এনসিসি ব্যাংকের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

৭/২২/২০১৩ ১২:৩৩:০০ AM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। ২০১৩ সালের জানুয়ারী থেকে জুন পর্যন্ত ব্যাংকটির মুনাফা হয়েছে ২৭ কোটি ৯৪ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৩৭ টাকা। যা গত বছরের একই সময়ে মুনাফা ছিল ৬০ কোটি ৭৩ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৭৯ টাকা।

অন্যদিকে, দ্বিতীয় প্রান্তিকে (আপ্রিল-জুন ২০১৩) ব্যাংকটির কর পরবর্তী মুনাফা দাঁড়ায় ১৭ কোটি ৭৩ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.২৩ টাকা। যা গত বছরের একই সময়ে মুনাফা ছিল ৩২ কোটি ৫৫ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৪৩ টাকা। 
Read more…

অর্ধবার্ষিকীতে মুনাফা কমেছে গ্রামীণফোনের

৭/১৯/২০১৩ ০৫:১১:০০ AM |

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণ ফোন কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৩ সালের চলতি অর্থবছরের অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় নেমেছে প্রায় অর্ধেকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩০ জুন ২০১৩ পর্যন্ত অর্ধবার্ষিকীতে (জানুয়ারি থেকে জুন-২০১৩) গ্রামীণফোন কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে মোট ৫১০ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ দশমিক ৭৮ টাকা। গত বছর একই সময় কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছিল মোট ৯৬৬ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৭ দশমিক ১৬ টাকা।

সে অনুযায়ী চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে কোম্পানির মুনাফা কমেছে ৪৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার টাকা।

অপরদিকে, গত তিন মাসে (এপ্রিল থেকে জুন-২০১৩) এ কোম্পানির কর পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৫৮ কোটি ৫১ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৪৩ টাকা।

গত বছর একই সময়ের কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছিল ৪৪৬ কোটি ৩৬ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩ দশমিক ৩১ টাকা।
Read more…

ADS