ফালু ও বাদলকে ধরলেই শেয়ারবাজার কেলেংকারির টাকা পাওয়া যাবে- শেখ হাসিনা

৬/৩০/২০১৩ ১২:০২:০০ AM |
ফালু ও বাদলকে ধরলেই শেয়ারবাজার কেলেংকারির টাকা পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসংসদে বিরোধী দলের নেত্রীর শেয়ারবাজার সংক্রান্ত আলোচনার পর প্রধানমন্ত্রী এসব কথা বলেন

শেখ হাসিনা এ সময় বলেন, আপনার ফালু ও বাদলকে ধরলেই শেয়ারবাজারের টাকা কোথায় গেছে তা বের করা যাবেশেয়ারবাজার কেলেংকারির জন্য প্রধানমন্ত্রী মোসাদ্দেক হোসেন ফালু ও লুৎফর রহমান বাদলকে দায়ী করেন প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপির আমলে ব্যাংকের টাকা ঋণ নিয়ে লুট করা হয়েছেতারেক রহমানের ড্যান্ডি ডাইং, হাম্বা লিমিটেড সহ বেশ কয়েকটি কোম্পানি ব্যাংক থেকে ৯৮০ কোটি টাকা ঋণ নিয়ে ফেরত দেয়নি

জিএসপি সুবিধা বাতিলে খালেদা জিয়ার লেখা কলামের কপি তুলে ধরে শেখ হাসিনা বলেন, উনি দেশের স্বার্থ চিন্তা না করে এ লেখা লিখেনতবে বিএনপি নেত্রী জিএসপি সুবিধা বাতিলে কোন লেখা লেখেননি বলে তাঁর বক্তব্যে দাবি করেন


Read more…

সানলাইফের ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা

৬/২৯/২০১৩ ০২:৩৫:০০ PM |
সানলাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছেবৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়তবে বোর্ড সদস্যরা সেদিন ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য বিশেষ একটি পত্রিকা ছাড়া অন্য কোথাও প্রকাশ করতে চাননি বিধায় এ সংক্রান্ত তথ্য জানা যায়নিইতিমধ্যে অনেক বিনিয়োগকারী শেয়ারনিউজে ফোন করে এ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য পাননিতবে আজ শনিবার কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে অনেক ইয়েস নোর পর অবশেষে ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য পাওয়া গেছে 


ঘোষিত ডিভিডেন্ডের জন্য আগামী ১১ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছেএছাড়া বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে আগামী ৮ সেপ্টেম্বরএছাড়া অর্থ বছর শেষে কোম্পানির সম্পদ এবং লাইফ ফান্ডের ব্যাপারে কিছু জানা যায়নি 

এদিকে ইতিমধ্যে কোম্পানিটি প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছেপ্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ৩১ মার্চ ২০১৩ সমাপ্ত অর্থ বছরের (জানু-মার্চ১৩) প্রথম প্রান্তিকে এ কোম্পানির লাইফ ফান্ড রাজস্ব বেড়েছে ৬ কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকা এবং মোট লাইফ ফান্ড দাঁড়িয়েছে ২৮৪ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকাযা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৫ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা এবং ২৪৪ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা 
Read more…

খুলনা পাওয়ারের বোনাস বিওতে

৬/২৯/২০১৩ ০২:২২:০০ PM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছেডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে


২৭ জুন, বৃহস্পতিবার বিনিয়োগকারীদের বিও অ্যাকাইন্টে ঘোষিত বোনাস শেয়ার পাঠানো হয়েছেকোম্পানিটি আরো জানিয়েছে, নগদ লভ্যাংশ এবং ফ্রাকশনাল বোনাস শেয়ার বিক্রয়ের টাকা শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেয়া হবেযাদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া যায়নি তাদের ডিভিডেন্ড ওয়ারেন্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দেয়া হবে
Read more…

টার্নওভার বাড়ছে স্কয়ার ফার্মা

৬/২৯/২০১৩ ০২:১৯:০০ PM |
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড গত সপ্তাহে সাপ্তাহিক টপটেন টার্নওভার তালিকায় উঠে এসেছেসপ্তাহজুড়ে ১০৪ কোটি ৫৯ লাখ ৪৮ হাজার টাকায় ৪৬ লাখ ৫২ হাজার ৮০০টি শেয়ার লেনদেন হওয়ায় কোম্পানিটি টার্নওভার তালিকার ৪র্থ স্থানে উঠে আসেএ শেয়ারের সর্বশেষ দর ছিল ২২২.৫০ টাকা

সাধারণ বিনিয়োগকারীদের মতে, গত মার্চ মাসে এ কোম্পানির ব্যবসায়িক বছর শেষ হয়েছেঅল্প দিনের মধ্যেই প্রতিষ্ঠানটি ডিভিডেন্ড ঘোষণা করতে পারেআর বরাবরের মত ভালো ডিভিডেন্ড ঘোষণা করবে এমন প্রত্যাশাতেই এ শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছেএরই ধারাবাহিকতায় এ শেয়ারের লেনদেন বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা

কোম্পানির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী টার্নওভার ১ হাজার ৪৬৬ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকা, কর পরিশোধের পর মুনাফা ৩২৪ কোটি ৫০ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৮.৭৫ টাকাবর্তমান বাজার দর অনুযায়ী এর পিই রেশিও ১৯.০৭


স্কয়ার ফার্মা ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়এর অনুমোদিত মূলধন ৫০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৩৭০ কোটি ৮০ লাখ টাকারিজার্ভের পরিমান ১ হাজার ৩৩৭ কোটি ৬৯ লাখ টাকাএ শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা এবং ১০ টিতে মার্কেট লটএ কোম্পানির ৩৭ কোটি ৭ লাখ ৬৮ হাজার ৬৬৪টি শেয়ারের মধ্যে ৫৪.২৩ শতাংশ পরিচালনা পর্ষদ, ১৬.৯৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৭.৯৮ শতাংশ প্রবাসী বিনিয়োগকারী এবং ২০.৮৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে 
Read more…

লভ্যাংশ ঘোষণা করেছে প্রাইম লাইফ

৬/২৯/২০১৩ ০২:১১:০০ PM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ স্টক এবং ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছেকোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কে.এম. মুর্হুজা আলী শেয়ারনিউজকে লভ্যাংশ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন

জানা গেছে, প্রতিষ্ঠানটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবেএ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ জুলাই
Read more…

জিএসপি সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে জানালেন মজীনা

৬/২৯/২০১৩ ০২:০৭:০০ PM |
মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি (জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্সস) সুবিধা ফিরে পাওয়ার সম্ভাবনা এখনও আছে। তবে এ জন্য বাংলাদেশকে শ্রমিকদের জীবনমান ও কর্মপরিবেশ উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। 
শুক্রবার রাজধানীর ইউনুস সেন্টারে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অর্থনীতিবিদ ড. ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মজীনা বলেন, “শ্রমিকদের কর্মপরিবেশের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আবারও জিএসপি সুবিধা পেতে পারে।
জিএসপি সুবিধা পুনর্বহালের জন্য বাংলাদেশকে নিরাপদ কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে হবে।” একই সঙ্গে তিনি রানা প্লাজা ও তাজরীনের মতো দুর্ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়েও সতর্ক করে দেন।

প্রসঙ্গত, বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামা একটি প্রক্লেইমেশন ইস্যু করে বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ স্থগিতের কথা জানান।

দেশটির ১৯৭৪ সালে গৃহীত আইনের ৫০২ (ডি) (২) ধারা অনুযায়ী, বাংলাদেশ বাণিজ্য ক্ষেত্রে জেনারালাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস (জিএসপি) পাওয়ার উপযোগী নয় বলে সরাসরি উল্লেখ করা হয়েছে এ ঘোষণায়।
তবে জিএসপি স্থগিতের সিদ্ধান্ত প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে।
জিএসপি স্থগিতের এই কঠোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্প্রসারণে নতুন করে বাধা সৃষ্টি করতে পারে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
Read more…

সপ্তাহজুড়ে উভয় স্টকে সূচক ও লেনদেন কমেছে

৬/২৯/২০১৩ ০২:০১:০০ PM |
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহজুড়ে সূচক ও লেনদেন কমেছে।  গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক কমেছে ৪ দশমিক ১৬ পয়েন্ট এবং লেনদেন কমেছে  ৩৮ দশমিক ৬৪ শতাংশ।
 
অন্যদিকে, সিএসই’র সূচক কমেছে ১৩৫ পয়েন্ট। অন্যদিকে, গত সপ্তাহে সিএসইতে লেনদেন কমেছে ১২৯ কোটি ৩৯ লাখ ৩২ হাজার ৬৩০ টাকা।
 
গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক ছিল ৪ হাজার ৪২৯ দশমিক ৬৩ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৪২৫ দশমিক ৪৮ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ৪ দশমিক ১৬ পয়েন্ট বা ০ দশমিক ০৯ শতাংশ। অন্যদিকে, ডিএসই’র ডিএসইএক্স সূচকও কমেছে ৬৪ দশমিক ৭৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক কমেছে ৫ দশমিক ৪৫ পয়েন্ট।
 
এদিকে, গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সিএসইর সাধারণ সূচক ছিল ৮ হাজার ২৮৫ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বেড়ে দাঁড়ায় ৮ হাজার ১৫১ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ১৩৫ পয়েন্ট বা ১ দশমিক ৬৩ শতাংশ।
 
অন্যদিকে, গত সপ্তাহের অধিকাংশ কার্যদিবসেই ডিএসই ও সিএসই’র সূচক কমেছে। এছাড়া কমেছে ডিএসই ও সিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।
 
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন কমেছে ৩৮ দশমিক ৬৪ শতাংশ। লেনদেন হয়েছে মোট ২ হাজার ৬০২ কোটি ৯২ লাখ ৫৬ হাজার ২৮৬ কোটি টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ২৪১ কোটি ৮৯ লাখ ৬০ হাজার ৬২৬ কোটি।
 
গত সপ্তাহের ৪ কার্যদিবসে ডিএসইর ২৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ২৩১টির ও অপরিবর্তিত ছিল ৩টির দাম। কোনো লেনদেন হয়নি ২টি প্রতিষ্ঠানের। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছিল মাত্র ১৬০টির, কমেছে ১১৯টির ও অপরিবর্তিত ছিল ১৬টির দাম। কোনো লেনদেন হয়নি ১টি প্রতিষ্ঠানের।
 
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
এদিকে, মোট ৪ কার্যদিবসের ডিএসই’র দৈনিক গড় লেনদেন কমেছে। গত সপ্তাহে দৈনিক গড় দাঁড়ায় ৬৫০ কোটি ৭৩ লাখ ১৪ হাজার ৭১ টাকা; যেখানে এর আগের সপ্তাহে গড় ছিল ৮৪৮ কোটি ৩৭ লাখ ৯২ হাজার ১২৫ টাকা। অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন কমেছে ২৩ দশমিক ৩০ শতাং শ।
 
এছাড়া ডিএসইতে কমেছে শেয়ার লেনদেনের পরিমাণ। গত সপ্তাহে ডিএসইতে মোট ৪৯ কোটি ৫৫ লাখ ৪৭ হাজার ৪৪৪টি শেয়ার হাতবদল হয়েছে। যেখানে গত সপ্তাহের আগের সপ্তাহে ছিল ১০৩ কোটি ৯২ লাখ ২৪ হাজার ৭৫৩টি। সুতরাং গত সপ্তাহে শেয়ার লেনদেন কমেছে ৫২ দশমিক ৩২ শতাংশ।
 
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি হলো- জেএমআই সিরিঞ্জ (৪৫ দশমিক ৯০ শতাংশ), পদ্মা অয়েল (২৬ দশমিক ৪৭ শতাংশ দাম বেড়েছে), আইডিএলসি ফিন্যান্স (১৩ দশমিক ১৪ শতাংশ), আইসিবি (১২ দশমিক ১২ শতাংশ), লংকা-বাংলা ফিন্যান্স (১১ দশমিক ৪৫ শতাংশ), ইউনিয়ন ক্যাপিটল (১১ দশমিক ৩৯ শতাংশ), ইস্টার্ন হাউজিং (১০ দশমিক ৩০ শতাংশ), সমরিতা হাসপাতাল (৯ দশমিক ৮১ শতাংশ), মেঘনা পেট্রোলিয়াম (৮ দশমিক ২৫ শতাংশ) এবং আফতাব অটোমোবাইল (৮ দশমিক ২৪ শতাংশ)।
 
অন্যদিকে, সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- ফ্যামিলি টেক্সটাইল (১৬ দশমিক ৪৫ শতাংশ দাম কমে), প্রিমিয়ার সিমেন্ট (১৩ দশমিক ৭৪ শতাংশ), জুট স্পিনার্স (১১ দশমিক ৮১ শতাংশ), তাল্লু স্পিনিং (১১ দশমিক ৩৪ শতাংশ), তৃতীয় আইসিবি মি. ফান্ড (১০ দশমিক ৩২ শতাংশ), কে অ্যান্ড কিউ (১০ দশমিক ৩২ শতাংশ), স্টান্ডার্ড সিরামিকস (৯ দশমিক ৭৩ শতাংশ), ইউনাইটেড ইন্সুরেন্স (৯ দশমিক ০৯ শতাংশ), মেঘনা কনডেন্স মিল্ক (৯ দশমিক ০৯ শতাংশ) এবং মুন্নু স্টাফলারস (৮ দশমিক ৮৯ শতাংশ)।
Read more…

বাংলাদেশের জিএসপি স্থগিত, ঘোষণা ওবামার

৬/২৯/২০১৩ ০১:৩৮:০০ PM |
বারাক ওবামা

বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামা একটি প্রক্লেইমেশন ইস্যু করে বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে একথা জানিয়েছেন। 

দেশটির ১৯৭৪ সালে গৃহীত আইনের ৫০২ (ডি) (২) ধারা অনুযায়ী বাংলাদেশ বাণিজ্য ক্ষেত্রে জেনেরালাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস (জিএসপি) পাওয়ার উপযোগী নয় বলে সরাসরি উল্লেখ করা হয়েছে এই ঘোষণায়। ঘোষণার একটি কপি বাংলানিউজের হাতে পৌঁছায় স্থানীয় সময় দুপুর সাড়ে তিনটায়। ঘোষণাটি এর কিছুক্ষণের মধ্যেই হোয়াইট হাউজের ওয়েবসাইটে দেওয়ার কথা জানায় সংশ্লিষ্ট সূত্র। হোয়াইট হাউজের প্রেস অফিসের একজন কর্মকর্তাও বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) এর ওয়েব সাইটেও এই ঘোষণা বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে বলে জানায় অপর একটি সূত্র।

ঘোষণায় বারাক ওবামা স্পষ্টই বলেছেন, বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা স্থগিত সম্পূর্ণ একটি সঠিক কাজ। কারণ এই উন্নয়নশীল দেশটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিক অধিকার বাস্তবায়নে উদ্যোগ নেয়নি এবং নিচ্ছেও না। আর এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমি যুক্তরাষ্ট্রের হার্মোনাইজড টেরিফ শিডিউল (এইচটিএস) এর ৪(এ) এবং ৪(বি)(ক) মডিফাই করাকেও যথার্থ মনে করছি।

হোয়াইট হাউজ কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের জন্য এই ট্রেড সুবিধা ফিরে পেতে আন্তর্জাতিক শ্রম মান নিশ্চিত করতে হবে। প্রেসিডেন্ট সে অবস্থা ফিরে এসেছে দেখলে ফের এই সুবিধা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র লরা ডি লুকাস বাংলানিউজকে বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিক অধিকারের বিষয়গুলো সুরক্ষায় বাংলাদেশ সরকারের ব্যর্থতার কারণেই প্রেসিডেন্ট বারাক ওবামা জিএসপি সুবিধা স্থগিত করলেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যেসব ট্রাজেডি ঘটে গেছে তাতে গ্রামেন্টস খাতসহ বিভিন্ন খাতে অনেক শ্রমিক প্রাণ হারিয়েছেন। এই সুবিধাটি যাতে আবারও বাংলাদেশকে দেওয়া যেতে পারে সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের সঙ্গে শ্রমিক অধিকার প্রতিষ্ঠা ও শ্রমমান বৃদ্ধিতে কাজ করবে বলেও জানান লরা ডি লুকাস। তিনি জানান, ২০১৩ সালের ডিসেম্বরেই আরেকবার বাংলাদেশে শ্রম মান ও শ্রমিক অধিকার পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র। তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে সুবিধাটি ফের বাংলাদেশকে দেওয়া যায় কি না।  

তবে বৃহস্পতিবারের ঘোষণায় প্রেসিডেন্ট ওবামা বলেছেন, বাংলাদেশ তার শ্রমিক অধিকার সুরক্ষা নিশ্চিত করতে পারেনি। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারির কার্যালয় থেকে পাঠানো ওই ঘোষণার ২ নং অনুচ্ছেদে বাংলাদেশ প্রসঙ্গে স্পষ্ট করে এই কথাগুলো বলেন বারাক ওবামা।

ঘোষণার এক নং অনুচ্ছেদে বলা হয়, কোনো দেশ জেনেরালাইজ সিস্টেম প্রিফারেন্সেস (জিএসপি)ভূক্ত হলে যদি সেই দেশ (দেশটির কোন নির্ধারিত জোনসহ) আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিক অধিকার না মানে কিংবা মানার ক্ষেত্রে কোনো পদক্ষেপ না নেয় তাহলে অ্যাক্ট ১৯৭৪ এর (১৯ ইউএসসি ২৪৬২ (ডি)(২) মোতাবেক আইনটির ৫০২ (এফ) (২) এর আবশ্যকিতার বিবেচনায় প্রেসিডেন্ট দেশটির জন্য ওই সুবিধা বাতিল অথবা স্থগিত করবেন। তবে কোনো দেশের জন্য সুবিধাটি স্থায়ীভাবে বাতিল করতে প্রেসিডেন্ট কংগ্রেসকে এবং সংশ্লিষ্ট দেশকে সিদ্ধান্তের অন্তত ৬০ দিন আগে তা জানাবেন। এরপর দুই নং অনুচ্ছেদে বাংলাদেশকে আইনের ৫০২ (ডি) ধারায় এই সুবিধার অযোগ্য বিবেচনা করে তার স্থগিতের ঘোষণা দেন বারাক ওবামা। তবে ১৪ অনুচ্ছেদবিশিষ্ট এই ঘোষণার ৭ম অনুচ্ছেদে বলা হয়েছে- অ্যাক্ট ১৯৭৪ এর (১৯ ইউএসসি ২৪৬৩ (ডি)(১) এর ৫০৩ (ডি)(১) অনুযায়ী প্রেসিডেন্ট নির্ধারিত কিছু শর্ত মানা হলে স্থগিত করার সিদ্ধান্ত প্রত্যাহার করতে পারবেন। তবে তা একমাত্র তখনই করা হবে যখন যুক্তরাষ্ট্রের ইউনাইটেড ট্রেড কমিশন এই প্রত্যাহারকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করবে বলে মত দেবে।

আইনের বিভিন্ন ধারা এবং ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর, ১৯৯৭ সালের ৩০ জুন, ২০১২ সালের ১৪ মে এবং ২৯ জুনের প্রেসিডেন্ট প্রক্লেইমশনের সূত্র ধরে এগুলোর মধ্যে কিংছু সংযোজন বিয়োজন এনে প্রেসিডেন্ট বারাক ওবামা তার এই সবশেষ প্রক্লেইমেশনে বলেন- আমি বারাক ওবামা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেশের সংবিধানের ও ১৯৭৪ সালের আইনের ৬০৪ ধারায় দেওয়া ক্ষমতা বলে ঘোষণা করছি যে-

জিএসপি’র একটি সুবিধাভোগী দেশ হিসেবে বাংলাদেশের জন্য সুবিধাটি স্থগিত করা হলো; এর সাথে সাথে জিএসপি সুবিধার জন্য যুক্তরাষ্ট্রের করা স্বল্প-উন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হলো।

ফেডারেল রেজিস্ট্রারে এই ঘোষণা প্রকাশিত হওয়ার ৬০ দিনের মধ্যে এই উভয় সিদ্ধান্ত কার্যকর হবে।

গত এক বছর ধরে বাংলাদেশের শ্রম পরিস্থিতি পর্যালোচনা করে ওবামা প্রশাসন এ সিদ্ধান্ত নিলো বলে জানিয়েছে হোয়াইট হাউস সূত্র। 

আমিনুল হত্যার ক্লু খুঁজে না পাওয়া, তাজরীনে আগুন, সবশেষ রানা প্লাজা ধরে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানি এই সিদ্ধান্তে পেছনে প্রধান ভূমিকা রেখেছে বলে জানায় সূত্রটি। 

প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষণার পরপরই ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) এর ওয়েব সাইটে প্রকাশিত হয় এর প্রধান মাইকেল ফরম্যানের একটি বিবৃতি। এতে তিনে বলেন, আমাদের জিএসপি সুবিধার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শ্রমিক অধিকারের নিশ্চয়তা ও সুবিধাটি পাওয়ার যোগ্যতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের সঙ্গে বিষয়টি নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। মৌলিক শ্রমমানগুলো নিশ্চিত করতে উৎসাহ যুগিয়েছে। কিন্তু আমাদের এই উৎসাহ ও বিভিন্ন সময়ে জানানো উদ্বেগ সত্ত্বেও আমরা যথাযথ অগ্রগতি দেখি নি। সাম্প্রতিক কিছু ট্রাজেডিতে ১২শ’র বেশি শ্রমিকের প্রাণহানি আমাদের কাছে বাংলাদেশে শ্রমিক অধিকারের মানের বিষয়ে একটি স্পষ্ট ধারণা দিয়েছে। তবে আজ বাংলাদেশের বিষয়ে এমন একটি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কিভাবে শ্রমিক অধিকারের পরিবেশ ভালো করা যায় সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকার দেশটির সরকারের সঙ্গে নতুন করে আলোচনায় বসারও উদ্যোগ নিচ্ছে বলে জানান মাইকেল ফরম্যান। তিনি বলেন, বাংলাদেশকে যাতে জিএসপি সুবিধা আবারও দেওয়া যায় এবং রানা প্লাজা ধস, তাজরিন ফ্যাক্টরিতে আগুনের মতো ঘটনা যাতে প্রতিহত করা যায় সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র কাজ করবে। মাইকেল ফরম্যান আরও বলেন, সারা বিশ্বে শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের নিজস্ব বাণিজ্য নীতিতে গৃহীত মূল্যবোধ অক্ষুণœ রাখবে বারাক ওবামা প্রশাসন।  

তবে বাংলাদেশের অর্থনীতিবিদরা বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিকারকরা এই সিদ্ধান্তে দেশের অর্থনীতিতে কোনো সমস্যা হবে না বলেই মনে করছেন। তারা বলছেন, এই বিশেষ বাণিজ্য সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের বাজারে বিনা শুল্কে প্রায় পাঁচ হাজার পণ্য রফতানি করতে পারতো বাংলাদেশ। কিন্তু ওই সব পণ্যের বেশিরভাগই বাংলাদেশ তৈরি করে না। বাংলাদেশে বেশি পরিমাণে যে পণ্য তৈরি করে সেই তৈরি পোশাক রফতানিতে কোন বাণিজ্য সুবিধা পায় না। ফলে কার্যত এই জিএসপি সুবিধা বাতিলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি বাণিজ্যের ওপর কোন প্রভাব পড়বে না। তবে এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি সঙ্কটে পড়তে পারে।

উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা পেয়ে আসছে। বাংলাদেশের ৯৭ ভাগ পণ্য এই সুবিধা পেলেও তৈরি পোশাকে এই সুবিধা নেই। আর তৈরি পোশাকই হলো যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রফতানি পণ্য। তাই যুক্তরাষ্ট্র থেকে রফতানি আয়ের মাত্র শতকরা শূন্য দশমিক ৫৪ ভাগ আসে জিএসপি সুবিধা থেকে, যার পরিমাণ ২০১২ সালে ছিল ২৬ মিলিয়ন মার্কিন ডলার। আর মোট রফতানি আয় ছিল ৪ দশমিক ৯১ বিলিয়ন মার্কিন ডলার। জিএসপি সুবিধা স্থগিত হলে ১৫ শতাংশ শুল্ক দিয়ে এসব পণ্যকে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে হবে।

বাণিজ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, জিএসপি সুবিধায় রফতানি আয়ের পরিমাণ সামান্য হলেও ভয়ের বিষয় অন্য জায়গায়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধা সাময়িকভাবে স্থগিত করায় বাংলাদেশ সম্পর্কে বিশ্বে খারাপ ইঙ্গিত যাচ্ছে। এতে বাংলাদেশের একটি নেতিবাচক ভাবমূর্তি ছড়িয়ে পড়বে। প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে শ্রমিকদের অধিকার নেই। তাহলে এর প্রভাব পড়বে সবখানে। 

গত এপ্রিলে সাভারে রানা প্লাজা ভবন ধসে ১১২৯ শ্রমিক নিহত হন। এরপরই বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা পাওয়া নিয়ে নতুন করে আলোচন শুরু হয়। ওই ঘটনার প্রায় দুই মাস পর নয় ডেমোক্র্যাট সিনেটর যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ যেসব বাণিজ্যসুবিধা পেয়ে থাকে, তা স্থগিত রাখার জন্য প্রেসিডেন্ট ওবামার প্রতি আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতরে এ বিষয়ে শুনানি অনুষ্ঠানের পর বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোতে নিরাপত্তা ও কাজের পরিবেশের অগ্রগতি হওয়ার আগ পর্যন্ত এ সুবিধা স্থগিত রাখার আহ্বান জানানো হয়।

এ প্রসঙ্গে সিনেটররা বলেছেন, বাংলাদেশের জন্য অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) স্থগিত করতে এবং সে দেশের পোশাক কারখানাগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা বিধান করাসহ শ্রম আইন সংশোধনের জন্য রোডম্যাপ তৈরি ও এর জন্য সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে আমরা ওবামা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছি। 

২০০৭ সালে আমেরিকার শ্রমিকদের সবচেয়ে বড় সংগঠন এএফএল-সিআইওর অভিযোগের ভিত্তিতে ওবামা প্রশাসন এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। শ্রমিক অধিকার ইস্যুতে ছয় বছর আগে এএফএল-সিআইও যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক সিনেট কমিটিতে অভিযোগ দায়ের করে। এ অভিযোগ ইস্যুতে ইতোপূর্বে একাধিকবার শুনানি অনুষ্ঠিত হলেও যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। সম্প্রতি তাজরীন গার্মেন্টসে অগ্নিকা-ে শতাধিক শ্রমিক নিহত এবং সর্বশেষ রানা প্লাজা ধসের কারণে ১১২৯ শ্রমিক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এএফএল-সিআইও আবার নতুন করে অভিযোগ দায়ের করে। গত ৬ জুন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক সিনেট কমিটিতে এ বিষয়ে চূড়ান্ত শুনানি হয়।
Read more…

রমজানে সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত লেনদেন

৬/২৮/২০১৩ ০২:২৯:০০ AM |

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে লেনদেনের সময় সূচিতে পরিবর্তন এনেছে উভয় স্টক এক্সচেঞ্জে। ফলে রমজান মাসে সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত লেনদেন চলবে। উভয় স্টক এক্সচেঞ্জের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে স্টক এক্সচেঞ্জের ক্লিয়ারিং হাউজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে। অফিসের কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
Read more…

গুলশানে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের দ্বিতীয় শাখার উদ্বোধন

৬/২৮/২০১৩ ০১:১৩:০০ AM |

রাজধানীর গুলশান-১ সিলভার টাওয়ারে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ব্যাংকের চেয়ারম্যান প্রকৌশলী ফরাসত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখার উদ্বোধন করেন।

প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে এ বেসরকারি কমার্শিয়াল ব্যাংক। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও দেওয়ান মুজিবুর রহমানসহ উদ্যোক্তা, পরিচালক, ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিবর্গ। 

শাখা উদ্বোধন শেষে ব্যাংকের চেয়ারম্যান প্রকৌশলী ফরাসত আলী সাংবাদিকদের বলেন, ‘‘গ্রিন ব্যাংকিংয়ে দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে আকৃষ্ট করা ‌এ ব্যাংকের অন্যতম প্রধান লক্ষ্য।”
Read more…

রূপালী লাইফের পর্ষদ সভা ৩০ জুন

৬/২৮/২০১৩ ০১:১০:০০ AM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুন ।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এ তথ্য জানিয়েছে।
 
জানা যায়, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ সভা ৩০ জুন বিকেল সাড়ে ৩টায় কোম্পানির অফিস কক্ষে অনুষ্ঠিত হবে।
 
সভায় ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন বিবেচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
Read more…

প্যারামাউন্ট টেক্সটাইলের আইপিও অনুমোদন

৬/২৮/২০১৩ ০১:০৩:০০ AM |

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডকে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমতি দিয়েছে। 

বৃহস্পতিবার কমিশনের ৪৮৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্যারামাউন্ট টেক্সটাইল ১৮ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি ২৮ টাকা মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ৮৪ কোটি টাকা উত্তোলন করবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইপিওর মাধ্যমে উত্তোলিত টাকা প্রতিষ্ঠানটির মেয়াদী ঋণ পরিশোধের কাজে লাগানো হবে। প্যারামাউন্ট টেক্সটাইলের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।
Read more…

জিপি আইটি কিনে নিচ্ছে এক্সেনসার হোল্ডিং

৬/২৮/২০১৩ ১২:৫৬:০০ AM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান জিপি আইটি ক্রয় করছে যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সেনসার হোল্ডিং। তবে এক্সেনসার হোল্ডিং প্রথম পর্যায়ে জিপি আইটি’র মাত্র ৫১ ভাগ শেয়ার কিনছে। পর্যায়ক্রমে বাকি শেয়ারও গ্রামীণ ফোন কোম্পানি বিক্রি করে দেবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। শেয়ার বিক্রির ব্যাপারে এক্সেনসার ও গ্রামীণফোনের মধ্যে সমঝোতা হয়েছে। তবে এক্সেনসার হোল্ডিং নিজ নামে অথবা তার কোনো সহযোগী প্রতিষ্ঠানের নামে এ শেয়ার কিনবে তা এখনো চূড়ান্ত করেনি।  

অন্যদিকে কত দামে কোম্পানিটি এ শেয়ার বিক্রি করছে তা জানায়নি গ্রামীণফোন কর্তৃপক্ষ।  তবে শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষেই কেবল শেয়ার বিক্রির এ প্রস্তাব কার্যকর হবে।
শেয়ারহোল্ডারদের মতামত জানতে গ্রামীণফোন আগামী ১ আগস্ট বেলা সাড়ে ১০টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার-২, ব্লক-সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আবাসিক এলাকায় বিশেষ বার্ষিক সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ জুলাই।
Read more…

গ্রামীণ ব্যাংককে নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে আনা হবে

৬/২৮/২০১৩ ১২:৫১:০০ AM |

গ্রামীণ ব্যাংককে নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক কিংবা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি’র (এমআরএ) অধীনে গ্রামীণ ব্যাংককে তার কার্যক্রম পরিচালনা করতে হবে। গ্রামীণ ব্যাংককে অবশ্যই একটি নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে নিয়ে আসা হবে।” তিনি আরও বলেন,“শুরু থেকেই গ্রামীণ ব্যাংকের কোনো নিয়ন্ত্রক সংস্থা (রেগুলেটরি বডি) নেই। তারা বাংলাদেশ ব্যাংকের অধীনে নয়, আবার এমআরএ’র অধীনেও নয়।”

তিনি বলেন, “কমিশনকে আমি ডাকি নাই, তারাই আমার কাছে পরামর্শের জন্য এসেছিল। কিন্তু আমি তাদের বলেছি, সরকারের লোক হিসেবে আমি তো কোনো পরামর্শ দিতে পারি না। আমি শুধু সিদ্ধান্ত নেব। কমিশনের জন্য যে ‘টার্মস অব রেফারেন্স’ তৈরি করে দেয়া হয়েছে সেটাই তাদের কাজ করার জন্য যথেষ্ট।” 

এ সময় ড. ইউনূসকে রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “আমি তাদের বলেছি, তোমরা বৈঠক করতে চাও করো, সেটা তোমাদের বিষয়। তাদের সেই বৈঠকে ইউনূস সাহেবকেও আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেখানে এটাও বলা হয়েছে যে, এটা কমিশনের প্রস্তাব। কিন্তু এটা নিয়ে ড. ইউনূসের সংবাদ সম্মেলন করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তিনি আসলে রাজনীতিবিদ। তাই তিনি এসব করছেন।”  

‘গ্রামীণ ব্যাংক খতিয়ে দেখতে গঠন করা কমিশন এখন গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড নিয়ে কথা বলছে’ সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে অর্থমন্ত্রী বলেন, “গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ছাড়াও গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রক কাঠামো কেমন হওয়া উচিত সে বিষয়ে সুপারিশ করার জন্য কমিশনের টামর্স অব রেফারেন্সে বলা হয়েছে। কমিশন গ্রামীণ ব্যাংকের বর্তমান অবস্থার ওপর প্রতিবেদন তৈরি করেছে। আমরা এটা নিয়ে কাজ করছি।”  

কমিশন গ্রামীণ ব্যাংকের ৫১ শতাংশ শেয়ার সরকারের কাছে হস্তান্তরের সুপারিশ করেছে’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “না, তারা এটা সরকারকে দিতে বলছে না, তারা এটা বলতে পারে না।”  

অর্থমন্ত্রী এ সময় আরও জানান কমিশন গ্রামীণ ফোনের শেয়ার ফিরিয়ে আনার উপায় খুঁজছে। এ বিষয়ে বলতে গিয়ে মন্ত্রী বলেন, “গ্রামীণ টেলিকম একটি অলাভজনক প্রতিষ্ঠান। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ড. ইউনূস এটা গড়ে তোলেন। কমিশন প্রাথমিকভাবে যা পেয়েছে সেটা হচ্ছে, চুক্তি ছিল গ্রামীণ টেলিকমের ৫১ শতাংশ শেয়ারে জাতীয় অংশগ্রহণ (ন্যাশনাল পার্টিসিপেশন) থাকবে। বাকি ৪৯ শতাংশ অন্যদের। কিন্তু গ্রামীণ টেলিকম তাদের শেয়ার নেয়নি। সেটা নিয়েছে টেলিনর। কিন্তু এখন তো এই শেয়ারের ৫১ শতাংশ পাওয়া যাবে না, কারণ এর ১০ শতাংশ শেয়ার তারা বাজারে ছেড়ে দিয়েছে। এখন গ্রামীণ ফোনের কত শতাংশ শেয়ার সরকার পাবে সেটা নির্ধারণ করবে কমিশন। কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।” 

তিনি আরো বলেন,“গ্রামীণ ফোন যে শেয়ারটি ক্রয় করেছে সেটা বাংলাদেশি কোম্পানির শেয়ার। যদিও গ্রামীণ ফোন দাবি করছে যে, তারা নিয়ম-কানুন মেনেই এ শেয়ার ক্রয় করেছে। কিন্তু এখন এই শেয়ারগুলো কি ভাবে ফিরিয়ে আনা যায় সেই উপায় খুঁজছে কমিশন।”
Read more…

জেসিআইএলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

৬/২৮/২০১৩ ১২:৪৬:০০ AM |

জনতা ব্যাংক লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারী প্রতিষ্ঠান জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (জেসিআইএল) তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার জনতা ব্যাংক লিমিটেডের বোর্ড রুমে এ সভাটি অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ড. আর এম দেবনাথ। সভায় ২০১২ সালের কোম্পানির সার্বিক কর্মকান্ড সম্পর্কে শেয়ারহোল্ডারগণ আলোচনা করেন। মার্চেন্ট ব্যাংক হিসাবে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (জেসিআইএল) ইস্যু ব্যবস্থাপনা, আন্ডার রাইটিং ও পোর্টফোলিও ব্যবস্থাপনায় পুঁজি বাজারে সক্রিয় অংশগ্রহণে ইতিমধ্যে সাফল্যের প্রমাণ রেখেছে। 

সভায় শেয়ারহোল্ডারগণ কোম্পানির ২০১২ সালের হিসাব বিবরণী অনুমোদন করেন। কোম্পানির মোট আয় এবং অপারেটিং মুনাফা পূর্বের বছরের তুলনায় যথাক্রমে ৫৫ শতাংশ এবং ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অবসরপ্রাপ্ত পরিচালকবৃন্দ বার্ষিক সাধারণ সভায় ঐক্যমতের ভিত্তিতে পুনঃনির্বাচিত হন।

শেয়ারহোল্ডারগণ  আশা প্রকাশ করেন, ২০১৩ সালেও জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পুঁজিবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চেয়ারম্যান কোম্পানির সার্বিক কর্মকান্ডে জেসিআইএলের বোর্ড এবং হোল্ডিং কোম্পানির পরিচালকবৃন্দের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

বার্ষিক সাধারণ সভায় হোল্ডিং কোম্পানি, জনতা ব্যাংক লিমিটেডের প্রতিনিধিসহ পরিচালক পর্ষদের সদস্য ও শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন। 
Read more…

আগামী সপ্তাহেই নতুন বীমা কোম্পানির অনুমোদন

৬/২৮/২০১৩ ১২:৪৩:০০ AM |

নতুন বীমা কোম্পানির অনুমোদন দেয়া হচ্ছে আগামী সপ্তাহে। জীবন ও সাধারণ বীমা মিলিয়ে নতুন করে ৯ থেকে ১২টির মতো বীমা কোম্পানির অনুমোদন দেয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, নতুন বীমা কোম্পানির অনুমোদন দিতে বাছাই প্রক্রিয়া প্রায় শেষ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । বাছাই প্রক্রিয়ায় ৬৬টির মতো প্রস্তাবিত বীমা কোম্পানির আবেদনগত ত্রুটি ধরা পড়েছে। আবেদনের সব শর্ত মেনে ত্রুটিমুক্তভাবে আবেদন করতে পেরেছে ১১টি কোম্পানি। ত্রুটিমুক্ত আবেদন করা সবকটি কোম্পানিই অনুমোদন পেতে পারে। এর মধ্যে রয়েছে ৯টি জীবন বীমা ও ২টি সাধারণ বীমা কোম্পানি।

এছাড়া রাজনৈতিক বিবেচনায় আরও এক বা একাধিক নতুন বীমা কোম্পানি অনুমোদন পেতে পারে। প্রকৃতপক্ষে নতুন করে কতটি বীমা কোম্পানি অনুমোদন পাবে এ বিষয় প্রধানমন্ত্রীর মতামতের উপরেই নির্ভর করছে । এদিকে অনুমোদন পেতে আবেদন করা বেশকটি বীমা কোম্পানি অনুমোদনের আগেই দেশের বিভিন্ন স্থানে কর্মী সংগ্রহ ও গ্রাহক ধরতে ধরনা দিচ্ছে।

এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরলমনা গ্রাহকদের বলা হচ্ছে- নতুন করে সরকার ১১টি বীমা কোম্পানি অনুমোদন দিয়েছে। তারা তার মধ্যে রয়েছে।  বলা হচ্ছে অনুমোদন পাওয়া কোম্পানিগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর অত্মীয়-স্বজন, মন্ত্রী ও দেশের বিশিষ্ট ব্যবসায়ীরা জড়িত রয়েছেন। এরমধ্যে একটি কোম্পানি অর্থমন্ত্রীর বাল্যবন্ধুর বলেও প্রচারণা চালানো হচ্ছে।

এসব কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শাপলা লাইফ ইন্স্যুরেন্স, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স, একতা লাইফ ইন্স্যুরেন্স, গ্রামীণ লাইফ ইন্স্যুরেন্স, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, এনআরবি লাইফ ইন্স্যুরেন্স, তাইও সামিট লাইফ ইন্স্যুরেন্স,  শাহজালাল লাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স লাইফ ইন্স্যুরেন্স, ও এলআইসি ইন্ডিয়া।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ বাংলানিউজকে বলেন, ‘নতুন করে কয়টি বীমা কোম্পানির অনুমোদন দেয়া হবে তা এখনো চুড়ান্ত হয়নি।’

তিনি বলেন, ‘আমরা নতুন বীমা কোম্পানির অনুমোদন দিতে বাছাই প্রক্রিয়া প্রায় শেষ করেছি। যেসব কোম্পানি অনুমোদন পেতে আবেদন করেছে শুনানীতে ডেকে তাদের বক্তব্য নিয়েছি। আশা করি আগামী সপ্তাহেই নতুন করে কয়টি বীমা কোম্পানির অনুমোদন দেয়া হবে তা চূড়ান্ত করে ঘোষণা দেয়া হবে।’

আইডিআরএ সদস্য ফজলুল করিম বাংলানিউজকে বলেন, ‘নতুন বীমা কোম্পানির অনুমোদনের বাছাই প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। আমরা আশা করছি আগামী সপ্তাহেই নতুন করে অনুমোদন পাওয়া কোম্পানিগুলোর নাম ঘোষণা করা হবে।’
Read more…

আরএফএলের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

৬/২৮/২০১৩ ১২:৩৫:০০ AM |

রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) ২০১২ সালে তাদের শেয়ার হোল্ডারদের জন্য ২১ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। 


বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার কমপ্লেক্সে অনুষ্ঠিত কোম্পানির ৩৩তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।



কোম্পানির চেয়ারম্যান লে. কর্নেল মাহতাব উদ্দিন আহমেদ (অব.), ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, নির্বাহী পরিচালক রথীন্দ্র নাথ পাল, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আতিয়ুর রাসুল, পরিচালক (স্বতন্ত্র) এম এ মান্নান ও কোম্পানি সচিব উজমা চৌধুরীসহ সভায় বিপুল সংখ্যক শেয়ার হোল্ডাররা সভায় উপস্থিত ছিলেন।



সভায় বিনিয়োগকারীরা বিগত বছরগুলোতে কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কোম্পানির ব্যবসা পরিচালনায় উন্নয়নের জন্য মূল্যবান মতামত রাখেন। বিনিয়োগকারীরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তাদের পূর্ণ আস্থা ব্যক্ত করেন।



সভায় জানানো হয়, আলোচ্য বছরের বাজারে কঠিন প্রতিযোগিতা সত্ত্বেও কোম্পানির করপূর্ব মুনাফা ২০১২ সালে ৩৬.৯৯ মিলিয়ন টাকা অর্জিত হয়েছে, মোট বিক্রয় ৭৫৪.০৫ মিলিয়ন টাকায় উন্নীত হয়েছে এবং মোট রফতানি হয়েছে ২.৯৭ মিলিয়ন টাকা ।
Read more…

ওটিসির ২টিসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

৬/২৮/২০১৩ ১২:৩১:০০ AM |
সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সময়মতো দাখিলে ব্যর্থতার জন্য ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের ২টিসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)বৃহস্পতিবার কমিশনের ৪৮৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে


জানা গেছে, ৩০ জুন ২০১১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতার জন্য ওটিসির রাসপিট ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন লিমিটেডের (ইস্যুয়ার) ব্যবস্থাপনা পরিচালক ও প্রত্যেক পরিচালককে ১ লাখ টাকা করে এবং ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতার জন্য কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রত্যেক পরিচালককে ১ লাখ টাকা করে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি 


এছাড়া ৩১ ডিসেম্বর ২০১১ অর্ধ বার্ষিকের আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতার জন্য ঢাকা ফিসারিজ লিমিটেডের (ইস্যুয়ার) ব্যবস্থাপনা পরিচালক ও প্রত্যেক পরিচালককে ১ লাখ টাকা করে এবং ৩০ জুন ২০১১, ৩১ জানুয়ারি ২০১২ ও ২৯ ফেব্রুয়ারি ২০১২ তারিখে একীভূত গ্রাহক হিসাবে পরিশোধযোগ্য গ্রাহকদের পর্যাপ্ত তহবিল প্রদানে ব্যর্থতার জন্য এবং স্টক এক্সচেঞ্জে দাখিলকৃত বর্ণিত সময়ে নেট ক্যাপিটাল ব্যালেন্স এ অসামঞ্জস্যতা পরিলক্ষিত হওয়ায় সালতা ক্যাপিটালকে ৫ লাখ টাক জরিমানার সিদ্ধান্ত গৃহীত হয়েছে
Read more…

স্টক এক্সচেঞ্জের নির্বাচনে প্রার্থীদের সম্মতিপত্র লাগবে না

৬/২৮/২০১৩ ১২:২৮:০০ AM |
স্টক এক্সচেঞ্জের পরিচালক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এখন থেকে আর ছাড়পত্র বা অনাপত্তিপত্র গ্রহণের জন্য প্রাথমিক সম্মতিপত্র (লেটার অব ইনটেন্ট) নিতে হবে নাএ সংক্রান্ত বাধ্যবাধকতা বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)বৃহস্পতিবার বিএসইসির ৪৮৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়

বিএসইসির দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় 


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নমিনেশন দাখিলের আগে বিএসইসির ছাড়পত্র বা অনাপত্তিপত্র গ্রহণের জন্য প্রাথমিক সম্মতিপত্র (লেটার অব ইনটেন্ট) নেয়ার বাধ্যবাধকতা বাতিল করা হয়েছেএ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানটির ক্যাপিটাল মার্কেট রেগুলেটরি রিফর্মস অ্যান্ড কমপ্লায়েন্স (সিএমআরআর) বিভাগকে দায়িত্ব দেয়া হয়েছেশিগগিরই এ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হবে
Read more…

Central Pharma IPO Result

৬/২৭/২০১৩ ০৪:৩০:০০ PM |
Read more…

ADS