কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ট ওয়ারেন্ট পাঠানো হয়েছে

৭/২৩/২০১৩ ০২:২৪:০০ AM |

পুঁজিবাজার তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে যে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, তার ওয়ারেন্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের ঠিকানায় পাঠানো হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে; যা শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন করা হয়।

এছাড়া সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬ দশমিক ২৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য ৯০ দশমিক ৭৬ টাকা।
Read more…

সুরমা সিমেন্টের লভ্যাংশের ৫ শতাংশ কল্যাণ ফাউন্ডেশনে

৭/২৩/২০১৩ ০২:১৯:০০ AM |

 লভ্যাংশের পাঁচ শতাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রদান করেছে লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানি। 


সোমবার সচিবালয়ে কোম্পানির মানব সম্পদ ও করপোরেট শাখার পরিচালক সৈয়দা তাহিয়া হোসেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর হাতে এক কোটি ১২ লাখ ৫৮ হাজার টাকার চেক হস্তান্তর করেন।



এসময় শ্রম সচিব মিকাইল শিপারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 



শ্রম আইন অনুযায়ী প্রত্যেক বেসরকারি কলকারখানার বার্ষিক লভ্যাংশের পাঁচ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দেয়ার কথা। সেই আইন অনুযায়ী সুরমা সিমেন্ট কোম্পানি তাদের গত বছরের লভ্যাংশ ফাউন্ডেশনে জমা দিয়েছে। 
Read more…

ADS