আইসিবি মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

৭/৩০/২০১৩ ০১:৫১:০০ AM |

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অধীনে আটটি মিউচ্যুয়াল ফান্ড লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়। আজ সোমবার আইসিবির সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানটির পর্ষদ সভায় লভ্যাংশ অনুমোদন করা হয়। 

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো: ফায়েকুজ্জামান লভ্যাংশ ঘোষণার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। 

আইসিবির মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রথম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৭০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর আগের বছরে এ ফান্ড লভ্যাংশ দিয়েছিল ৬০০ শতাংশ নগদ। 

এছাড়া দ্বিতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৩৭৫ শতাংশ নগদ আগের বছর ৩০০ শতাংশ নগদ , তৃতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ২৪০ শতাংশ নগদ আগের বছর ২০০ শতাংশ, চতুর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ২৪০ শতাংশ নগদ আগের বছর ১৮৫ শতাংশ নগদ , পঞ্চম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ২০০ শতাংশ নগদ আগের বছর ১৭০ শতাংশ নগদ , ষষ্ঠ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ১০৫ শতাংশ নগদ আগের বছর দিয়েছিল ১০০ শতাংশ নগদ , সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ১২০ শতাংশ নগদ আগের বছর দিয়েছিল ১১০ শতাংশ নগদ এবং অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ১১০ শতাংশ নগদ আগের বছর দিয়েছিল ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। 
Read more…

আইসিবি’র ৮ ফান্ডের বোর্ড সভা ২৯ জুলাই

৭/২৩/২০১৩ ০২:২৯:০০ AM |

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালিত ৮টি মিউচ্যুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা অনুষ্ঠিত হবে ২৯ জুলাই। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২৯ জুলাই বিকেল ৩টায় আইসিবির প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম মিউচ্যুয়াল ফান্ডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। 

মিউচ্যুয়াল ফান্ডগুলোর বোর্ড সভায় ৩০ জুন, ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
Read more…

পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড আনছে বিডি ফিন্যান্স

৭/২৩/২০১৩ ০২:২৫:০০ AM |

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বিডি ফিন্যান্স দুইশ কোটি টাকার মিউচ্যুয়াল ফান্ড আনছে। এর নাম হবে ‘ভ্যানগার্ড এমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান’।

সোমবার দুপুরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) অডিটোরিয়ামে এ বিষয়ে বিডি ফিন্যান্স ও ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টের মধ্যে এবং বিডি ফিন্যান্স ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে দুটি চুক্তি সই হয়।

বিডি ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মফিজউদ্দিন সরকার, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াকার আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা একে আজিজুল হক চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইতোমধ্যে এ মিউচ্যুয়াল ফান্ডের অনুমোদন দিয়েছে। এ ফান্ডের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও কাস্টোডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

আরো জানানো হয়, দুইশ কোটি টাকার এ ফান্ডের ২০ কোটি টাকা প্রদান করছে স্পন্সর প্রতিষ্ঠান বিডি ফিন্যান্স। প্রি-আইপিও থেকে সংগ্রহ করা হবে একশ কোটি টাকা এবং অবশিষ্ট ৮০ কোটি টাকা আইপিও’র মাধ্যমে সংগ্রহ করা হবে ক্ষুদ্র, বিদ্যমান মিউচ্যুয়াল ফান্ড ও অনাবাসী বাংলাদেশিদের কাছ থেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বিডি ফিন্যান্সের চেয়ারম্যান মনোয়ার হোসেন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ।
Read more…

এলায়েন্স এস এন্ড শরীয়াহ ইনডেক্স ফান্ড খসড়া প্রসপেক্টাস অনুমোদন

৭/১০/২০১৩ ০১:৩৪:০০ AM |
এ্যালায়েন্স এস অ্যান্ড শরীয়াহ ইনডেক্স ফান্ড নামক একটি বে মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গবার বিএসইসি’র ৪৮৫ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য মতে, এই মিউচ্যুয়াল ফান্ডের আকার ১০ কোটি টাকা এবং এর ইউনিট সংখ্যা ১ কোটি। প্রতিটি ইউনিটের ফেস ভ্যালু ১০ টাকা। উদ্যোক্তদের চাঁদার অংশ হচ্ছে ১ কোটি টাকা এবং বিনিয়োগকারীদের জন্য ৯ কোটি টাকার ইউনিট বরাদ্দ রাখা হয়েছে।


মিউচ্যুয়াল ফান্ডটির স্পন্সর এবং সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এলায়েন্স ক্যাপিটাল এ্যাসেট ম্যানেটমেনন্ট লি: এবং কাস্টডিয়ান হিসেবে আছে ব্র্যাক ব্যাংক লি:।  উল্লিখিত বে মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডটি কাগুজে ইউনিটের মাধ্যমে লেনদেন হচ্ছে।
Read more…

রূপালী লাইফ ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডকে বে-মেয়াদীতে রূপান্তরের সিদ্ধান্ত

৭/১০/২০১৩ ০১:২৬:০০ AM |
নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি) রূপালী লাইফ ইন্স্যুরেন্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডকে মেয়াদী থেকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসির ৪৮৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো.সাইফুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে মেয়াদী থেকে এ ফান্ডকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তর করা হচ্ছে। এজন্য মিউচ্যুয়াল ফান্ডটির আকার হবে ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তাদের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ থাকবে। 

একই সভায় পেনিনসুলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের আবেদনের পেক্ষিতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হিসাবে প্রাথমিকভাবে লেটার অব ইনটেন্ট ইস্যু করার সিদ্ধান্ত গৃহীত হয়।
Read more…

১২৫০ কোটি টাকার মিউচ্যুয়াল ফান্ড হবে- গভর্নর

৭/০৮/২০১৩ ১১:৫৫:০০ PM |
ড. আতিউর রহমান
শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আইসিবি’র ট্রাস্টি ব্যবস্থাপনায় ১২৫০ কোটি টাকারমিউচ্যুয়াল ফান্ড গঠন হচ্ছে। পুঁজিবাজারের পাশাপাশি শিল্পে বিনিয়োগ ও মুদ্রা বাজার উন্নয়নে ফান্ডটির কার্যক্রম চলবে।

সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর রূপসী বাংলা হোটেলে প্রবাসী বিনিয়োগ মিউচ্যুয়াল ফান্ড গঠনের জন্যে রোড-শো ও উদ্যোক্তা নির্বাচন সভায় এক লিখিত বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান এ কথা বলেন।

মিউচ্যুয়াল ফান্ড গঠনে উদ্যোক্তা হিসেবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিধিবদ্ধ কর্পোরেশন, রেজিস্ট্রিকৃত ট্রাস্টি ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ড, পাবলিক লিমিটেড কোম্পানী, বীমা কোম্পানী এবং বৈদেশিক ফান্ড অংশগ্রহণ করতে পারবে। এটি হবে একটি ওপেন-এন্ডেড ফান্ড। যোগ করেন গভর্নর।


তিনি বলেন,মিউচ্যুয়াল ফান্ডে প্রাথমিক তহবিলের ৫০০ কোটি টাকার মধ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠানের কাছ থেকে ২০০ কোটি টাকা এবং ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে ৩০০ কোটি টাকা সংগ্রহ করা হবে। এর ৫০ শতাংশ তহবিল তালিকাভুক্ত সিকিউরিটিজে, ২০ শতাংশ শিল্প প্রতিষ্ঠানে এবং ৩০ শতাংশ মুদ্রা বাজারে বিনিয়োগ করা হবে। সেদিক থেকে এর বিনিয়োগ ঝুঁকিমুক্ত থাকবে বলে আশা করা যায়।

এছাড়া গভর্নর তাঁর লিখিত বক্তব্যে বলেন, তালিকাভুক্তমিউচ্যুয়াল ফান্ডগুলোর বর্তমান সম্পদ মূল্য ৮৩ বিলিয়ন কোটি টাকা এবং বাজার মূলধন ২৫৮৮ বিলিয়ন টাকা বলে উল্লেখ্য করেন।

তিনি বলেন, বর্তমানে দেশে ৪৯টিমিউচ্যুয়াল ফান্ড রয়েছে যাদের মধ্যে ৭টি ওপেন-এন্ডেড এবং ৪২টি ক্লোজ এন্ডেড মিউচ্যুয়াল ফান্ড। তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর বর্তমান সম্পদ মূল্য হচ্ছে ৮৩ বিলিয়ন কোটি টাকা এবং বাজার মূলধন ২৫৮৮ বিলিয়ন টাকা। ভিন্ন ভিন্নভাবে বিনিয়োগের উদ্দেশ্যে মিউচুয়াল ফান্ডগুলো বিভি ন্ন ধরণের পরিকল্পনা নিয়ে বাজারে আসে। সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহের আগে মিউচুয়াল ফান্ডকে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কোম্পানী (বিএসইসি)-এর কাছে তালিকাভুক্ত হতে হয়। বিএসইসি বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও পুঁজিবাজারকে উন্নত ও নিয়ন্ত্রণ করে থাকে।

তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্যে মিউচুয়াল ফান্ড বেশ ভালো একটি উপায়।মিউচ্যুয়াল ফান্ড হল এমন একটি ব্যবস্থা যাতে বিনিয়োগকারীদের ইউনিট বরাদ্দ করে তাদের পুঁজি একত্র করা হয় এবং প্রস্তাবপত্রে ঘোষিত নীতিমালা অনুযায়ী সেই তহবিল সিকিউরিটিজ বা শেয়ারে খাটানো হয়। মিউচুয়াল ফান্ড ট্রাস্টি ব্যবস্থার মাধ্যমে গঠিত হয় তার মধ্যে থাকে পৃষ্ঠপোষক, ট্রাস্টি, সম্পদ পরিচালনা কোম্পানী ও তত্ত্বাবধায়ক। ট্রাস্টি তৈরি হয় এক বা একাধিক পৃষ্ঠপোষক দ্বারা, যারা কোনো কোম্পানীর উদ্যোক্তা। বিএসইসি অনুমোদিত সম্পদ পরিচালনা কোম্পানী মিউচুয়াল ফান্ড রক্ষণাবেক্ষণ করে। বিএসইসি’র কাছে তালিকাভুক্ত তত্ত্বাবধায়করা বিভিন্ন পরিকল্পনাধীন শেয়ার নিজেদের কাছে জমা রাখে। সম্পদ পরিচালনা কোম্পানীকে পরিচালনা করা ও দেখভাল করার সাধারণ ক্ষমতা পৃষ্ঠপোষকের ওপর ন্যস্ত থাকে।

Read more…

সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ডের লেনদেন শুরু বুধবার

৬/১২/২০১৩ ১১:১৩:০০ AM |
আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ডের লেনদেন আগামীকাল ১২ই জুন ২০১৩ বুধবার শুরু হবে। কোম্পানিটির লেনদেন "এ" ক্যাটাগরি তে হবে।

মিউচুয়াল ফান্ডের ট্রেডিং কোড হচ্ছে "ICBSONALI1" এবং ডিএসই কোম্পানি কোড # ১২১৯৩
Read more…

মিউচ্যুয়াল ফান্ডের উপর কর রেয়াত সুবিধা থাকতে পারে

৬/০১/২০১৩ ০২:২০:০০ PM |

বাজেটে মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগের উপর কর রেয়াত সুবিধা থাকতে পারে। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করলে লাভের উপর কর রেয়াত সুবিধার ঘোষণা থাকতে পারে বাজেটে। এমন খবরে গত কয়েকদিন ধরে মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বাড়ছে।

বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলে লাভের উপর ১০ শতাংশ হারে কর দিতে হয়। এক্ষেত্রে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগ করলে লাভের উপর একই হারে কর দিতে হতো। আসন্ন বাজেটে মিউচ্যুয়াল ফান্ডের উপর কর রেয়াত সুবিধা ঘোষণা করা হলে মিউচ্যুয়াল ফান্ডে লাভের উপর কোন কর দিতে হবে না। 

সূত্রটি জানায়, মিউচ্যুয়াল ফান্ড খাতে চাঙ্গাভাব ফিরিয়ে আনার লক্ষ্যেই সরকার বাজেটে মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগের উপর কর রেয়াত সুবিধা ঘোষণা করতে পারে। এরফলে মিউচ্যুয়াল ফান্ডের দর বাড়বে এবং এখাতে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগে এগিয়ে আসবে। এতে বাজারে অধিক সংখ্যক মিউচ্যুয়াল ফান্ডের যোগান আসবে। আর মিউচ্যুয়াল ফান্ডের যোগান বাড়লে তালিকাভুক্ত কোম্পানির কম পিই’র শেয়ারের অবস্থান আরো ভালো হবে। কারণ মিউচ্যুয়াল ফান্ডের অর্থ সব সময় কম পিই’র শেয়ারে বিনিয়োগ করা হয়। এতে কম পিই’র ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ইন্সুরেন্সখাতের কোম্পানিগুলোর শেয়ারের চাহিদা তৈরী হবে।
Read more…

ADS