লভ্যাংশ না দিয়েও সর্বোচ্চ দরে বঙ্গজ

১১/২৬/২০১৭ ১১:৪৩:০০ PM |
স্টাফ রিপোর্টারঃ বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ না দিয়েও আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের বঙ্গজ লিমিটেডের। বাজারে লেনদেনের শুরুতে দর কিছুটা কমলেও বেলা বাড়ার সাথে সাথে শেয়ারটির দর বাড়তে থাকে, এক পর্যায়ে শেয়ারটির দাম ১৪০.০০ টাকায় উঠে যায়। যা গতকাল থেকে ১৩.৭৩% বেশি। দিন শেষে শেয়ারটির দর ১৩৬.৪০ টাকায় শেষ হয়।
Read more…

এপেক্স স্পিনিং এবং এপেক্স ফুড এর ডিভিডেন্ড ওয়ারেন্ট বিতরন শুরু

১০/০৯/২০১৩ ১০:৫৬:০০ PM |

পুঁজিবাজারের তালিকাভুক্ত এপেক্স ফুড ও এপেক্স স্পিনিং কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য যে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে তার ওয়ারেন্ট বুধবার থেকে বিতরণ শুরু হয়েছ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়। 

জানা যায়, এ দুই কোম্পানির নগদ ডিভিডেন্ট ওয়ারেন্ট শেয়ারহোল্ডাররা ৯ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত অফিস সময়ে সংগ্রহ করতে পারবে। শেয়ারহোল্ডারদের রাজধানীর গুলশানে কোম্পানির রেজিস্ট্রার্ড অফিস, ৯৯ গুলশান এভিনিউ, রূপায়ন গোল্ডেন এজ (৫ম ও ৬ষ্ঠ ফ্লোর) থেকে এ ডিভিডেন্ট ওয়ারেন্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এপেক্স ফুড: এ কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ দশমিক ৫৪ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯০ দশমিক ৮১ টাকা।
এপেক্স স্পিনিং: এ কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ দশমিক ০১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৩২ টাকা।
Read more…

ফাইন ফুডসের বোর্ড সভা বৃহস্পতিবার

১০/০৯/২০১৩ ১০:২৬:০০ PM |

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ফাইন ফুডস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামীকাল ১০ অক্টোবর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, এ দিন প্রতিষ্ঠানটি বোর্ড সভা বিকাল ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিলো।


খাদ্য ও আনুষঙ্গিক খাতের এ প্রতিষ্ঠানটির ২০০২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ১ শত কোটি এবং ১২ কোটি ৮০ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট ১২৭৮৪৪০৫টি শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে ৯.৩৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১.৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৮৯.৩৪ শতাংশ শেয়ার।
Read more…

ADS