আইন ভঙ্গের দ্বায়ে ৩ প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি

১২/০৩/২০১৩ ০৯:৩৯:০০ PM |
আইন ভঙ্গে কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) দুই স্টক ডিলার এবং ইস্যুয়ার ডেল্টা স্পিনার্স লিমিটেডকে ১৮ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের ৫০১ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঋণ চুক্তি ব্যতিরেকে মার্জিন ঋণ প্রদান করায় মার্জিন রুলস, ১৯৯৯ এর রুল ৩ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস,১৯৮৭ এর রুল ৮(১) লঙ্ঘন, পরিচালকগণ কর্তৃক ঋণ সুবিধা গ্রহণ করে শেয়ার লেনদেনের মাধ্যমে কমিশনের আদেশ নং-এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৫১ তারিখ ২২/০৭/২০১০ লঙ্ঘন, ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ প্রদান করায় কমিশনের ডাইরেক্টিভ নং- এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/১৬৯ তারিখ ০১/১০/২০০৯ লঙ্ঘন করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের স্টক ব্রোকার আজম সিকিউরিটিজ লিমিটেডকে ৭ লাখ টাকা জরিমান।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮ এ (১) লঙ্ঘন এবং ৫ লাখ টাকার উপরে নগদ অর্থ গ্রহণ করর মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮(১)(সিসি)(র) লঙ্ঘন করায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্টক ব্রোকার বি রিচ লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা।



এবং ৩০ জুন ২০০৭ এর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে সঠিক তথ্য প্রতিফলিত না হওয়ার মাধ্যমে বিএএস-১৬, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ১২(২) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯ এর সেকশন ১৮ ভঙ্গ করার জন্য ডেল্টা স্পিনার্সকে ১০ লাখ টাকা জরিমানার করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
 
Read more…

শর্টসেলের দ্বায়ে ৩ ব্রোকারেজ হাউজকে জরিমানা

১২/০৩/২০১৩ ০৯:৩৭:০০ PM |
সিকিউরিটিজ আইন ভঙ্গ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত ৬ প্রতিষ্ঠানের শেয়ার শর্টসেল করায় তিন ব্রোকারকে ১ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৫০১তম কমিশন সভায় জরিমানার এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএমআর সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেড (ডিএসই সদস্য-১৪) গত ১৪ মে প্রাইম টেক্সটাইল লিমিটেডের ৪ হাজার শেয়ার শর্টসেল করে। একই তারিখে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ২ হাজার শেয়ার ও অগ্নি সিস্টেম লিমিটেডের ৫০০টি শেয়ার এবং দেশবন্ধুর ২ হাজার শেয়ার শর্টসেল করার মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (শর্টসেল) রেগুলেশন, ২০০৬-এর রেগুলেশন ৪(১) ভঙ্গ করেছে।

গত ১২ মে তামহা সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই সদস্য-৮১) শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১০ হাজার শেয়ার শর্টসেল করে করার মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (শর্টসেল) রেগুলেশন, ২০০৬-এর রেগুলেশন ৪(১) ভঙ্গ করেছে।


গত ২২ মে পাইওনিয়ার শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড (সিএসই সদস্য-৩৪) ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২ হাজার ৫০০টি শেয়ার শর্টসেল করার মাধ্যমে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (শর্টসেল) রেগুলেশন, ২০০৫-এর রেগুলেশন ৪(১) ভঙ্গ করেছে। আর এ কারণে নিয়ন্ত্রক সংস্থা প্রত্যেক সিকিউরিটিজ হাউজকে প্রতিবার শর্টসেল করার অপরাধে ১ লাখ টাকা করে জরিমানা করেছে।

Read more…

ADS