কাল থেকে স্পট মার্কেটে লেনদেন হবে ওরিয়ন গ্রুপের দুই কোম্পানির

১১/২৬/২০১৭ ১১:৫৯:০০ PM |
স্টাফ রিপোর্টারঃ পুঁজি বাজারে তালিকাভুক্ত ওরিয়ন গ্রুপের দুই কোম্পানির কাল থেকে দুইদিন স্পট মার্কেটে লেনদেন হবে। ডিএসই সূত্রে জানা গেছে, আগামী ২৯ শে নভেম্বর ওরিয়ন ইনফিউশন এবং ওরিয়ন ফার্মার এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট।  


ওরিয়ন ইনফিউশন ৩০শে জুন, ২০১৭ সমাপ্ত অর্থ বছরে  বিনিয়োগকারীদের জন্য ১৪% নগদ লভ্যাংশ ঘোষণাদিয়েছে। অন্যদিকে ওরিয়ন ফার্মা ৩০শে জুন, ২০১৭ সমাপ্ত অর্থ বছরে  বিনিয়োগকারীদের জন্য ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে।
Read more…

লভ্যাংশ না দিয়েও সর্বোচ্চ দরে বঙ্গজ

১১/২৬/২০১৭ ১১:৪৩:০০ PM |
স্টাফ রিপোর্টারঃ বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ না দিয়েও আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের বঙ্গজ লিমিটেডের। বাজারে লেনদেনের শুরুতে দর কিছুটা কমলেও বেলা বাড়ার সাথে সাথে শেয়ারটির দর বাড়তে থাকে, এক পর্যায়ে শেয়ারটির দাম ১৪০.০০ টাকায় উঠে যায়। যা গতকাল থেকে ১৩.৭৩% বেশি। দিন শেষে শেয়ারটির দর ১৩৬.৪০ টাকায় শেষ হয়।
Read more…

টানা দর বৃদ্ধি পাচ্ছে আইসিবি ইসলামিক ব্যাংকের

১১/২৬/২০১৭ ১১:৩১:০০ PM |
স্টাফ রিপোর্টারঃ টানা দর বৃদ্ধি পাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংকের। গত সাত কার্যদিবসে শেয়ারটির দর ২.৯০ টাকা বা ৫৫.৭৭% বৃদ্ধি পেয়েছে। ১৫ই নভেম্বর ২০১৭ তারিখে শেয়ারটির সর্বশেষ দর ছিল ৫.২০ টাকা। যা আজ (২৬.১১.২০১৭) দিন শেষে ৮.১০ টাকায় উন্নিত হয়েছে। আজ দিন শেষে শেয়ারটির কোন বিক্রেতা ছিল না।  তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ০.৪২ টাকা।
Read more…

শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছে আরএসআরএম এর উদ্যোক্তা

১১/২৬/২০১৭ ০৯:০০:০০ PM |
স্টাফ রিপোর্টারঃ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন পুঁজি বাজারে তালিকাভুক্ত প্রকোশল খাতের আরএসআরএম স্টিল লিমিটেডের উদ্যোক্তা পরিচালক জনাব মাকসুদুর রহমান। তিনি ২০ লক্ষ শেয়ার তার মেয়ে জনাবা মদিনা তুন নাহার কে উপহার হিসেবে দিয়েছেন। উল্লেখ্য যে, গত ২৩.১১.২০১৭ তারিখে জনাব মাকসুদুর রহমান এই শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন।
Read more…

বঙ্গজের নো ডিভিডেন্ড ঘোষণা

১১/২৫/২০১৭ ১০:৩৭:০০ PM |
স্টাফ রিপোর্টারঃ বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের বঙ্গজ লিমিটেড। জানা গেছে, ৩০ জুন ২০১৭, সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থ বছর শেষে শেয়ার প্রতি কোম্পানির লোকসান হয়েছে ০.৬২ টাকা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য(এনএভি) দাঁড়িয়েছে ২২.১৩ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০শে ডিসেম্বর, ২০১৭ তারিখ ১১:০০টায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ই ডিসেম্বর ২০১৭ তারিখে।
Read more…

নো ডিভিডেন্ড ঘোষণা করেছে তাল্লু স্পিনিং

১১/২৫/২০১৭ ১০:১০:০০ PM |
স্টাফ রিপোর্টারঃ বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের তাল্লু স্পিনিং। জানা গেছে, ৩০ জুন ২০১৭, সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থ বছর শেষে শেয়ার প্রতি কোম্পানির লোকসান হয়েছে ১.১২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩.১০ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০শে ডিসেম্বর, ২০১৭ তারিখ ১২:১৫টায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ই ডিসেম্বর ২০১৭ তারিখে।
Read more…

নো ডিভিডেন্ড ঘোষণা করেছে মিথুন নিটিং

১১/২৫/২০১৭ ০৯:৪২:০০ PM |
স্টাফ রিপোর্টারঃ বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের মিথুন নিটিং। জানা গেছে, ৩০ জুন ২০১৭, সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থ বছর শেষে শেয়ার প্রতি কোম্পানির লোকসান হয়েছে ১.৮৪ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১.৯৯ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০শে ডিসেম্বর, ২০১৭ তারিখ ১১:৪৫টায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ই ডিসেম্বর ২০১৭ তারিখে।
Read more…

রিজেন্ট টেক্সটাইল মিলস লিঃ ক্রেডিট রেটিং প্রকাশ করেছে।

১১/২৫/২০১৭ ১২:৩৭:০০ AM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের রিজেন্ট টেক্সটাইল মিলস লিঃ ক্রেডিট রেটিং রিপোর্ট প্রকাশ করেছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (CRISL) এই রেটিং সম্পন্ন করেছে। তাতে রিজেন্ট টেক্সটাইল মিলস লিঃ এর দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি – ৩’। ৩০শে জুন ২০১৭
পর্যন্ত নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী, ৩০ সেপ্টেম্বর ২০১৭ এর অ-নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক পরিমাণগত এবং পাশাপাশি গুণগত তথ্য বিবেচনায় কোম্পানির অবস্থা স্থিতিশীল প্রতীয়মান হয়েছে।
Read more…

ডিভিডেন্ড সংক্রান্ত বোর্ড সভা করবে সিএমসি কামাল

১১/২২/২০১৭ ০৯:০০:০০ PM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের সিএমসি কামাল এর পরিচালনা পরিষদের বোর্ড সভা আগামী ২৬ নভেম্বর ২০১৭ তারিখে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ওই দিন বিকাল ৪টায় প্রতিষ্ঠানটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০শে জুন ২০১৭ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
Read more…

IPO: Motin Spinning Mills Limited

১/১৪/২০১৪ ১১:১৩:০০ PM |


Motin Spinning Mills Limited.
(As per abridged version of Prospectus)
Subscription Open
January 26, 2014
Subscription Close
January 30, 2014
Subscription period for NRB
January 06, 2014 to February 08, 2014
Authorized Capital
Tk. 1,500,000,000.00
Pre IPO paidup Capital
Tk. 633,900,000.00
IPO size in shares
3,41,00,000
IPO size in Tk. at face value
Tk. 341,000,000.00
IPO size in Tk. at offer price
Tk. 1,261,700,000.00
Post IPO Paidup Capital
Tk. 974,900,000.00
Face Value per share
Tk. 10.00
Offer Price per share
Tk. 37.00
Market Lot (Shares)
200
NAV per share
Tk. 35.73 as on June 30, 2013
NAV per share without
revaluation reserve
Tk. 20.04 as on June 30, 2013
EPS
Tk. 3.97 for the year ended on June 30, 2013
Issue Manager
IDLC Investments Limited
Auditors
Masih Muhith Haque & Co.
Website
www.matinspinning.com
Nature of Business
Manufacturing combed and carded yarn from raw cotton ranging from 10/s (pronounced “10 single”) to 55/s count.
Major Product
Combed, Carded, Synthetic and Slub Yarn
Use of IPO Proceeds
Proceeds from IPO of Tk. 1,230,257,270 will be utilized for Expansion of Existing Plant (Melange Project) and Tk. 31,442,730 for IPO Expenses.
Read more…

হা-ওয়েলের আইপিও আবেদন শুরু ১৭ ফেব্রুয়ারি

১/১২/২০১৪ ১০:৩৫:০০ PM |
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া হা-ওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেডের টাকা সংগ্রহ আগামী ১৭ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হবে। কোম্পানি সচিব দেবব্রত সাহা শেয়ারনিউজ২৪ডটকমকে এ তথ্য জানান।
জানা যায়, প্রতিষ্ঠানটির আইপিওতে টাকা গ্রহণ ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৩ ফেব্রুয়ারি। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ৪ মার্চ পর্যন্ত।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫০৪তম সভায় এ অনুমোদন দেয়া হয়।
কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
কোম্পানিটির আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে মেশিনারিজ ও জমি ক্রয়, ভূমি উন্নয়ন, নতুন ফ্যাক্টরি ভবন নির্মাণ, বর্তমান মেশিনারিজ পরিবর্তন এবং আইপিও খাতে ব্যয় করবে।
৩০ জুন ২০১৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৬৬ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৮.২৫ টাকা।
এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
Read more…

IPO RESULT: AFC Agro Boitech Limited

১/১১/২০১৪ ১০:৪৪:০০ PM |
Read more…

ডিএসইতে লেনদেনের অনুমোদন পেলো মোজাফফর স্পিনিং

১/০৯/২০১৪ ১০:৩৪:০০ PM |
বহুল আলোচিত মোজাফফর হোসাইন স্পিনিং মিলস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের অনুমোদন পেয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত ডিএসইর ৭৫৯তম বোর্ড সভায় এ অনুমোদন দেয়া হয়। ডিএসইর জনসংযোগ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ সোহাগ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর ফলে শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসা মোজাফফর হোসাইন স্পিনিং লিমিটেড খুব শিগগিরই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু করবে। ডিএসইর আনুষ্ঠানিকতা শেষে আগামী সপ্তাহে কোম্পানিটি সেকেন্ডারি মার্কেটে লেনদেন করবে বলে আভাস পাওয়া গেছে।
এর আগে কোম্পানিটি কোনো প্রিমিয়াম ছাড়া ১০ টাকা ফেস ভ্যালুতে ২ কোটি ৭৫ লাখ শেয়ারের বিপরীতে শেয়ারবাজার থেকে আইপিওর মাধ্যমে ২৭ কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করে। সংগৃহীত টাকা থেকে কোম্পানিটি ২৬ কোটি ১৪ লাখ ৯৫ হাজার টাকা ব্যাংকঋণ এবং বাকি ১ কোটি ৩৫ লাখ ৫ হাজার টাকা আইপিও খাতে ব্যয় করবে বলে জানা গেছে। এ কোম্পানির মার্কেট লট ৫০০ শেয়ারে।
মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেডের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। আইপিও পূর্ব পরিশোধিত মূলধন ৩৪ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। আইপিওর পর পরিশোধিত মূলধন দাঁড়াবে ৬২ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা।
Read more…

এএফসি এ্যাগ্রো বায়োটেকের লটারি শনিবার

১/০৮/২০১৪ ১০:৩৪:০০ PM |
প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে টাকা সংগ্রহ শেষে আগামী ১১ই জানুয়ারি, শনিবার এএফসি এ্যাগ্রো বায়োটেকের লটারি অনুষ্ঠিত হবে। বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন সকাল ১০টায়, রাজধানীর রমনাতে অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে এ লটারির ড্র অনুষ্ঠিত হবে।
Read more…

এএফসি এ্যাগ্রোতে ৬০ গুণ আবেদন জমা

১/০৭/২০১৪ ১০:৩১:০০ PM |
এএফসি এ্যাগ্রো বায়োটেক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ৬০ গুণ টাকা জমা পড়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এএফসি এ্যাগ্রো বায়োটেকে টাকার অংকে ১২ কোটি টাকার বিপরীতে জমা পড়েছে ৭১৯ কোটি ২ লাখ ৬০ হাজার টাকা। যা মোট টাকার ৫৯.৯২ গুণ।
আরো জানা যায়, প্রাথমিক হিসাবে অনুযায়ী কোম্পানিটির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে মোট ৪৯২ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা, ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে থেকে ৫৯ কোটি ৩৪ লাখ ৫ হাজার টাকার, প্রবাসি বিনিয়োগকারীদের কাছ থেকে ২৫ কোটি ২০ লাখ ৯৫ হাজার টাকা এবং মিউচ্যুয়াল ফান্ড খাতের বিনিয়োগকারীদের কাছ থেকে ১৪১ কোটি ৮১ লাক টাকার আবেদন জমা পড়েছে।
কোম্পানিটির আইপিওতে ১ কোটি ২০ লাখ শেয়ারের মধ্যে ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের ২০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড ও প্রবাসি বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের ৬০ শতাংশ শেয়ার বরাদ্দ দেয়া হবে।
গত ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এ কোম্পানির আইপিওতে আবেদন জমা নেয়া হয়। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিলো ২১ ডিসেম্বর পর্যন্ত।
এএফসি এ্যাগ্রো বায়োটেক ১২ কোটি টাকা উত্তোলনের লক্ষ্যে শেয়ারবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছাড়ে। এ জন্য প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। কোম্পানির ৫০০টি শেয়ারে লট নির্ধারণ করা হয়েছে।
আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি ব্যবসায়ীক মূলধন হিসাবে ১০ কোটি ৯০ লাখ ৪১ হাজার ৫০০ টাকা এবং আইপিও খাতে ১ কোটি ৯ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা ব্যয় করবে।
৩০ জুন ২০১৩ অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১১.১০ টাকা।
এ প্রতিষ্ঠানের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে ইমপেরিয়্যাল ক্যাপিটাল লিমিটেড এবং সিগমা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড
Read more…

‘বিশ্বজয়ের’ মানব-পতাকা

১২/১৭/২০১৩ ১২:৩০:০০ PM |

৪২ বছর আগে যে দিনটিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় পেয়েছিল, সেই দিনটিতে আরো এক বিজয়ের জন্য এই আয়োজন।  
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের অনুমোদিত পর্যবেক্ষকদের উপস্থিতিতে ‘বিশ্বের সবচেয়ে বড়’ মানব পতাকা তৈরির এ আয়োজনের উদ্যোক্তা মোবাইল ফোন অপারেটর রবি। আর ‘লাল-সবুজের বিশ্বজয়’ শিরোনামে এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ সেনাবাহিনী।
রবির কমিউনিকেশনস কর্মকর্তা তালাত কামাল জানান, গিনেসের সব নিয়ম মেনে সুষ্ঠুভাবে মানব-পতাকা তৈরি হলো কি না, তার প্রমাণ হিসাবে তথ্য ও ছবি পাঠাবে দায়িত্বপ্রাপ্ত অডিট প্রতিষ্ঠান। নতুন রেকর্ড হলে গিনেস কর্তৃপক্ষই সে ঘোষণা দেবে।
সশস্ত্রবাহিনীর আট হাজার সদস্যের সহযোগিতায় সব মিলিয়ে প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে এই মানব পতাকা তৈরি শুরু হয় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে। অংশগ্রহণকারীদের অধিকাংশই বিভিন্ন স্কুলের শিক্ষার্থী। 
কয়েক দফা মহড়ার পর বেলা ১টা ৩৬ মিনিটে শুরু হয় চূড়ান্ত চেষ্টা। লাল-সবুজের টুকরোগুলো ছয় মিনিট ১৬ সেকেন্ড মাথার ওপর তুলে রাখে স্বেচ্ছাসেবীরা।
এ সময় মঞ্চ থেকে বেজে ওঠে গান- ‘বিজয়-নিশান উড়ছে ওই…’। আর এর মধ্যে দিয়েই  তৈরি হয় ‘লাল সবুজের বিশ্বজয়ের’ মঞ্চ।
অংশগ্রহণকারীর সংখ্যার দিক দিয়ে গিনেস বুকে এর আগের রেকর্ডটি পাকিস্তানের। গত বছর  ২১ অক্টোবর লাহোর হকি স্টেডিয়ামে ওই মানব-পতাকার অংশ হয়েছিলেন ২৪ হাজার ২০০ পাকিস্তানি।
আয়োজকদের দাবি অনুযায়ী, ঢাকার মানব-পতাকা লাহোরের অংশগ্রহণকারীর সংখ্যা ছাড়িয়ে গেছে। এখন গিনেস কর্তৃপক্ষের রায় পেলেই একাত্তরের বিজয়ের দিনে পাকিস্তানের বিপক্ষে আরেকটি বিজয় পাবে বাংলাদেশ।
সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানব পতাকা তৈরির মাধ্যমে বিশ্বের কাছে আমাদের জাতীয় ঐক্য তুলে ধরতেই এ চেষ্টা।
Read more…

ফের অবরোধ ডেকেছে ১৮ দল

১২/১৭/২০১৩ ০১:৪৭:০০ AM |
মাঝে কয়েকদিন বিরতির পর নির্দলীয় সরকার ও নির্বাচন স্থগিতের দাবিতে আবার তিন দিন অবরোধ ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
এর আগে তিন সপ্তাহে তিন দফা অবরোধ করেছিল বিরোধী দল। এবার চতুর্থ দফা ৭২ ঘণ্টা অবরোধের ডাক দেয়া হল।
আগের মতো এবারো রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধ করা হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিকালে এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দেশের বৃহত্তর স্বার্থে জনগণ স্বতস্ফূর্তভাবে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি সফল করবে বলে আমরা বিশ্বাস করি।”
গত ২৫ নভেম্বর নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার পর ২৬ নভেম্বর থেকে তিন দফায় মোট ১৪ দিন অবরোধে সংঘাতে ৭৫ জনের বেশি নিহত হয়েছে।
এর আগের অবরোধ কর্মসূচি গত শুক্রবার সকালে শেষ হলেও এর পরের কার্যদিবস রোববার হরতাল ছিল ১৮ দলের জোট শরিক জামায়াতে ইসলামীর।
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে বিজয় দিবসের আগের দিন জামায়াতের হরতাল শেষে বিজয় দিবসের পরদিন থেকে আবার অবরোধ শুরু হচ্ছে।
অবরোধে সহিংসতার জন্য সরকারকে দায়ী করে নজরুল বলেন, সরকার ‘জনগণের দাবি’ মেনে নেয়ার ঘোষণা দিলেই কর্মসূচি স্থগিত করা হবে।


১৮ দলের বিরোধিতার মধ্যেই নির্বাচনে এগিয়ে চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচন স্থগিত না করলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুমকি রয়েছে বিএনপির।
এর মধ্যেই গত শনিবার এক সভায় বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচির নামে সহিংসতা ‘সহ্য’ না করার ঘোষণা দিয়ে বিরোধী দলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন।  
নজরুল বলেন, “সরকার প্রহসনের নির্বাচনের দিকে যাচ্ছে। গণদাবিতে অগ্রাহ্য করে বিরোধী দলকে বাইরে রেখে
পাতানো নির্বাচনের মাধ্যমে ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করতে যাচ্ছে।  
“ভোটারবিহীন নির্বাচনের কথা আমরা শুনেছি। এবার অবাক বিস্ময়ে বিশ্ব দেখল প্রার্থীবিহীন নির্বাচন।”
অবরোধের কর্মসূচিতে সরকার দাবি মানবে বলে মনে করেন কি না- এই প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, “আমরা মনে করেছিলাম, এতদিন কর্মসূচি করতে হবে না। সরকার জনগনের ন্যায্য দাবি মেনে নেবে।
“এখনো আশা করব, সরকার বাস্তবতা অনুধাবন করে যুক্তির পথে আসবে। জনগণেরর দাবি মেনে নেবে।”
Read more…

প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার নিয়ে কারসাজির অভিযোগ!

১২/১৬/২০১৩ ১১:৫২:০০ PM |
শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ উঠেছে বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টদের মধ্যেথিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট দরের চেয়ে বেশি দরে শেয়ার লেনদেন হওয়ার কারণেই বিনিয়োগকারীদের মধ্যে এ অভিযোগ উঠেছেআর ঘোষিত বোনাস শেয়ার ফ্রি করতেই এ কারসাজি করা হয়েছে বলে দাবি তাদেরএতে কোম্পানি কর্তৃপক্ষও জড়িত বলে ধারণা করছেন তারা

বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টরা অভিযোগ করছেন, গত কিছু দিন থেকেই এ শেয়ারটি নিয়ে কারসাজি করছে বলে স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছেপ্রতিদিনিই শেয়ারটি টপ টেনর এক নম্বর থেকে তিন নম্বরের মধ্যেই অবস্থান করছেকারসাজি চক্র জড়িত না থাকলে এভাবে শেয়ারটির লেনদেনে উল্লম্ফন হতে পারে নাএ কারসাজির সাথে কোম্পানির লোকজন সরাসরি জড়িত বলে তারা অভিযোগ করছেন
রেকর্ড ডেটের আগের কার্যদিবসে ৬৭.৫০ টাকা এবং পরের কার্যদিবসে ৬৬.১০ টাকায় স্থির হয়েছে কোম্পানির শেয়ার দরমাত্র এক কার্যদিবসের ব্যবধানে কোম্পানির বোনাস শেয়ার প্রায় ফ্রি হয়ে গেছেআর তালিকাভুক্তির পর এ কোম্পানির শেয়ার দর সর্বোচ্চ ৬৯.৪০ টাকায় উঠেছেআর ৩.৩০ টাকা বাড়লে সর্বোচ্চ দরের ক্রেতারাও বোনাস ফ্রি হয়ে যাবেনঅর্থাৎ যে দরে শেয়ার কিনেছেন সে দরেই বিক্রি করতে পারবেনমাঝখানে বোনাস শেয়ারগুলো ফ্রি পাবেনকারসাজির কারণে এ ধরনের প্রত্যাবর্তন সম্ভব হয়েছে- এমন দাবি বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টদের


কোম্পানিটি গত ৩০ জুন ২০১৩ অর্থবছরের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছেগত ১২ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট ছিলএর আগের দিন এ কোম্পানির শেয়ার দর ছিল ৬৭.৫০ টাকাঅর্থাৎ থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্টে কোম্পানির শেয়ার দর ৬০.৩০ টাকা হওয়ার কথাকিন্তু অ্যাডজাস্টমেন্টের পরের কার্যদিবসে এর লেনদেনই শুরু হয় ৬৫ টাকা থেকেঅর্থাৎ শেয়ার দর ৬০.৩০ টাকা হলেও তা লেনদেন হয়েছে ৬৫ টাকায়
সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করেও লেনদেন শেষে আগের দিনের তুলনায় দর কমেছেথিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট হয়ে দর ও বিক্রেতা কমলেও লেনদেন হয়েছে ২৫ লাখ ৩৯ হাজার ৭৫০টি শেয়ারদর কমার পরও বড় অঙ্কের শেয়ার লেনদেন হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছেঅনেকেই কম দরে এ শেয়ার বিক্রি করতে পারে বলে আশঙ্কা করছেন বাজার সংশ্লিষ্টরা
একটি কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা অতিক্রম করলে সাধারণত আগের দিনের তুলনায় দর বাড়তে দেখা যায়কিন্তু প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার নিয়ে ঘটেছে ভিন্ন ঘটনামূলত রেকর্ড ডেট তথা থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্টের কারণে এমনটি হয়েছেএদিন এ কোম্পানির শেয়ারের সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা ছিল ৬৬.২০ টাকাআর আগের কার্যদিবসে কোম্পানির শেয়ারের সর্বশেষ দর ছিল ৬৭.৫০ টাকাতাই ৬৬.২০ টাকা দরে শেয়ার লেনদেন হলেও আগের দিনের চেয়ে কম দরে লেনদেন হয়েছে
রেকর্ড ডেটের পরের কার্যদিবসে লেনদেনের এক পর্যায়ে এ শেয়ারের দর ৬৬.১০ টাকায় উঠে যায়অর্থাৎ মাত্র এক কার্যদিবসের ব্যবধানে কোম্পানির বোনাস প্রায় ফ্রি হয়ে গেছেবিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টরা বিষয়টিকে অস্বাভাবিক হিসেবেই দেখছেনইতিমধ্যে কোম্পানির পিই রেশিও ২০.২১ হয়েছে 
কোম্পানিটির সর্বশেষ কার্যদিবসের লেনদেন পর্যালোচনা করলে দেখা যায়, এদিন কোম্পানির শেয়ারের ওপেন প্রাইস ছিল ৬৫ টাকা আর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা ছিল ৬৬.২০ টাকাএদিন ৬২.৭০ থেকে ৬৬.২০ টাকায় লেনদেন হয়ে সর্বশেষ দর দাঁড়ায় ৬৬.১০এর আগের কার্যদিবসে এ শেয়ারের সর্বশেষ দর ছিল ৬৭.৫০ টাকাসার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করেও আগের কার্যদিবসের তুলনায় শেয়ার দর কমেছে

বাজার সংশ্লিষ্টদের মতে, ওপেন প্রাইস বা প্রথম লেনদেন কে করেছে, তা বের করা খুব সহজআর তা খতিয়ে দেখলেই সব প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব হবেএকটি কোম্পানির শেয়ার অ্যাডজাস্ট হয়ে ৬০.৩০ টাকা হওয়ার কথা থাকলেও প্রথমে সেটি ৬৫ টাকায় কেনার ফলেই তার ওপেন প্রাইস হয়েছে ৬৫ টাকাএখন এ দরে কে এবং কেন এ শেয়ার কিনেছে তা বের করতে নিয়ন্ত্রক সংস্থার খুব বেগ পেতে হবে নাবিষয়টি খতিয়ে কারণ উদঘাটন করে বিনিয়োগকারীদের সঠিক তথ্য প্রদান করা প্রয়োজনচোখের সামনে এ ধরনের অস্বাভাবিক আচরণ দেখলে বিনিয়োগকারীরা নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি স্টক এক্সচেঞ্জের প্রতিও আস্থা হারিয়ে ফেলবে
Read more…

পুন:অর্থায়নের টাকা বন্টন আবেদনের সময় বাড়লো দ্বিতীয় দফা

১২/১৬/২০১৩ ১১:৪৮:০০ PM |
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য পুন:অর্থায়নের ছাড়কৃত ৩০০ কোটি টাকা বন্টনের আবেদনের সময় আবার বাড়ানো হয়েছেআবেদনের সময় ১৫ দিন বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছেপুন:অর্থায়ন তদারকিকমিটির প্রধান ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান বিষয়টি গণমাধ্যমকে জানান

এর আগে চলতি মাসের ১ তারিখ বিএসইসি কার্যালয়ে এক বৈঠকে ১৫ দিন সময় বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়এ সময় শেষ হলে দ্বিতীয় দফার এর মেয়াদ ১৫ দিন বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে

পুন:অর্থায়নের সুবিধা নিতে গত ৩০ নভেম্বর পর্যন্ত প্রায় ১৬শ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকার আবেদন জমা পড়েছেপ্রয়োজনের তুলনায় আবেদন অনেক কম হওয়ায় এর মেয়াদ বাড়ানো সিদ্ধান্ত নেয় পুন:অর্থায়ন তদারকি কমিটি

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ টাকা বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা গেলে পরবর্তিতে কিস্তির টাকা সহজেই ব্যবহার করা সম্ভব হবেএতে আগামী ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে এ টাকা উত্তোলন সম্ভব হবেতাই কমিটি চলতি বছরের মধ্যে এ টাকা বিতরনের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপের পক্ষে রয়েছে

জানা যায়, গত ২৬ আগস্ট পুন:অর্থায়ন তহবিলের প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা ছাড় করে বাংলাদেশ ব্যাংকতহবিলের বাকি ৬০০ কোটি টাকা পরবর্তীতে সমান দুই কিস্তিতে ছাড় করা হবেএর আগে ২২ আগস্ট অর্থ ছাড়ের বিষয়ে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি ও আইসিবির মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয় 

এরপর পুন:অর্থায়ন তহবিল অর্থ ব্যবহার তদারক করতে কমিটি গঠন হয়বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমানকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির সদস্য সংখ্যা পাঁচ জনকমিটির অন্যান্য সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মহাব্যবস্থাপক নাসিরউদ্দিন আহমেদ, বিএসইসির পরিচালক জাহাঙ্গীর আলম ও আইসিবির উপ-মহাব্যবস্থাপক তারেক নিজামউদ্দিন আহমেদপ্রথমে তিন সদস্যের কমিটি গঠন করা হলেও ২ সেপ্টেম্বর তা বাড়িয়ে পাঁচ করা হয় 
Read more…

এমারেল্ড অয়েলের টাকা সংগ্রহ শুরু ৬ জানুয়ারি

১২/১৫/২০১৩ ১০:১৮:০০ PM |
শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টাকা সংগ্রহ শুরু হবে আগামী ৬ জানুয়ারি থেকে। কোম্পানির শেয়ার বিভাগের কর্মকর্তা মেহেরুন্নেচ্ছা শেয়ারনিউজ২৪ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, প্রতিষ্ঠানটির আইপিওতে টাকা গ্রহণ আগামী ৬ জানুয়ারি শুরু হবে এবং শেষ হবে ১২ জানুয়ারি। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ২১ জানুয়ারি পর্যন্ত।
আইপিওর মাধ্যমে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। এ জন্য কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
কোম্পানিটি সংগৃহীত টাকায় মূলধন বাড়ানো, আইপিও খাতে ব্যয়সহ মেয়াদি ঋণ পরিশোধে ব্যয় করবে।
৩০ জুন ২০১৩ আর্থিক প্রতিবেদন অনুযায়ী এমারেল্ড অয়েলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮৫ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৪.০৬ টাকা।
এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
এর আগে গত ১৯ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের আইপিও অনুমোদন করে।
Read more…

ADS