IPO Application Form: AFC Agro Boitech Limited

১২/০৭/২০১৩ ০৭:৫৭:০০ PM |
Download IPO Application form of AFC Agro Boitech Limited

Banker's To The Issue                                                                    Download
IPO application for Resident Bangladeshi (Word format)             Download
IPO application for Affected Small Investor (Word format)           Download
IPO application for Non-Resident Bangladeshi (Word format)       Download

IPO application for Resident Bangladeshi (PDF format)                Download
IPO application for Affected Small Investor (PDF format)             Download
IPO application for Non-Resident Bangladeshi (PDF format)         Download


Read more…

IPO: AFC Agro Boitech Limited

১২/০৭/২০১৩ ০৭:৩১:০০ PM |




AFC Agro Boitech Ltd.
(As per abridged version of Prospectus)


Subscription Open
December 08, 2013
Subscription Close
December 12, 2013
Subscription period for NRB
December 08, 2013 to December 21, 2013
Authorized Capital
Tk. 1,000,000,000.00
Pre IPO paidup Capital
Tk. 380,000,000.00
IPO size in shares
12,000,000
IPO size in Tk. at face value
Tk. 120,000,000.00
IPO size in Tk. at offer price
Tk. 120,000,000.00
Post IPO Paidup Capital
Tk. 500,000,000.00
Face Value per share
Tk. 10.00
Offer Price per share
Tk. 10.00
Market Lot (Shares)
500
NAV per share
Tk. 11.10 as on June 30, 2013
EPS
Tk. 1.01 for the year ended on June 30, 2013 (half yearly) and the same was Tk. 0.39 for the year ended of December 31, 2012.
Issue Manager
Imperial Capital Limited and Sigma Capital Management Limited
Website
www.afcagrobiotech.com

Download IPO Application form of AFC Agro Boitech Limited

Banker's To The Issue                                                                    Download
IPO application for Resident Bangladeshi (Word format)             Download
IPO application for Affected Small Investor (Word format)           Download
IPO application for Non-Resident Bangladeshi (Word format)       Download

IPO application for Resident Bangladeshi (PDF format)                Download
IPO application for Affected Small Investor (PDF format)             Download
IPO application for Non-Resident Bangladeshi (PDF format)         Download
Read more…

IPO RESULT: Mozaffar Hossain Spinning Mills Limited

১২/০৫/২০১৩ ০৮:০৪:০০ PM |
Read more…

বিদেশী বিনিয়োগ বাড়ছে শেয়ারবাজারে

১২/০৩/২০১৩ ০৯:৫৪:০০ PM |
চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগ এসেছে নিট ৯২৮ কোটি ৬৫ লাখ টাকাআর মাসের ব্যবধানে বিদেশী বিনিয়োগ বেড়েছে প্রায় ২১ শতাংশ গত নভেম্বর মাসে শেয়ারবাজারে নিট বিদেশী বিনিয়োগ হয়েছে ২৭৬ কোটি ৭২ লাখ টাকাযা আগের মাস অক্টোবরে ছিল ২২৮ কোটি ৩৫ লাখ টাকাএক মাসের ব্যবধানে শেয়ারবাজারে নিট বিদেশী বিনিয়োগ বেড়েছে ৪৮ কোটি ৩৭ লাখ টাকা বা ২১ দশমিক ১৯ শতাংশঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে

প্রাপ্ত তথ্যে দেখা যায়, চলতি বছরের জুলাই মাসে শেয়ারবাজারে বিদেশি নিট বিনিয়োগ ছিল ১৮৮ কোটি ৫৪ লাখ টাকা, আগস্ট মাসে ১৫০ কোটি ৪০ লাখ টাকা, সেপ্টেম্বর মাসে ৮৪ কোটি ৬৪ লাখ টাকা, অক্টোবর মাসে ২২৮ কোটি ৩৫ লাখ টাকা এবং নভেম্বর মাসে নিট বিদেশী বিনিয়আগ ছিল ২২৮ কোটি ৩৫ লাখ টাকাঅর্থাৎ চলতি অর্থবছরের ৫ মাসেই বিদেশী নিট বিনিয়োগ বেড়েছেএ পাঁচ মাসে শেয়ারবাজারে বিদেশী নিট বিনিয়োগ হয়েছে ৯২৮ কোটি ৬৫ লাখ টাকা

এদিকে বিদেশী নিট বিনিয়োগের পাশাপাশি তাদের লেনদেনও বেড়েছেনভেম্বর শেষে বিদেশীদের মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪০৮ কোটি ১৫ লাখ টাকাঅক্টোবর মাসে বিদেশী বিনিয়োগকারীরা ৩০৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছিলএক মাসে বিদেশী বিনিয়োগকারীদের সার্বিক লেনদেন বেড়েছে ১০২ কোটি ৮০ লাখ টাকা বেড়েছে, যা ৩৩.৬৬ শতাংশ
এদিকে বাজার সংশ্লিষ্টরা জানান, বিদেশী বিনিয়োগের সাথে সাথে দেশের প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীরাও বাজারে বড় অংকের বিনিয়োগ নিয়ে আসছেনতবে তারা প্রতিদিন সক্রিয় হচ্ছেন নাযেদিন সক্রিয় হন, সেদিন বাজারের লেনদেন বেড়ে যায় এবং সূচক ঊর্ধ্বমুখী হয়ে পড়েতাই তারা কম দরে শেয়ার সংগ্রহ করার জন্য বিরতি দিয়ে শেয়ার সংগ্রহ করছেন

বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারে বিদেশী এবং দেশী উভয় বিনিয়োগই বাড়ছেএতেই বোঝা যায়, সামনে শেয়ারবাজারের জন্য সুদিন অপেক্ষা করছেএখনই বিনিয়োগরে সর্বোত্তম সময়কারণ বিদেশীরা হিসাব-নিকাশ না করে বিনিয়োগে আসেন নাসাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেনকিন্তু বিদেশী কোনো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন তথ্য পাওয়া যায় না

বাজার বিশ্লেষকরা বলছেন, বিদেশী বিনিয়োগকারীদের ক্রমাগত বিনিয়োগই ইঙ্গিত দেয় বিনিয়োগের এখনই সময়রাজনৈতিক অস্থিরতার কারণে শেয়ারবাজারের সূচক এখন যেখানে রয়েছে তা বিনিয়োগের জন্য অবশ্যই অনুকূলতার বলছেন, রাজনৈতিক পরিস্থিতি যদি কিছুটাও ভালো হয়, তাহলেও শেয়ারবাজার অনেক ভালো হবেআর যদি রাজনৈতিক পরিস্থিতি শান্ত হয়ে যায়, তাহলে শেয়ারবাজারের চিত্র আমূল পাল্টে যাবে

Read more…

প্রভিশন সংরক্ষণ ছাড়ে ডিএসইর প্রস্তাব বিবেচনার আশ্বাস বিবির

১২/০৩/২০১৩ ০৯:৪৬:০০ PM |

ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকের মার্জিন ঋণের পুনর্মূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির (আনরিয়েলাইজড লস) বিপরীতে সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ ছাড়ের মেয়াদ ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের (বিবি) কাছে বাড়ানোর প্রস্তাব করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইর প্রস্তাব সক্রিয় বিবেচনায় নিয়েছে বিবিমঙ্গলবার বিবি এবং ডিএসইর এক বৈঠকে এ প্রস্তাব গ্রহণ করে বিবি

বৈঠকে পুনঃঅর্থায়নের বাকি ৬০০ কোটি টাকা দ্রুত ছাড়ের বিষয়ে পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করা হয়েছেএছাড়া শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে

মিনহাজ মান্নান জানান, আজ বিবির সঙ্গে ডিএসইর বৈঠক হয়েছেবৈঠকে ডিএসইর পক্ষ থেকে বিবির কাছে বেশ কিছু প্রস্তাব তুলে ধারা হয়েছেএর মধ্যে আনরিয়েলাইজ লসের প্রভিশন সংরক্ষণ ছাড়ের সময় বৃদ্ধি, পুনঃঅর্থায়নের বাকি অর্থ দ্রুত ছাড়এছাড়া শেয়ারবাজারের সার্বিক দিক নিয়েও আলোচনা হয়েছে

তিনি আরো জানান, এ সব প্রস্তাব সক্রিয় বিবেচনায় নিয়েছে বিবিপাশাপাশি প্রস্তাবিত বিষয়ে বিলম্ব এবং শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছে বিবি
বৈঠকের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি আহসানুল ইসলাম টিটু, ডিএসইর সহসভাপতি মো. মিজানুর রহমান এবং মো. শাহজাহান উপস্থিত ছিলেন


এর আগে গত ১৮ নভেম্বর এক বৈঠকে ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলো আনরিয়েলাইজড লসের বিপরীতে ২০ শতাংশ প্রভিশনিং সুবিধা আরো দুবছর বাড়ানোর দাবি জানিয়েছিল ডিএসইর কাছেবৈঠক মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ২২টি ব্যাংক ব্রোকারের ৫ হাজার ১৯৬ কোটি টাকা আনরিয়েলাইজড লস রয়েছেকমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরে ডিসেম্বরের মধ্যে এসব প্রতিষ্ঠানকে প্রভিশন সংরক্ষণের বিশেষ নির্দেশনা (২০ শতাংশ) পালন করতে হবেকিন্তু ২২টি ব্যাংক এ শর্ত পরিপালনে সক্ষম হয়নি

এ ব্যাপারে ব্রোকাররা ডিএসইর কাছে লিখিত আবেদন জানায়ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএসই বোর্ড সভায় সদস্যদের সম্মতি নিয়ে তা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংককে অবহিত করার সিদ্ধান্ত হয়এরই ধারাবাহিকতায় আজ বিবি-ডিএসই বৈঠক অনুষ্ঠিত হয়

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি বিএসইসির পক্ষ থেকে শতভাগের পরিবর্তে আনরিয়েলাইজড লসের বিপরীতে ২০ শতাংশ প্রভিশন সংরক্ষণের সুবিধা দেয়া হয়এ প্রভিশন সংরক্ষণের জন্য চলতি ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করে দেয়া হয়
Read more…

আইন ভঙ্গের দ্বায়ে ৩ প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি

১২/০৩/২০১৩ ০৯:৩৯:০০ PM |
আইন ভঙ্গে কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) দুই স্টক ডিলার এবং ইস্যুয়ার ডেল্টা স্পিনার্স লিমিটেডকে ১৮ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)মঙ্গলবার কমিশনের ৫০১ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়

বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে

জানা গেছে, ঋণ চুক্তি ব্যতিরেকে মার্জিন ঋণ প্রদান করায় মার্জিন রুলস, ১৯৯৯ এর রুল ৩ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস,১৯৮৭ এর রুল ৮(১) লঙ্ঘন, পরিচালকগণ কর্তৃক ঋণ সুবিধা গ্রহণ করে শেয়ার লেনদেনের মাধ্যমে কমিশনের আদেশ নং-এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৫১ তারিখ ২২/০৭/২০১০ লঙ্ঘন, ‘জেডক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ প্রদান করায় কমিশনের ডাইরেক্টিভ নং- এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/১৬৯ তারিখ ০১/১০/২০০৯ লঙ্ঘন করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের স্টক ব্রোকার আজম সিকিউরিটিজ লিমিটেডকে ৭ লাখ টাকা জরিমান

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮ এ (১) লঙ্ঘন এবং ৫ লাখ টাকার উপরে নগদ অর্থ গ্রহণ করর মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮(১)(সিসি)(র) লঙ্ঘন করায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্টক ব্রোকার বি রিচ লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা



এবং ৩০ জুন ২০০৭ এর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে সঠিক তথ্য প্রতিফলিত না হওয়ার মাধ্যমে বিএএস-১৬, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ১২(২) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯ এর সেকশন ১৮ ভঙ্গ করার জন্য ডেল্টা স্পিনার্সকে ১০ লাখ টাকা জরিমানার করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা
 
Read more…

শর্টসেলের দ্বায়ে ৩ ব্রোকারেজ হাউজকে জরিমানা

১২/০৩/২০১৩ ০৯:৩৭:০০ PM |
সিকিউরিটিজ আইন ভঙ্গ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত ৬ প্রতিষ্ঠানের শেয়ার শর্টসেল করায় তিন ব্রোকারকে ১ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)বিএসইসির ৫০১তম কমিশন সভায় জরিমানার এ সিদ্ধান্ত নেয়া হয়

বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে

জানা গেছে, ডিএমআর সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেড (ডিএসই সদস্য-১৪) গত ১৪ মে প্রাইম টেক্সটাইল লিমিটেডের ৪ হাজার শেয়ার শর্টসেল করেএকই তারিখে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ২ হাজার শেয়ার ও অগ্নি সিস্টেম লিমিটেডের ৫০০টি শেয়ার এবং দেশবন্ধুর ২ হাজার শেয়ার শর্টসেল করার মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (শর্টসেল) রেগুলেশন, ২০০৬-এর রেগুলেশন ৪(১) ভঙ্গ করেছে

গত ১২ মে তামহা সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই সদস্য-৮১) শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১০ হাজার শেয়ার শর্টসেল করে করার মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (শর্টসেল) রেগুলেশন, ২০০৬-এর রেগুলেশন ৪(১) ভঙ্গ করেছে


গত ২২ মে পাইওনিয়ার শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড (সিএসই সদস্য-৩৪) ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২ হাজার ৫০০টি শেয়ার শর্টসেল করার মাধ্যমে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (শর্টসেল) রেগুলেশন, ২০০৫-এর রেগুলেশন ৪(১) ভঙ্গ করেছেআর এ কারণে নিয়ন্ত্রক সংস্থা প্রত্যেক সিকিউরিটিজ হাউজকে প্রতিবার শর্টসেল করার অপরাধে ১ লাখ টাকা করে জরিমানা করেছে

Read more…

সোনালি আঁশের লভ্যাংশ ঘোষণা

১২/০৩/২০১৩ ০৯:১৮:০০ PM |

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের সোনালি আঁশের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির শেয়ার বিভাগের কর্মকর্তা মো. আব্দুল মুমিন শেয়ারনিউজ২৪.কমকে লভ্যাংশ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে।

এ কর্মকর্তা আরো জানান, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৬৫ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২০৬ টাকা। 
Read more…

প্যারামাউন্ট টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

১২/০২/২০১৩ ০৮:২২:০০ PM |

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির শেয়ারবিভাগের কর্মকর্তা মো: আরিফ শেয়ারনিউজ২৪.কমকে লভ্যাংশ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর, রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ ডিসেম্বর।



সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.২৭ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২০.০৬ টাকা।
Read more…

মোজাফফর স্পিনিংয়ে সাড়ে ২৫ গুণ টাকা জমা

১২/০২/২০১৩ ০৮:১৭:০০ PM |
মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) নির্দিষ্ট পরিমাণের ২৫.৪৯ গুণ টাকা জমা পড়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেডের আইপিওতে ২৭ কোটি ৫০ লাখ টাকার বিপরীতে মোট ৭০০ কোটি ৯১ লাখ ৪৭ হাজার টাকার আবেদন জমা পড়েছে, যা নিদিষ্ট পরিমাণ টাকার চেয়ে ২৫.৪৯ গুণ জমা পড়েছে।

প্রতিষ্ঠানটির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছে থেকে ৪৯৩ কোটি ৬৬ লাখ টাকা, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কাছে থেকে ৫৫ কোটি ৫২ লাখ ৫৫ হাজার টাকা, প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে ২৯ কোটি ৯০ লাখ ৯২ হাজার টাকা এবং মিউচ্যুয়াল ফান্ড খাতের বিনিয়োগকারীদের কাছে থেকে ১২১ কোটি ৮২ লাখ টাকার আবেদন জমা পড়েছে।

এর আগে গত ৩ নভেম্বর, রোববার থেকে ৭ নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির আইপিওতে আবেদন জমা নেয়া হয়। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিল ১৬ নভেম্বর পর্যন্ত।

মোজাফফর হোসাইন স্পিনিং মিলস পুঁজিবাজার থেকে ২৭ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহের উদ্দেশ্যে আইপিওর মাধ্যমে ২ কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়েছে। প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আর মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৫০০টি শেয়ারে।

আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি মেয়াদি ঋণ পরিশোধ ২৬ কোটি ১৪ লাখ ৯৫ হাজার টাকা এবং আইপিও খাতে ১৩ কোটি ৫০ লাখ ৫ হাজর টাকা ব্যয় করবে।

৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.৭৮ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৯.৫৬ টাকা।

প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং এএফসি ক্যাপিটাল লিমিটেড।
উল্লেখ্য, আগামী ৫ ডিসেম্বর এ কোম্পানিটির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হবে।

Read more…

বৃহস্পতিবার ব্যাংক খোলা

১১/১২/২০১৩ ১১:৫৮:০০ PM |
বাংলাদেশ ব্যাংকসহ  বৃহস্পতিবার খোলা থাকবেসব ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বার্ষিক পঞ্জিকায় (ক্যালেন্ডার) ১৪ নভেম্বর, বৃহস্পতিবার পবিত্র আশুরা উপলক্ষ্যে তফসিলি ব্যাংকগুলোর জন্য ছুটি ঘোষনা করা হলেও তা পরিবর্তন করে নতুন সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। 
আশুরা উপলক্ষ্যে শুক্রবার ব্যাংক বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক বছরের শুরুতে ব্যাংকের ছুটির দিনগুলো নির্ধারণ করে একটি পঞ্জিকা (ক্যালেন্ডার) প্রকাশ করে থাকে। তাতে ১৪ নভেম্বর বৃহস্পতিবার আশুরা উপলক্ষ্যে ছুটি উল্লেখ করা হয়।
কিন্তু চাঁদ দেখা সাপেক্ষে ১৫ নভেম্বর শুক্রবার আশুরা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবারের সার্কুলারে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার আশুরা উপলক্ষ্যে সকল তফসিলি ব্যাংকের শাখা বন্ধ থাকবে। 
১৮৮১ সালের নেগোসিয়েবল ইনষ্ট্রুমেন্ট এ্যাক্ট এর ২৫ ধারা অনুযায়ী এ সার্কুলার জারি করা হয়েছে।


Read more…

৫৩০০ টাকা ‘মেনে নিচ্ছে’ মালিকপক্ষ

১১/১২/২০১৩ ১১:৫৫:০০ PM |

বিজিএমইএর এই পরিচালক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছাবার প্রক্রিয়া চলছে। তবে মালিকদের কিছু শর্তও থাকবে। ২০ নভেম্বর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।”
গত ৪ নভেম্বর মজুরি বোর্ডের সভায় ভোটাভুটিতে ওই ন্যূনতম মজুরির প্রস্তাব পাস হওয়ার পর গার্মেন্ট মালিকদের প্রতিনিধিরা সভা ছেড়ে বেরিয়ে যান। 
পরে বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, শ্রমিকদের ওই অর্থ দেয়ার সামর্থ্য বাংলাদেশের পোশাক খাতের নেই।
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে গঠিত এই বোর্ডে আরশাদ জামাল ছাড়াও মালিকপক্ষের স্থায়ী সদস্য হিসাবে রয়েছেন কাজী সাইফুদ্দীন আহমদ। অন্যদিকে শ্রমিক প্রতিনিধি হিসাবে রয়েছেন সিরাজুল ইসলাম ও ফজলুল হক।
সাবেক জেলা জজ এ কে রায়ের নেতৃত্বে এই বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসাবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. কামাল উদ্দীন।
আরশাদ জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে কারখানা মালিকরা নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের জন্য কয়েক মাস সময় পেয়েছেন। এ বিষয়ে আমরা একটি অভিযোগপত্র জমা দেব।”
তবে সরকার ‘চাপ দিলে’ অবিলম্বে নতুন মজুরি কাঠামোর বাস্তবায়ন শুরু হতে পারে বলেও তিনি ইংগিত দেন।
কারখানা মালিকদের এই নেতা জানান, ন্যূনতম মজুরির ওই কাঠামো মেনে নেয়ার বিষয়টি ছাড়াও শ্রমিকদের বার্ষিক বেতন বৃদ্ধির (ইনক্রিমেন্ট) বিষয়টি নিয়ে কিছু অগ্রগতি হয়েছে। 
তাছাড়া শ্রমিকদের ছুটির হিসাবও নতুন একটি কাঠামোয় আনার কথা ভাবা হচ্ছে বলে জানান বিজিএমইএর এই পরিচালক।
তিনি বলেন, “কিছু নির্দিষ্ট দিনে কারখানা চালু রাখা নিয়ে অনেক সময় মালিক-শ্রমিক বিরোধ দেখা দেয়। এ বিতর্কেরও অবসান ঘটানো হবে।”  
প্রস্তাবিত ৫ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরির মধ্যে মূল বেতন ধরা হয়েছে ৩ হাজার ২০০ টাকা।
এছাড়া ১ হাজার ২৮০ টাকা বাড়ি ভাড়া, ৩২০ টাকা চিকিৎসা ভাতা, ২০০ টাকা যাতায়াত ভাতা এবং খাদ্য ভর্তুকি বাবদ ৩০০ টাকা ধরা হয়েছে।
মালিকপক্ষের প্রস্তাব মেনে নেয়ার খবরে শ্রমিকপক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা যদি মেনে নেন তাহলে আমরা অবশ্যই তাদের স্বাগত জানাব। শ্রমিকরাও এ শিল্পের স্বার্থে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে।”
বোর্ডের সভায় শ্রমিক প্রতিনিধিরা ৫ হাজার ৩০০ টাকার প্রস্তাবের পক্ষে ভোট দিলেও এখনো কিছু সংগঠন আট হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে  সিরাজুল ইসলাম বলেন, “মালিকপক্ষ প্রস্তাব মেনে নিলে একটি দুটি সংগঠন যারা এখনো আন্দোলনে আছে- তারাও তাদের অবস্থান থেকে সরে আসবে বলেই আমার বিশ্বাস।”
এর আগে সর্বশেষ ২০১০ সালের ২৭ জুলাই পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করা হয়।
সাধারণত ৫ বছর পর পর ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করার নিয়ম থাকলেও বাংলাদেশে কখনোই তা ঠিকভাবে অনুসরণ করা হয়নি।
প্রায় ২০ বিলিয়ন ডলারের এই শিল্পে ৩৬ লাখের বেশি শ্রমিক জড়িত, যাদের অধিকাংশই নারী। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হলেও আগের মজুরি কাঠামোই সব কারখানায় ঠিকমতো অনুসরণ করা হয় না বলেও অভিযোগ রয়েছে।
গত বছরের নভেম্বরে তাজরীন ফ্যাশনসে আগুন এবং গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের প্রেক্ষিতে বিশ্বব্যাপী গণমাধ্যমে বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের স্বল্প মজুরির বিষয়টি নতুন করে সামনে চলে আসে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশি পোশাক বর্জনেরও হুমকি দেয়া হয়।
এই প্রেক্ষাপটে গত জুনে পোশাক খাতের বেতন পুননির্ধারণের জন্য নতুন মজুরি বোর্ড ঘোষণা করেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। ২৪ জুন এ বিষয়ে গেজেট জারি হয়।
Read more…

পদ্মা ওয়েলের ১০০% ডিভিডেন্ড ঘোষণা

১১/১২/২০১৩ ১১:৪৪:০০ PM |
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি পদ্মা ওয়েল ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানি কর্তৃপক্ষ ৯০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির সমাপ্ত বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ টাকার কাছাকাছি। 
আগামি ১৫ ফেব্রুয়ারি কোম্পানির বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে।

এর আগের বছর কোম্পানিটি ৬৫ শতাংশ ক্যাশ এবং ৩৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
Read more…

IPO RESULT: Appollo Ispat Complex Limited

১১/০৮/২০১৩ ০১:৪৫:০০ PM |
Read more…

সাধারণ শেয়ার ইস্সু করবে একটিভ ফাইন কেমিক্যালস

১১/০৬/২০১৩ ১০:৪৫:০০ PM |

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২ কোটি সাধারণ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রাতিষ্ঠানিক কৌশলগত বিনিয়োগকারীদের জন্য এ শেয়ার ইস্যু করা হবে এবং কৌশলগত বিনিয়োগকারীদের সাথে আলোচনা করে এর দর নির্ধারণ করা হবে। এ শেয়ার ছাড়ার ফলে পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণের শর্ত পূরণ হবে। পাশাপাশি কোম্পানির উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে এসব শেয়ার বিক্রির অর্থ ব্যবহার করবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। 

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি) এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এ শেয়ার ইস্যু করা হবে। শেয়ার ইস্যুর বিষয়টি সাধারণ বিনিয়োগকারীদের সম্মতির জন্য প্রতিষ্ঠানটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ১০ ডিসেম্বর, সকাল ১০টায়, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ১৬০/এ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ নভেম্বর।


Read more…

প্রকাশিত সংবাদ সম্পর্কে তাল্লু স্পিনিং মিলের ব্যাখ্যা

১১/০৬/২০১৩ ১০:৩৯:০০ PM |
শেয়ারনিউজে গত ২৬ অক্টোবর তারিখে প্রকাশিত “শেয়ার দর ধরে রাখার জন্য কৃত্রিম মূল্য সংবেদনশীল তথ্য” শীর্ষক সংবাদের ব্যাখ্যা প্রদান করেছে বস্ত্রখাতের তালিকাভুক্ত কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।

ব্যাখ্যায় কোম্পানি কর্তৃপক্ষ জানায়, “তাল্লু স্পিনিং মিলস লিমিটেড শেয়ার দর ধরে রাখার জন্য কোন মূল্য সংবেদনশীল তথ্য পরিবেশন করে না। শুধুমাত্র কোম্পানি আর্থিক বিবরণ উপর ভিত্তি করেই মূল্য সংবেদনশীল তথ্য পরিবেশন করে এবং সব সময় বিনিয়োগকারীদের স্বার্থের প্রতি যত্নবান থাকেন।” 

ব্যাখ্যায় বলা হয়, “তাল্লু স্পিনিং মিলস লিমিটেড একটি পুরাতন ও অত্যন্ত স্বনামধন্য সুতা তৈরীর মিল যাহা ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৯০ সালে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ২০০০ সালে তালিকাভূক্ত হয়। তালিকাভ’ক্তির পর থেকে অদ্যাবধি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং ডিএসই, সিএসই এর প্রত্যেকটি নিয়ম-কানুন, অর্ডার যথাযথভাবে পরিপালন করে আসছে। বার্ষিক প্রতিবেদন, অর্ধবার্ষিক প্রতিবেদন ও কোয়ার্টারলি প্রতিবেদন বা অন্য কোন বিষয়ে নিয়ন্ত্রকসংস্থা বিএসইসি এবং ডিএসই, কখনও কোন আপত্তি করেনি।” 

“তাল্লু স্পিনিং মিলস লিমিটেড ২০১২ সালে বিএসইসি এর সকল নিয়ম মান্য করে ২আর:১ রাইট শেয়ার অনুমোদন করায় ২টি বানিজ্যিক ব্যাংকে ৪০ কোটি টাকা ঋণ পরিশোধ করে তা বিএসইসি-কে ২৯ই অক্টোবর, ২০১২ইং তারিখে অবহিত করে।”

উল্লেখ্য, তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের কারখানা ময়মনসিংহের গৌরীপুরে অবস্থিত। এর মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৬ লাখ ২০ হাজার। এরমধ্যে উদ্যেক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫৯.১১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৫.০৩ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৫.৮৬ শতাংশ শেয়ার।
Read more…

অ্যাপোলো ইস্পাতের লটারি বৃহস্পতিবার

১১/০৬/২০১৩ ১০:৩৪:০০ PM |
প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে টাকা সংগ্রহ শেষে আগামী ৭ নভেম্বর, বৃহস্পতিবার অ্যাপোলো ইস্পাতের লটারি অনুষ্ঠিত হবে। বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, ওই দিন সকাল ১০টায়, রাজধানীর রমনাতে অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে এ লটারির ড্র অনুষ্ঠিত হবে।

অ্যাপোলো ইস্পাতের আইপিওতে মোট ২.২৭ গুন আবেদন জমা পড়ে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ২.৯ গুন, ক্ষতিগ্রস্ত সবাই এক লট করে পাবে (মাল্টিপাল অ্যাপ্লাইয়ার ২.২ গুন), প্রবাসি বিনিয়োগকারীদের কাছ থেকে ১.৫ গুন, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৩ গুন আবেদন জমা পড়েছে।

অ্যাপোলো ইস্পাত আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ২২০ কোটি টাকা সংগ্রহের জন্য ১০ কোটি শেয়ার ছেড়েছে। এ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা ফেস ভ্যালুর সঙ্গে ১২ টাকা প্রিমিয়ামসহ ২২ টাকা। এ প্রতিষ্ঠানটির ২০০টি শেয়ারে লট নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠানটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিল ১৯ অক্টোবর পর্যন্ত।

আইপিও থেকে সংগৃহীত অর্থ কোম্পানির ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৬ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২২.৫৯ টাকা। 

প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
Read more…

ADS