়িং ফিল্ড থাকতে হবে।”

বৈঠকের নির্বাচন পেছানোর ব্যাপারে কথা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে জিজ্ঞেস করতে হবে।

নির্বাচন সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন, সরকার এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। এ ব্যাপারে কোন কথা থাকলে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে হবে।
“বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, সব দলকে নিয়ে সংবিধান মেনে নির্বাচনে যেতে চাই,” বলেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বৈঠকের ব্যাপারে সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নিয়েছেন তারা (জাতিসংঘ) তার প্রশংসা করেছেন।”
ইকবাল সোবহান চৌধুরী আরো বলেন, “তারা (জাতিসংঘ) আরো বলেছেন, কোন ধরনের সহিংসতা তারা মেনে নিতে পারেন না।”
বৈঠকে সবাইকে সব ধরনের সংঘাত পরিহার করে আলোচনার মাধ্যমে উদ্যোগ নিতেও আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ-তারানকো।
Read more…

সাপ্তাহিক টার্নওভারের ডেল্টা লাইফ

১২/০৭/২০১৩ ০৮:৪৪:০০ PM |

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন বেড়েছে। গত সপ্তাহে ২০২ কোটি ৭৬ লাখ ৮৪ হাজার টাকায় কোম্পানির ৬৯ লাখ ৪২ হাজার ৫৫০টি শেয়ার লেনদেন হলে কোম্পানিটির সাপ্তাহিত টপটেন টানওভারের শীর্ষে উঠে আসে। কোম্পানির শেয়ারের সর্বশেষ বাজার দর ২৮৯.৪০ টাকা।

গত ২৬ নভেম্বর ৭ বছরের (২০০৫-২০১১) জন্য কোম্পানির ঘোষিত ২১’শ শতাংশ বোনাস শেয়ার বিনিয়োগকারীদের অ্যাকউন্টে পৌঁছেছে। সঙ্গত কারণেই কোম্পানির লেনদেন বেড়েছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। 

ডেল্টা লাইফ ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ৫০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৯৯ কোটি টাকা। রিজার্ভের পরিমান শূন্য। কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০টিতে। কোম্পানির ৯ কোটি ৯০ লাখ শেয়ারের মধ্যে ৩৬.৭৬ শতাংশ পরিচালনা পর্ষদ এবং ৬৩.২৪ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হতে।
Read more…

এএফসি এগ্রো টাকা সংগ্রহ শুরু রোববার

১২/০৭/২০১৩ ০৮:২১:০০ PM |

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া এএফসি এ্গ্রো বায়োটেক লিমিটেডের টাকা সংগ্রহ শুরু হবে আগামীকাল ৮ ডিসেম্বর, রোববার থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামীকাল ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে প্রতিষ্ঠানটির আইপিওতে টাকা জমা দেয়া যাবে ১২ ডিসেম্বর পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত।

এএফসি এ্গ্রো বায়োটেক শেয়ারবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা সংগ্রহ করবে। এ জন্য প্রতিটি শেয়ারের অভিহিত মূল্যনির্ধারণ করা হয়েছে ১০ টাকা। কোম্পানির ৫০০টি শেয়ারে লট নির্ধারণ করা হয়েছে।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক মূলধন হিসেবে ১০ কোটি ৯০ লাখ ৪১ হাজার ৫০০ টাকা এবং আইপিও খাতে ১ কোটি ৯ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা ব্যয় করবে।

৩০ জুন ২০১৩ অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১১.১০ টাকা।

এ প্রতিষ্ঠানের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে ইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং সিগমা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
Read more…

ডিএসইতে টি+২ বাস্তবায়নে ১৩ হাউজের অটো ডেবিট বাধা

১২/০৭/২০১৩ ০৮:০৯:০০ PM |
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন নিষ্পত্তির সময়সীমা টি+২ বাস্তবায়ন না হওয়ার পেছনে ১৩টি ব্রোকারেজ হাউজের অটো ডেবিট প্রক্রিয়া সম্পন্ন না হওয়া বাধা হিসেবে কাজ করছে। এ অবস্থায় ১৩টি ব্রোকারেজ হাউজে প্রক্রিয়াটি সম্পন্ন হলে ডিএসইতে টি+২ চালু হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর ১৩টি ব্রোকারেজ হাউজ অটো ডেবিট প্রক্রিয়ার আওতাভুক্ত না হওয়ার কারণে টি+২ প্রক্রিয়া বাস্তবায়নে সময়ক্ষেপণ হচ্ছে। এ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ডিএসইকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এরই পরিপ্রেক্ষিতে ডিএসই এসব হাউজে আগামী ৮ ডিসেম্বরের মধ্যে এ অটো ডেবিট প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে কয়েকটি হাউজ এ প্রক্রিয়ার আওতাভুক্ত হয়েছে। বাকিগুলো আগামী দু’একদিনের মধ্যে এ প্রক্রিয়ার আওতায় বলে জানা গেছে।

প্রায় দুই বছর আগে শেয়ারের দর বৃদ্ধিতে কারসাজি রোধ, লেনদেনের পরিমাণ বৃদ্ধি এবং বিনিয়োগকৃত অর্থ দ্রুত ফেরত আনতে সেটেলমেন্ট সাইকেল কমানোর সিদ্ধান্ত নেয় বিএসইসি। যার পরিপ্রেক্ষিতে ২০১১ সালের অক্টোবর মাসে বিএসইসির ৪০৩তম নিয়মিত কমিশন সভায় সেটেলমেন্ট সাইকেল কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। ওই মাসেই বিএসইসি উভয় স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তাকে টি+২ পদ্ধতি দ্রুত চালুর জন্য একটি চিঠি ইস্যু করে। পরবর্তীতে ওই বছরের নভেম্বর ডিএসই শেয়ারের লেনদেন নিষ্পত্তির সময়সীমা পরিবর্তনের জন্য সেটেলমেন্ট রেগুলেশনে সংশোধন এনে বিএসইসিতে জমা দেয়। পরে বিএসইসি সার্বিক দিক বিবেচনা করে সংশোধিত রেগুলেশনটি অনুমোদন দেয়।

এর দুই বছর পর অর্থাৎ চলতি বছরের ৩ নভেম্বর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) নতুন লেনদেন নিষ্পত্তির সময়সীমা চালু করলেও ডিএসই এখনো তা করতে পারেনি।

এ বিষয়ে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্বপন কুমার বালা শেয়ারনিউজ২৪ডটকমকে বলেন, ডিএসইর ১৩টি ব্রোকারেজ হাউজ অটো ডেবিট প্রক্রিয়ার বাইরে রয়েছে। দ্রুত এ হাউজগুলোকে অটো ডেবিট প্রক্রিয়ায় আনা হবে। গত ২৮ নভেম্বর ডিএসই বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার পর হাউজগুলোকে ৮ ডিসেম্বরের মধ্যে অটো ডেবিট প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, লেনদেন নিষ্পত্তির সময়সীমা অনুমোদনের জন্য ডিএসইর আগামী বোর্ড সভায় তোলা হবে। ডিএসইর বোর্ড সভায় অনুমোদন হলে বিএসইসির অনুমোদনের জন্য পাঠানো হবে। এরপর বিএসইসি অনুমোদনের ওপর নির্ভর করবে ডিএসইর লেনদেন নিষ্পত্তির সময়সীমা (টি+২) বাস্তবায়ন।

উল্লেখ্য, স্টক এক্সচেঞ্জ ট্রানজেকশনস রেগুলেশনস ১৯৯৮-এর বিধি ৮ সংশোধনের জন্য বিএসইসির কাছে লিখিতভাবে অনুমোদন চায় ডিএসই। এক্ষেত্রে ‘এ’ ‘বি’ ‘জি’ এবং ‘এন’ ক্যাটাগরির শেয়ারের লেনদেন নিষ্পত্তির সময় একদিন কমানোর প্রস্তাব করা হয়।
Read more…

IPO Application Form: AFC Agro Boitech Limited

১২/০৭/২০১৩ ০৭:৫৭:০০ PM |
Download IPO Application form of AFC Agro Boitech Limited

Banker's To The Issue                                                                    Download
IPO application for Resident Bangladeshi (Word format)             Download
IPO application for Affected Small Investor (Word format)           Download
IPO application for Non-Resident Bangladeshi (Word format)       Download

IPO application for Resident Bangladeshi (PDF format)                Download
IPO application for Affected Small Investor (PDF format)             Download
IPO application for Non-Resident Bangladeshi (PDF format)         Download


Read more…

IPO: AFC Agro Boitech Limited

১২/০৭/২০১৩ ০৭:৩১:০০ PM |




AFC Agro Boitech Ltd.
(As per abridged version of Prospectus)


Subscription Open
December 08, 2013
Subscription Close
December 12, 2013
Subscription period for NRB
December 08, 2013 to December 21, 2013
Authorized Capital
Tk. 1,000,000,000.00
Pre‐ IPO paid‐up Capital
Tk. 380,000,000.00
IPO size in shares
12,000,000
IPO size in Tk. at face value
Tk. 120,000,000.00
IPO size in Tk. at offer price
Tk. 120,000,000.00
Post IPO Paid‐up Capital
Tk. 500,000,000.00
Face Value per share
Tk. 10.00
Offer Price per share
Tk. 10.00
Market Lot (Shares)
500
NAV per share
Tk. 11.10 as on June 30, 2013
EPS
Tk. 1.01 for the year ended on June 30, 2013 (half yearly) and the same was Tk. 0.39 for the year ended of December 31, 2012.
Issue Manager
Imperial Capital Limited and Sigma Capital Management Limited
Website
www.afcagrobiotech.com

Download IPO Application form of AFC Agro Boitech Limited

Banker's To The Issue                                                                    Download
IPO application for Resident Bangladeshi (Word format)             Download
IPO application for Affected Small Investor (Word format)           Download
IPO application for Non-Resident Bangladeshi (Word format)       Download

IPO application for Resident Bangladeshi (PDF format)                Download
IPO application for Affected Small Investor (PDF format)             Download
IPO application for Non-Resident Bangladeshi (PDF format)         Download
Read more…

IPO RESULT: Mozaffar Hossain Spinning Mills Limited

১২/০৫/২০১৩ ০৮:০৪:০০ PM |
Read more…

বিদেশী বিনিয়োগ বাড়ছে শেয়ারবাজারে

১২/০৩/২০১৩ ০৯:৫৪:০০ PM |
চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগ এসেছে নিট ৯২৮ কোটি ৬৫ লাখ টাকা। আর মাসের ব্যবধানে বিদেশী বিনিয়োগ বেড়েছে প্রায় ২১ শতাংশ । গত নভেম্বর মাসে শেয়ারবাজারে নিট বিদেশী বিনিয়োগ হয়েছে ২৭৬ কোটি ৭২ লাখ টাকা। যা আগের মাস অক্টোবরে ছিল ২২৮ কোটি ৩৫ লাখ টাকা। এক মাসের ব্যবধানে শেয়ারবাজারে নিট বিদেশী বিনিয়োগ বেড়েছে ৪৮ কোটি ৩৭ লাখ টাকা বা ২১ দশমিক ১৯ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, চলতি বছরের জুলাই মাসে শেয়ারবাজারে বিদেশি নিট বিনিয়োগ ছিল ১৮৮ কোটি ৫৪ লাখ টাকা, আগস্ট মাসে ১৫০ কোটি ৪০ লাখ টাকা, সেপ্টেম্বর মাসে ৮৪ কোটি ৬৪ লাখ টাকা, অক্টোবর মাসে ২২৮ কোটি ৩৫ লাখ টাকা এবং নভেম্বর মাসে নিট বিদেশী বিনিয়আগ ছিল ২২৮ কোটি ৩৫ লাখ টাকা। অর্থাৎ চলতি অর্থবছরের ৫ মাসেই বিদেশী নিট বিনিয়োগ বেড়েছে। এ পাঁচ মাসে শেয়ারবাজারে বিদেশী নিট বিনিয়োগ হয়েছে ৯২৮ কোটি ৬৫ লাখ টাকা।

এদিকে বিদেশী নিট বিনিয়োগের পাশাপাশি তাদের লেনদেনও বেড়েছে। নভেম্বর শেষে বিদেশীদের মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪০৮ কোটি ১৫ লাখ টাকা। অক্টোবর মাসে বিদেশী বিনিয়োগকারীরা ৩০৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছিল। এক মাসে বিদেশী বিনিয়োগকারীদের সার্বিক লেনদেন বেড়েছে ১০২ কোটি ৮০ লাখ টাকা বেড়েছে, যা ৩৩.৬৬ শতাংশ।
এদিকে বাজার সংশ্লিষ্টরা জানান, বিদেশী বিনিয়োগের সাথে সাথে দেশের প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীরাও বাজারে বড় অংকের বিনিয়োগ নিয়ে আসছেন। তবে তারা প্রতিদিন সক্রিয় হচ্ছেন না। যেদিন সক্রিয় হন, সেদিন বাজারের লেনদেন বেড়ে যায় এবং সূচক ঊর্ধ্বমুখী হয়ে পড়ে। তাই তারা কম দরে শেয়ার সংগ্রহ করার জন্য বিরতি দিয়ে শেয়ার সংগ্রহ করছেন।

বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারে বিদেশী এবং দেশী উভয় বিনিয়োগই বাড়ছে। এতেই বোঝা যায়, সামনে শেয়ারবাজারের জন্য সুদিন অপেক্ষা করছে। এখনই বিনিয়োগরে সর্বোত্তম সময়। কারণ বিদেশীরা হিসাব-নিকাশ না করে বিনিয়োগে আসেন না। সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু বিদেশী কোনো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন তথ্য পাওয়া যায় না।

বাজার বিশ্লেষকরা বলছেন, বিদেশী বিনিয়োগকারীদের ক্রমাগত বিনিয়োগই ইঙ্গিত দেয় বিনিয়োগের এখনই সময়। রাজনৈতিক অস্থিরতার কারণে শেয়ারবাজারের সূচক এখন যেখানে রয়েছে তা বিনিয়োগের জন্য অবশ্যই অনুকূল। তার বলছেন, রাজনৈতিক পরিস্থিতি যদি কিছুটাও ভালো হয়, তাহলেও শেয়ারবাজার অনেক ভালো হবে। আর যদি রাজনৈতিক পরিস্থিতি শান্ত হয়ে যায়, তাহলে শেয়ারবাজারের চিত্র আমূল পাল্টে যাবে।

Read more…

প্রভিশন সংরক্ষণ ছাড়ে ডিএসইর প্রস্তাব বিবেচনার আশ্বাস বিবির

১২/০৩/২০১৩ ০৯:৪৬:০০ PM |

ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকের মার্জিন ঋণের পুনর্মূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির (আনরিয়েলাইজড লস) বিপরীতে সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ ছাড়ের মেয়াদ ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের (বিবি) কাছে বাড়ানোর প্রস্তাব করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর প্রস্তাব সক্রিয় বিবেচনায় নিয়েছে বিবি। মঙ্গলবার বিবি এবং ডিএসইর এক বৈঠকে এ প্রস্তাব গ্রহণ করে বিবি।

বৈঠকে পুনঃঅর্থায়নের বাকি ৬০০ কোটি টাকা দ্রুত ছাড়ের বিষয়ে পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করা হয়েছে। এছাড়া শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

মিনহাজ মান্নান জানান, আজ বিবির সঙ্গে ডিএসইর বৈঠক হয়েছে। বৈঠকে ডিএসইর পক্ষ থেকে বিবির কাছে বেশ কিছু প্রস্তাব তুলে ধারা হয়েছে। এর মধ্যে আনরিয়েলাইজ লসের প্রভিশন সংরক্ষণ ছাড়ের সময় বৃদ্ধি, পুনঃঅর্থায়নের বাকি অর্থ দ্রুত ছাড়। এছাড়া শেয়ারবাজারের সার্বিক দিক নিয়েও আলোচনা হয়েছে।

তিনি আরো জানান, এ সব প্রস্তাব সক্রিয় বিবেচনায় নিয়েছে বিবি। পাশাপাশি প্রস্তাবিত বিষয়ে বিলম্ব এবং শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছে বিবি।
বৈঠকের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি আহসানুল ইসলাম টিটু, ডিএসইর সহসভাপতি মো. মিজানুর রহমান এবং মো. শাহজাহান উপস্থিত ছিলেন।


এর আগে গত ১৮ নভেম্বর এক বৈঠকে ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলো আনরিয়েলাইজড লসের বিপরীতে ২০ শতাংশ প্রভিশনিং সুবিধা আরো দুবছর বাড়ানোর দাবি জানিয়েছিল ডিএসইর কাছে। বৈঠক মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ২২টি ব্যাংক ব্রোকারের ৫ হাজার ১৯৬ কোটি টাকা আনরিয়েলাইজড লস রয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরে ডিসেম্বরের মধ্যে এসব প্রতিষ্ঠানকে প্রভিশন সংরক্ষণের বিশেষ নির্দেশনা (২০ শতাংশ) পালন করতে হবে। কিন্তু ২২টি ব্যাংক এ শর্ত পরিপালনে সক্ষম হয়নি।

এ ব্যাপারে ব্রোকাররা ডিএসইর কাছে লিখিত আবেদন জানায়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএসই বোর্ড সভায় সদস্যদের সম্মতি নিয়ে তা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংককে অবহিত করার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় আজ বিবি-ডিএসই বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি বিএসইসির পক্ষ থেকে শতভাগের পরিবর্তে আনরিয়েলাইজড লসের বিপরীতে ২০ শতাংশ প্রভিশন সংরক্ষণের সুবিধা দেয়া হয়। এ প্রভিশন সংরক্ষণের জন্য চলতি ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করে দেয়া হয়।
Read more…

আইন ভঙ্গের দ্বায়ে ৩ প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি

১২/০৩/২০১৩ ০৯:৩৯:০০ PM |
আইন ভঙ্গে কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) দুই স্টক ডিলার এবং ইস্যুয়ার ডেল্টা স্পিনার্স লিমিটেডকে ১৮ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের ৫০১ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঋণ চুক্তি ব্যতিরেকে মার্জিন ঋণ প্রদান করায় মার্জিন রুলস, ১৯৯৯ এর রুল ৩ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস,১৯৮৭ এর রুল ৮(১) লঙ্ঘন, পরিচালকগণ কর্তৃক ঋণ সুবিধা গ্রহণ করে শেয়ার লেনদেনের মাধ্যমে কমিশনের আদেশ নং-এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৫১ তারিখ ২২/০৭/২০১০ লঙ্ঘন, ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ প্রদান করায় কমিশনের ডাইরেক্টিভ নং- এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/১৬৯ তারিখ ০১/১০/২০০৯ লঙ্ঘন করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের স্টক ব্রোকার আজম সিকিউরিটিজ লিমিটেডকে ৭ লাখ টাকা জরিমান।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮ এ (১) লঙ্ঘন এবং ৫ লাখ টাকার উপরে নগদ অর্থ গ্রহণ করর মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮(১)(সিসি)(র) লঙ্ঘন করায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্টক ব্রোকার বি রিচ লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা।



এবং ৩০ জুন ২০০৭ এর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে সঠিক তথ্য প্রতিফলিত না হওয়ার মাধ্যমে বিএএস-১৬, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ১২(২) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯ এর সেকশন ১৮ ভঙ্গ করার জন্য ডেল্টা স্পিনার্সকে ১০ লাখ টাকা জরিমানার করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
 
Read more…

শর্টসেলের দ্বায়ে ৩ ব্রোকারেজ হাউজকে জরিমানা

১২/০৩/২০১৩ ০৯:৩৭:০০ PM |
সিকিউরিটিজ আইন ভঙ্গ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত ৬ প্রতিষ্ঠানের শেয়ার শর্টসেল করায় তিন ব্রোকারকে ১ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৫০১তম কমিশন সভায় জরিমানার এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএমআর সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেড (ডিএসই সদস্য-১৪) গত ১৪ মে প্রাইম টেক্সটাইল লিমিটেডের ৪ হাজার শেয়ার শর্টসেল করে। একই তারিখে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ২ হাজার শেয়ার ও অগ্নি সিস্টেম লিমিটেডের ৫০০টি শেয়ার এবং দেশবন্ধুর ২ হাজার শেয়ার শর্টসেল করার মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (শর্টসেল) রেগুলেশন, ২০০৬-এর রেগুলেশন ৪(১) ভঙ্গ করেছে।

গত ১২ মে তামহা সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই সদস্য-৮১) শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১০ হাজার শেয়ার শর্টসেল করে করার মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (শর্টসেল) রেগুলেশন, ২০০৬-এর রেগুলেশন ৪(১) ভঙ্গ করেছে।


গত ২২ মে পাইওনিয়ার শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড (সিএসই সদস্য-৩৪) ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২ হাজার ৫০০টি শেয়ার শর্টসেল করার মাধ্যমে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (শর্টসেল) রেগুলেশন, ২০০৫-এর রেগুলেশন ৪(১) ভঙ্গ করেছে। আর এ কারণে নিয়ন্ত্রক সংস্থা প্রত্যেক সিকিউরিটিজ হাউজকে প্রতিবার শর্টসেল করার অপরাধে ১ লাখ টাকা করে জরিমানা করেছে।

Read more…

সোনালি আঁশের লভ্যাংশ ঘোষণা

১২/০৩/২০১৩ ০৯:১৮:০০ PM |

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের সোনালি আঁশের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির শেয়ার বিভাগের কর্মকর্তা মো. আব্দুল মুমিন শেয়ারনিউজ২৪.কমকে লভ্যাংশ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে।

এ কর্মকর্তা আরো জানান, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৬৫ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২০৬ টাকা। 
Read more…

প্যারামাউন্ট টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

১২/০২/২০১৩ ০৮:২২:০০ PM |

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির শেয়ারবিভাগের কর্মকর্তা মো: আরিফ শেয়ারনিউজ২৪.কমকে লভ্যাংশ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর, রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ ডিসেম্বর।



সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.২৭ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২০.০৬ টাকা।
Read more…

মোজাফফর স্পিনিংয়ে সাড়ে ২৫ গুণ টাকা জমা

১২/০২/২০১৩ ০৮:১৭:০০ PM |
মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) নির্দিষ্ট পরিমাণের ২৫.৪৯ গুণ টাকা জমা পড়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেডের আইপিওতে ২৭ কোটি ৫০ লাখ টাকার বিপরীতে মোট ৭০০ কোটি ৯১ লাখ ৪৭ হাজার টাকার আবেদন জমা পড়েছে, যা নিদিষ্ট পরিমাণ টাকার চেয়ে ২৫.৪৯ গুণ জমা পড়েছে।

প্রতিষ্ঠানটির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছে থেকে ৪৯৩ কোটি ৬৬ লাখ টাকা, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কাছে থেকে ৫৫ কোটি ৫২ লাখ ৫৫ হাজার টাকা, প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে ২৯ কোটি ৯০ লাখ ৯২ হাজার টাকা এবং মিউচ্যুয়াল ফান্ড খাতের বিনিয়োগকারীদের কাছে থেকে ১২১ কোটি ৮২ লাখ টাকার আবেদন জমা পড়েছে।

এর আগে গত ৩ নভেম্বর, রোববার থেকে ৭ নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির আইপিওতে আবেদন জমা নেয়া হয়। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিল ১৬ নভেম্বর পর্যন্ত।

মোজাফফর হোসাইন স্পিনিং মিলস পুঁজিবাজার থেকে ২৭ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহের উদ্দেশ্যে আইপিওর মাধ্যমে ২ কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়েছে। প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আর মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৫০০টি শেয়ারে।

আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি মেয়াদি ঋণ পরিশোধ ২৬ কোটি ১৪ লাখ ৯৫ হাজার টাকা এবং আইপিও খাতে ১৩ কোটি ৫০ লাখ ৫ হাজর টাকা ব্যয় করবে।

৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.৭৮ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৯.৫৬ টাকা।

প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং এএফসি ক্যাপিটাল লিমিটেড।
উল্লেখ্য, আগামী ৫ ডিসেম্বর এ কোম্পানিটির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হবে।

Read more…

ADS